শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাসবার আমি ছাত্র প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পড়াশোনায় রয়েছে সুনির্মল বসু রচিত কবিতা ‘সবার আমি ছাত্র’। নিচের শব্দগুলো ব্যবহার করে সার্থক বাক্য রচনা করো।দিবারাত্র, দীক্ষা, মৌন, রত্ন আকর, সহিষ্ণুতা, উদার।উত্তর: প্রদত্ত শব্দ বাক্য রচনাদিবারাত্র দিবারাত্র রহিমার খাটুনির অন্ত নেই।দীক্ষা ছাত্ররা শিক্ষকের নিকট থেকেই দেশপ্রেমের দীক্ষা গ্রহণ করে থাকে।মৌন পাহাড় মানুষকে মৌন হওয়ার শিক্ষা দেয়।রত্ন আকর মহৎ লোকের অন্তর হলো রত্ন আকর।সহিষ্ণুতা সহিষ্ণুতা মহৎ গুণ।উদার আকাশ আমাদের উদার হওয়ার শিক্ষা দেয়।নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও।প্রশ্ন: আকাশ, বায়ু ও পাহাড় আমাদের কী শিক্ষা দেয়।উত্তর: ‘সবার আমি ছাত্র’ কবিতায় কবি সুনির্মল বসু প্রকৃতিতে বিরাজমান আকাশ, বায়ু ও পাহাড় থেকে আমাদের শিক্ষণীয় বিষয়সমূহ সম্পর্কে আলোকপাত করেছেন।প্রকৃতির খোলা আকাশ আমাদের উদার হতে শিক্ষা দেয়। উৎসাহ ও প্রেরণা মানবজীবনে একান্ত প্রয়োজন। জীবনে সফলতা লাভের জন্য কাজের বিকল্প নেই। বায়ু আমাদের সে শিক্ষা দিয়ে থাকে। অর্থাৎ বায়ু আমাদের কর্মী হওয়ার শিক্ষা দেয়।পাহাড় আকারে অনেক বড় হলেও নিজেকে নিয়ে বড়াই করে না। শ্রেষ্ঠত্ব দাবি করে না। পাহাড় আমাদের মৌন ও মহান হওয়ার শিক্ষা দেয়।প্রশ্ন: খোলা মাঠ কী উপদেশ দেয়?উত্তর: কবি সুনির্মল বসু রচিত ‘সবার আমি ছাত্র’ কবিতায় খোলামাঠের উপদেশের কথা বলা হয়েছে।খোলামাঠ বন্ধনহীন মুক্তাঙ্গন। মনের আনন্দে সেখানে আমরা ইচ্ছেমতো ঘুরে বেড়াতে পারি। খোলামাঠ উদারতার প্রতীক। খোলামাঠ আমাদের মুক্তপ্রাণ—উদার হূদয়ের অধিকারী হওয়ার উপদেশ দেয়।প্রশ্ন: সূর্য ও চাঁদ আমাদের কী শেখায়?উত্তর: সূর্য ও চাঁদ প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। কবি সুনির্মল বসু রচিত ‘সবার আমি ছাত্র’ কবিতায় প্রকৃতির অনন্য সম্পদ সূর্য ও চাঁদের নির্মল শিক্ষা দানের কথা উল্লেখ করা হয়েছে।সূর্য তার নিজস্ব আলোয় সারা পৃথিবী আলোকিত করে। সূর্যের আলোয় অন্ধকার দূর হয়। সূর্য আমাদের স্বকীয় বৈশিষ্ট্যে নিজস্ব প্রখরতায় মানবীয় গুণাবলিকে উদ্ভাসিত করতে শেখায়। অপর দিকে চাঁদের স্নিগ্ধতা আমাদের হূদয়কে ভাবাবেগে আপ্লুত করে। চাঁদ আমাদের মিষ্টি হাসি হাসতে এবং মধুর কথা বলতে শেখায়। অর্থাৎ এই পৃথিবীর সবকিছুকে নির্মল ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে শেখায় চাঁদ।প্রশ্ন: মাটি কীভাবে আমাদের সহিষ্ণুতার শিক্ষা দেয়?উত্তর: সহিষ্ণুতা কথাটির অর্থ হলো সহনশীলতা। সহিষ্ণুতা মানবজীবনের একটি বিশেষ গুণ। সার্থক ও সফল জীবনের জন্য প্রত্যেক মানুষেরই এই গুণ থাকা দরকার।আমাদের আবাসভূমি এই পৃথিবীর অন্যতম উপাদান মাটি। এই মাটির ওপর আমরা চলাফেরা করি, ঘরবাড়ি তৈরি করি, মাটির বুক চিরে আমরা ফসল ফলাই। কিন্তু মাটি কখনো আমাদের এসব কর্মকাণ্ডের জন্য প্রতিবাদ করে না। আমাদের সব রকম অত্যাচার মাটি নীরবে সহ্য করে যায়। মাটি ধৈর্য ও সহ্য শক্তির প্রতীক। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল