প্রাণিজগৎ এক বিস্ময়প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে ‘প্রাণিজগৎ এক বিস্ময়’ প্রবন্ধ। আলোচনার ধারাবাহিকতায় শুরুতে রয়েছে এককথায় উত্তর দাও। এক কথায় উত্তর দাও।ক: হাতির সবচেয়ে অদ্ভুত অঙ্গটি কী?উত্তর: শুঁড়।খ: জিরাফের সবচেয়ে বড় শত্রু কে?উত্তর: সিংহ।গ: কোন পাখিকে ‘দৈত্যপাখি’ বলা হয়?উত্তর: উটপাখি।ঘ: কোন প্রাণীকে গাছ বলে ভুল হয়?উত্তর: জিরাফ।ঙ: কোন প্রাণী কুমির নয়, অথচ কুমিরের মতো দেখতে?উত্তর: ঘড়িয়াল।চ: গরিলা কোন মহাদেশে বাস করে?উত্তর: আফ্রিকা। নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন: হাতি দেখতে কেমন? শুঁড়ের সাহায্যে হাতি কী কী কাজ করতে পারে?উত্তর: হাতি আমাদের খুব পরিচিত প্রাণী। ডাঙার প্রাণীদের মধ্যে হাতির মতো বড় দ্বিতীয় কোনো প্রাণী নেই। বিশাল দেহের অধিকারী হাতির চোখ দুটি খুব ছোট। হাতির কান দুটি দেখতে অনেকটা কুলার মতো আর পাগুলো লম্বা মোটা এবং পুরু। হাতির অদ্ভুত আকৃতির শুঁড় আছে।শুঁড়ের সাহায্যে হাতি অনেক কাজ করতে পারে। শুঁড় দিয়ে গায়ে পানি ছিটিয়ে হাতি গোসল সেরে নেয়। শুঁড় দিয়ে হাতি বড় রকমের গাছ উপড়ে ফেলতে পারে এবং শুঁড়ের সাহায্যে হাতি বড় বড় গাছের গুঁড়িও টেনে নিয়ে যেতে পারে।প্রশ্ন: গন্ডারকে আজব প্রাণী বলা হয়েছে কেন? রেগে গেলে সে কী করে?উত্তর: ডাঙায় বাস করে—এমন অনেক প্রাণীর মধ্যে গন্ডার অন্যতম। গন্ডারের নাকের ওপর একটা বা দুটো শিং থাকে। গন্ডারকে বনের অন্য সব প্রাণী ভীষণ ভয় পায়। এমনকি বাঘ, সিংহও গন্ডারের ধারেকাছে ঘেঁষে না। বিপদে পড়লে সে শিং বাগিয়ে তীব্র বেগে তেড়ে যায়। গন্ডারের দৃষ্টিশক্তি ক্ষীণ, কিন্তু ঘ্রাণশক্তি প্রখর। এ ছাড়া গন্ডার তার বিরাট দেহ নিয়ে চমৎকার সাঁতার কাটতে পারে। পানিতে একবার ডুব দিয়ে অনেকক্ষণ কাটিয়ে দেয় সে। গন্ডার দাঁড়িয়ে, কাত হয়ে বা হাঁটু মুড়ে উপুড় হয়ে ঘুমায়। ঘণ্টায় সে ৩০ থেকে ৪০ মাইল বেগে ছুটতে পারে। বিস্ময়কর আকৃতি ও অদ্ভুত স্বভাবের কারণে গন্ডারকে আজব প্রাণী বলা হয়েছে।গন্ডার বেশ রগচটা। রেগে গেলে সে বনে হুলুস্থুল কাণ্ড বাধিয়ে দেয়।প্রশ্ন: জিরাফ দেখতে কেমন? বনপথে সে কীভাবে ও কত মাইল বেগে ছোটে?উত্তর: আফ্রিকা মহাদেশের জন্তু জিরাফ দেখতে ভারি সুন্দর! প্রাণিজগতে উচ্চতায় আর সব প্রাণীকে হার মানায় জিরাফ। জিরাফ প্রায় ১৮ ফুট উঁচু হয়। জিরাফের গায়ের চামড়ায় অসংখ্য দাগ। এরা পা বাঁকাতে পারে না। সামনের দুটি পা ফাঁক করে সে নিচু হয়ে পানি খায়। জিরাফ দাঁড়িয়ে ঘুমায়। বিশাল শরীর নিয়ে বনপথে সে ঘণ্টায় ৩০ মাইলেরও বেশি বেগে ছুটতে পারে। ছোটার সময় সে মাথাটা বেশ নুইয়ে রাখে, যাতে গাছের ডালে না ঠেকে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল