অধ্যায়-১৬, ১৭ ও ১৮প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের অধ্যায়ভিত্তিক সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা নিয়ে ধারাবাহিক আলোচনা করব।অধ্যায়-১৬১১। মৃত্যুর পর গারোরা মৃতদেহের—দেয়।উত্তর: মৃত্যুর পর গারোরা মৃতদেহের গোসল দেয়।১২। গারো মেয়েরা ব্লাউজ ও — জাতীয় পোশাক পরে।উত্তর: গারো মেয়েরা ব্লাউজ ও লুঙ্গি জাতীয় পোশাক পরে।১৩। গারোরা নাচ ও — খুব ভালোবাসে। উত্তর: গারোরা নাচ ও গান খুব ভালোবাসে।১৪। খাসিয়াদেরও গায়ের রং—। উত্তর: খাসিয়াদেরও গায়ের রং ফর্সা।১৫। খাসিয়াদের প্রধান খাদ্য—। উত্তর: খাসিয়াদের প্রধান খাদ্য ভাত।১৬। —কেউ মরে গেলে মৃতকে তারা আগুনে পোড়ায়।উত্তর: খাসিয়াদের কেউ মরে গেলে মৃতকে তারা আগুনে পোড়ায়।১৭।—জনগোষ্ঠী সাতটি গোত্রে বিভক্ত। উত্তর: মনিপুরি জনগোষ্ঠী সাতটি গোত্রে বিভক্ত।১৮। ভাত ও — মনিপুরিদের প্রধান খাদ্য। উত্তর: ভাত ও মাছ মনিপুরিদের প্রধান খাদ্য।১৯। বর্তমানে আন্তর্জাতিকভাবে—নাচ খ্যাতি লাভ করেছে।উত্তর: বর্তমানে আন্তর্জাতিকভাবে মনিপুরি নাচ খ্যাতি লাভ করেছে।২০। বান্দরবানের পাহাড়ি এলাকায়—বাস করে।উত্তর: বান্দরবানের পাহাড়ি এলাকায় মুরংরা বাস করে।অধ্যায়-১৭১। পৃথিবীতে সাতটি—আছে। উত্তর: পৃথিবীতে সাতটি মহাদেশ আছে।২। ইউরোপ ও—মহাদেশ একই ভূখণ্ডে অবস্থিত।উত্তর: ইউরোপ ও আফ্রিকা মহাদেশ একই ভূখণ্ডে অবস্থিত।৩। ফ্রান্সের ভাষাকে—ভাষা বলে। উত্তর: ফ্রান্সের ভাষাকে ফরাসি ভাষা বলে।৪। ফ্রান্সের মানুষ—হিসেবে পরিচিত।উত্তর: ফ্রান্সের মানুষ খাদ্য রসিক হিসেবে পরিচিত।৫। —ফ্রান্সের অত্যন্ত জনপ্রিয় খেলা। উত্তর: ফুটবল ফ্রান্সের অত্যন্ত জনপ্রিয় খেলা।৬। ফরাসিরা ৮ মে—পালন করে থাকে।উত্তর: ফরাসিরা ৮ মে বিজয় দিবস পালন করে থাকে।৭। ১৯৬৩ সালে—স্বাধীন হয়। উত্তর: ১৯৬৩ সালে কেনিয়া স্বাধীন হয়।৮। ইউরোপীয়দের মতো কেনীয়দেরও ধর্মীয় উত্সব—বা বড়দিন।উত্তর: ইউরোপীয়দের মতো কেনীয়দেরও ধর্মীয় উত্সব খ্রিষ্টমাস বা বড়দিন।অধ্যায়-১৮১। বাংলাদেশ জাতিসংঘের—তম দেশ।উত্তর: বাংলাদেশ জাতিসংঘের ১৩৭তম দেশ।২। জাতিসংঘের সদস্য সকল রাষ্ট্রই—পরিষদের সদস্য।উত্তর: জাতিসংঘের সদস্য সকল রাষ্ট্রই সাধারণ পরিষদের সদস্য।৩। বাংলাদেশ—সালে জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব পালন করেছে।উত্তর: বাংলাদেশ ১৯৮৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছে।৪। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও গণচীন এই পাঁচটি রাষ্ট্র নিরাপত্তা পরিষদের—সদস্য।উত্তর: যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও গণচীন এই পাঁচটি রাষ্ট্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।৫। শান্তি মিশনে বাংলাদেশের—অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়।উত্তর: শান্তি মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়।৬। জাতিসংঘ শিশুদের উন্নয়নের জন্য ১৯৪৬ সালে আন্তর্জাতিক জরুরি—গঠন করে।উত্তর: জাতিসংঘ শিশুদের উন্নয়নের জন্য ১৯৪৬ সালে আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল গঠন করে। ৭। বিশ্বের শিশুদের সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হলো ১৯৯০ সালে জাতিসংঘের — সনদ।উত্তর: বিশ্বের শিশুদের সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হলো ১৯৯০ সালে জাতিসংঘের শিশু অধিকার সনদ।৮। খাদ্য হচ্ছে মানুষের প্রধান— চাহিদা। উত্তর: খাদ্য হচ্ছে মানুষের প্রধান মৌলিক চাহিদা।৯। ৭ —তারিখটি আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়।উত্তর: ৭ এপ্রিল তারিখটি আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়।১০। —সালে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়।উত্তর: ১৯৪৬ সালে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়।