অধ্যায়—১৩ প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বইয়ের ১৩ অধ্যায় থেকে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ নিয়ে আলোচনা করছি। শূন্যস্থান পূরণ করো।১৬। রোবট হচ্ছে — চালিত যন্ত্র।উত্তর: রোবট হচ্ছে কম্পিউটার চালিত যন্ত্র।১৭। যেসব কাজ মানুষের জন্য বিপজ্জনক, সেসব কাজে মানুষের পরিবর্তে ব্যবহার হচ্ছে —।উত্তর: যেসব কাজ মানুষের জন্য বিপজ্জনক, সেসব কাজে মানুষের পরিবর্তে ব্যবহার হচ্ছে রোবট।১৮। রোবট মানুষের পরিবর্তে অনেক — কাজও করছে।উত্তর: রোবট মানুষের পরিবর্তে অনেক সূক্ষ্ম কাজও করছে।১৯। স্বয়ংক্রিয় দরজা আপনা-আপনি খুলে যায়। তাই এর নাম —।উত্তর: স্বয়ংক্রিয় দরজা আপনা-আপনি খুলে যায়। তাই এর নাম স্বয়ংক্রিয় দরজা।২০। প্রথম স্বয়ংক্রিয় দরজা তৈরি করেন আলেকজান্দ্রিয়ার —।উত্তর: প্রথম স্বয়ংক্রিয় দরজা তৈরি করেন আলেকজান্দ্রিয়ার হেরন। ভুল-শুদ্ধ নির্ণয় করো।১। একসময় মানুষ সব খাবারই কাঁচা খেত। —‘শুদ্ধ’২। মানুষ তার বুদ্ধি ও মেধার জোরে আবিষ্কার করল আগুন। —‘শুদ্ধ’৩। জ্ঞান অর্জনের প্রক্রিয়া হলো বিজ্ঞান। —‘শুদ্ধ’৪। বিজ্ঞানের আবিষ্কারকে প্রয়োগ বা ব্যবহার করাকেই প্রযুক্তি বলে। —‘শুদ্ধ’৫। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কযুক্ত নয়। ‘ভুল’৬। ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি আধুনিক প্রযুক্তি। —‘ভুল’৭। রকেট, কৃত্রিম উপগ্রহ, ট্রাক্টর ইত্যাদি পুরোনো প্রযুক্তি। —‘ভুল’৮। কৃষি প্রযুক্তিতে কীট ও বালাইনাশকের অপব্যবহার পরিবেশ সংরক্ষণ করছে। —‘ভুল’৯। কলকারখানার ধোঁয়া ও বর্জ্য বায়ু, পানি ও মাটি দূষিত করছে। —‘শুদ্ধ’১০। কৃষি প্রযুক্তি কৃষকের শ্রম বাড়িয়েছে, উৎপাদন হ্রাস করেছে। ‘ভুল’১১। লেজাররশ্মি ব্যবহার করে রক্তপাত ছাড়াই অনেক জটিল অস্ত্রোপচার করা হচ্ছে। —‘শুদ্ধ’১২। শরীরের ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গের অবস্থা দেখার জন্য আলট্রাসনোগ্রাফি ব্যবহার করা হয়। —‘ভুল’১৩। ইনসুলিন ডায়াবেটিস রোগের ওষুধ। —‘শুদ্ধ’১৪। চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের ফলে আজকাল অনেক মারাত্মক রোগের নিরাময় সম্ভব হয়েছে। —‘শুদ্ধ’১৫। বিজ্ঞানী নিউটন মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছেন। —‘শুদ্ধ’১৬। ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীর নানা দেশের লাইব্রেরি ব্যবহার করতে পারি। —‘শুদ্ধ’১৭। ইসিজি ব্যবহার করা হয় গলগণ্ড রোগ নির্ণয়ে। —‘ভুল’১৮। স্বয়ংক্রিয় দরজা খোলার যন্ত্রটির নাম সেন্সর। —‘শুদ্ধ’১৯। রিমোট কন্ট্রোল কথাটির অর্থ ‘দূর’ থেকে ‘নিয়ন্ত্রণ’। —‘শুদ্ধ’২০। প্রথম রিমোট কন্ট্রোল তৈরি হয় ১৮৯৮ সালে। —‘শুদ্ধ’ সঠিক উত্তরটি খাতায় লেখো।১। পরীক্ষা-নিরীক্ষা থেকে প্রাপ্ত জ্ঞানকে কী বলা হয়? (ক) প্রযুক্তি (খ) বিদ্যা (গ) বিজ্ঞান (ঘ) দক্ষতা।উত্তর: (গ) বিজ্ঞান ২। বিজ্ঞানীর আবিষ্কৃত জ্ঞানকে মানুষের প্রয়োজনে ব্যবহার করাকে কী বলে?(ক) দক্ষতা (খ) বিজ্ঞান (গ) প্রযুক্তি (ঘ) পরীক্ষা-নিরীক্ষা।উত্তর: (গ) প্রযুক্তি৩। কোন যন্ত্রে শব্দ তরঙ্গ ব্যবহার করে দেহের অভ্যন্তরে কোনো অঙ্গের ছবি তোলা হয়?(ক) ইসিজি মেশিন (খ) আলট্রাসনোগ্রাফ (গ) ক্যামেরা (ঘ) স্টেথেস্কোপউত্তর: (খ) আলট্রাসনোগ্রাফ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল