প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার আমি ছাত্র  প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর পড়াশোনায় আজ রয়েছে সুনির্মল বসু রচিত কবিতা ‘সবার আমি ছাত্র’।  নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন: ‘বিশ্বজোড়া পাঠশালা মোর’—এ কথার অর্থ কী?উত্তর: পাঠশালা হলো শিক্ষা গ্রহণের স্থান। ‘সবার আমি ছাত্র’ কবিতায় কবি সুনির্মল বসু এই পৃথিবীকে শিক্ষা গ্রহণের বিশাল পাঠশালা হিসেবে উপস্থাপন করেছেন।আমাদের এই পৃথিবী অনেক বড়। পৃথিবীর বিশাল প্রকৃতিতে বিরাজ করছে আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, পাহাড়, নদী প্রভৃতি। এদের সবার কাছে এই সবকিছুর মাঝে রয়েছে অনেক শিক্ষণীয় বিষয়। শুধু তা-ই নয়, এই পৃথিবীর প্রাকৃতিক রূপ, নানা জাতি, নানা দেশ থেকেও আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। সত্যিকার অর্থে এই পৃথিবী স্বয়ং একটি বিশাল পাঠশালা ও অফুরন্ত জ্ঞানের ভান্ডার। এর কাছ থেকে শিক্ষার শেষ নেই। ‘বিশ্বজোড়া পাঠশালা মোর’ এ কথার মধ্য দিয়ে কবি ওই বিষয়গুলোই বোঝাতে চেয়েছেন।প্রশ্ন: সাগর ও নদীর শিক্ষা কী?উত্তর: সাগরে মুক্তা ও প্রবাল পাওয়া যায়। এসব বস্তু খুব মূল্যবান। সাগর যেমন নানা রকম মণিমুক্তা ধারণ করে, তেমনি আমাদের অন্তরও সৎগুণাবলিতে পরিপূর্ণ থাকা উচিত। সাগরের মতো আমাদের হূদয়কে রত্ন আকর হিসেবে গড়ে তোলা প্রয়োজন। অর্থাৎ সাগর আমাদের সৎ চিন্তা ও সৎ কাজ করার শিক্ষা দেয়।নদী নিরবধি বয়ে চলে। নদীর চলার কোনো শেষ নেই। নদীর গতি কখনো পেছনে ফেরে না। নদী আমাদের আপন বেগে চলতে শিক্ষা দেয়।প্রকৃতপক্ষে সাগর ও নদী আমাদের সৎ ও গতিশীল হতে শিক্ষা দেয়।প্রশ্ন: ‘সবার আমি ছাত্র’ কবিতার মূল ভাব নিজের ভাষায় লেখো।উত্তর: মানুষ প্রকৃতির আবহাওয়ায় লালিত সন্তান। তাই প্রকৃতির কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই, তখন তার কাছে শিক্ষা পাই উদারতার। তেমনিভাবে বায়ুর কাছে শিক্ষা পাই কর্মী হতে, পাহাড়ের কাছে শিক্ষা পাই মৌন-মহান হতে, খোলা মাঠের কাছে শিক্ষা পাই দিলখোলা হতে। সূর্যের কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে, চাঁদের কাছে শিখি মধুরতা ও নম্রতা। সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে। আর নদীর কাছে শিখি আপন বেগে ছুটতে। এমনিভাবে মাটি, পাথর, ঝরনা প্রভৃতির কাছ থেকেও আমাদের অনেক শেখার আছে। তাই এ বিশাল পৃথিবী আমাদের শেখার ও জানার এক বিরাট পাঠশালা।প্রশ্ন: ব্যাখ্যা লেখো: ‘বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র’ উত্তর: আলোচ্য অংশটুকু কবি সুনির্মল বসু রচিত ‘সবার আমি ছাত্র’ নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে বিশ্ব-প্রকৃতিকে পাঠশালার সঙ্গে তুলনা করা হয়েছে।এই পৃথিবী অনেক বড়। পৃথিবীর প্রাকৃতিক রূপ, নানা জাতি, নানা দেশ প্রভৃতি থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। এই পৃথিবীকে বলা যায় একটি বিশাল পাঠশালা। এই পৃথিবী, এই প্রকৃতি থেকে আমরা বিভিন্নভাবে অনেক নতুন নতুন জিনিস শিখে নিচ্ছি। এর কাছ থেকে শিক্ষার শেষ নেই।