প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষা  প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ে ‘অপেক্ষা’ গল্প থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য গল্পটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।প্রশ্ন: ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ কথাটি বুঝিয়ে লেখো।উত্তর: স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আলোচ্য উক্তির মধ্যে তাঁর স্বপ্নের বহিঃপ্রকাশ ঘটেছে।১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত বাংলাদেশ পাকিস্তানের একটি অংশ ছিল। তখন বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান আর বর্তমান পাকিস্তানের নাম ছিল পশ্চিম পাকিস্তান। কিন্তু পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) পরিচালনার ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে। তারা এ দেশকে নানা দিক থেকে শাসন ও শোষণ করত। সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে এ দেশের মানুষকে বঞ্চিত করত। পাকিস্তানি শাসকগোষ্ঠীর এই শাসন ও শোষণের হাত থেকে এ দেশের মানুষকে মুক্ত করার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই ৭ মার্চ রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল শোষণমুক্ত বাংলাদেশ গড়ার। আর সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই তিনি স্বাধীনতার সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন। শব্দগুলোর অর্থ ও ব্যবহার জেনে নিই।বিবিসি— যুক্তরাজ্যের বেতারকেন্দ্র-বিশেষ।গণহত্যা— অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা।বঙ্গবন্ধু— জাতির জনক শেখ মুজিবুর রহমানের উপাধি।ট্রেনিং— কোনো বিশেষ বিষয়ে শিক্ষা দেওয়া বা নেওয়া। প্রশিক্ষণ।মুক্তিবাহিনী— শত্রুর দখল থেকে দেশকে রক্ষা করার জন্য লড়াই করে—এমন সেনাদল।মুক্তিযোদ্ধা— যিনি স্বাধীনতা ও মুক্তির জন্য যুদ্ধ করেন।ক্যাম্প— সেনা বা যোদ্ধাদের অস্থায়ী ঘাঁটি। সেনাছাউনি। নিচের বাক্যাংশ তার অর্থ ও ব্যবহার জেনে নিই।মুখ থুবড়ে পড়া—উপুড় হয়ে বা হুমড়ি খেয়ে পড়া। —ছেলেটা হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল।অপেক্ষায় থাকা—কারও বা কোনো কিছুর জন্য অপেক্ষা করা। —ওর অপেক্ষায় আর বসে থাকতে ইচ্ছে করছে না।গপগপিয়ে খাওয়া—একসঙ্গে বেশি খাবার মুখে পুরে খাওয়া। —সে গপগপিয়ে সব ভাত খেয়ে ফেলল। ডান পাশ থেকে শব্দ এনে বিশেষ্য ও বিশেষণ পদের সারিতে সাজাই।বিশেষ্য বিশেষণ শব্দ শব্দ...... ...... গাছ ভাত...... ...... শুকনো ভীষণ...... ...... হাঁড়ি কাঁপা...... ...... দরজা রাইফেল...... ...... গরম দ্রুত...... ...... নদী গভীরউত্তর: বিশেষ্য বিশেষণ বিশেষ্য বিশেষণগাছ শুকনো দরজা গরমরাইফেল দ্রুত ভাত ভীষণনদী গভীর হাঁড়ি কাঁপা।