প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅপেক্ষা  প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে বিশিষ্ট ঔপন্যাসিক ও ছোট গল্পকার সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গল্প ‘অপেক্ষা’ থেকে প্রশ্নোত্তর। নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও।প্রশ্ন: লোকজন গোল হয়ে বসে কী করছিল? তারা কী শুনতে পেল?উত্তর: একদিন জসীম মিয়া বাজার থেকে দুই কেজি চাল-ডাল কিনে বাড়ি ফিরে বারান্দায় ধপাস করে বসে পড়েন। রাহেলা বানু ছুটে এসে জানতে চান কী হয়েছে। জসীম শুধু যুদ্ধ শব্দটিই উচ্চারণ করেন। রাহেলা বানুকে বিস্তারিত বলার আগেই জসীম বাইরে হইচই শুনতে পান। সে সময় লোকজন আমগাছের নিচে গোল হয়ে বসে রেডিওতে খবর শুনছিল। বিবিসির খবর। খবরে তারা শুনতে পেল, গত মধ্যরাতে ঢাকা শহরে গণহত্যা শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। প্রশ্ন: জসীম কে? কারা, কীভাবে তাকে হত্যা করেছিল?উত্তর: সেলিনা হোসেন রচিত ‘অপেক্ষা’ গল্পের জসীম রুমা আর রুবার বাবা। তিনি একজন দেশপ্রেমিক। তিনি একজন মুক্তিযোদ্ধা। ঢাকা শহরে মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার খবর শুনে লোকজন উত্তেজিত হয়ে বলে, আমাদের সবাইকে যুদ্ধ করতে হবে। জসীম শহর থেকে আসা ছেলেদের কাছ থেকে রাইফেল চালানো শিখে নেন। তারপর গড়ে তোলেন মুক্তিবাহিনী। কয়েক মাস পর গাঁয়ে মিলিটারি আসে। একদিন বিকেলে নদীর ধারের বাজারে গেলে পাকিস্তানি মিলিটারির সামনে পড়ে যান জসীম। ওরা বাজারের দোকান আর ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয়। গুলি ছুড়তে ছুড়তে ওরা এগিয়ে আসে। একটি বুলেট এসে লাগে জসীমের বুকে। নদীর ধারে মুখ থুবড়ে পড়ে যান তিনি। রক্তে ভেসে যায় মাটি। নিজেরই রক্তে মাখামাখি হয়ে যায় জসীমের শরীর। এমন নির্মমভাবে পাকিস্তানি মিলিটারিরা জসীমকে হত্যা করেছিল। প্রশ্ন: গভীর রাতে রুমা-রুবাদের বাড়িতে কারা আসত? তারা কাদের সঙ্গে লড়াই করেছিল?উত্তর: রুমা আর রুবা দুই বোন। ওদের বাবা জসীম মিয়া একজন শহীদ মুক্তিযোদ্ধা। গভীর রাতে রুমা-রুবাদের বাড়িতে দুজন মুক্তিযোদ্ধা আসত। ওদের মা রাহেলা বানু মুক্তিযোদ্ধাদের রান্না করে খাওয়াতেন। তারা পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে লড়াই করছিল।প্রশ্ন: রুমা ও রুবা রাতে ঠিকমতো ঘুমাতে পারে না কেন?উত্তর: শহীদ মুক্তিযোদ্ধা জসীম মিয়ার কন্যাসন্তান রুমা ও রুবা। মুক্তিযুদ্ধের সময় ওদের বাড়িতে গভীর রাতে মুক্তিযোদ্ধারা আসে। দরজায় টুক টুক শব্দ করে মুক্তিযোদ্ধারা ডাকে—খুকুমণিরা, দরজা খোলো। দুই বোন লাফ দিয়ে উঠে দরজা খুলে দেয়। মুক্তিযোদ্ধারা ভেতরে আসে। ওদের মায়ের হাতের রান্না খায়। কখনো বা একটু ঘুমিয়ে নেয়। তারপর আবার রাতের অন্ধকারে ওরা চলে যায়। চারদিকে ঘোরতর যুদ্ধ যখন চলছে, তখন রুমা আর রুবা রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। ওরা আবার অপেক্ষা করে একটি ডাক শোনার জন্য—খুকুমণিরা, দরজা খোলো। আমরা মুক্তিযোদ্ধা।