প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়—১৪প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বইয়ের ১৪ অধ্যায় থেকে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ নিয়ে আলোচনা করছি।  প্রশ্ন: সঠিক উত্তরটি খাতায় লেখো: ১। আধুনিক পৃথিবীকে কী বলা হয়? ক) রসায়ন প্রযুক্তির পৃথিবী খ) জৈব প্রযুক্তির পৃথিবী গ) তথ্য প্রযুক্তির পৃথিবী ঘ) কৃষি প্রযুক্তির পৃথিবী উত্তর: গ) তথ্য প্রযুক্তির পৃথিবী। ২। তথ্য জানার সঙ্গে আর কী করতে হয়? ক) সংরক্ষণ করতে হয় খ) যোগাযোগ করতে হয়। গ) গোপন করতে হয় ঘ) মুছে ফেলতে হয়। উত্তর: ক) সংরক্ষণ করতে হয়। ৩। উপগ্রহে কীভাবে তথ্যপ্রবাহ হয়? ক) বৈদ্যুতিক তারের মাধ্যমে খ) ফাইবার অপটিক কেবেলর মাধ্যমেগ) বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে ঘ) মহাকাশযানের মাধ্যমে। উত্তর: গ) বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে। ৪। রেডিও টেলিভিশনে কীভাবে তথ্যপ্রবাহ হয়? ক) একমুখী খ) উভয়মুখী গ) বহুমুখী ঘ) কোনোটাই না। উত্তর: ক) একমুখী। ৫। টেলিফোনে কীভাবে তথ্যপ্রবাহ হয়? ক) একমুখী খ) উভয়মুখী গ) বহুমুখী ঘ) কোনোটাই না। উত্তর: ক) উভয়মুখী। ৬। কম্পিউটারের যে অংশ তথ্য প্রক্রিয়া করে তাকে কী বলে? ক) কিবোর্ড খ) মেমোরি গ) মাইক্রোপ্রসেসর ঘ) মনিটর। উত্তর: গ) মাইক্রোপ্রসেসর ৭। বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ ছড়িয়ে পড়ার জন্য কোন মাধ্যমের দরকার? ক) বৈদ্যুতিক তার খ) বাতাস গ) পানি ঘ) কোনো মাধ্যমের দরকার নেই। উত্তর: ক) কোনো মাধ্যমের দরকার নেই। ৮। আলেকজান্ডার গ্রাহাম বেল কত সালে টেলিফোন আবিষ্কার করেন। ক) ১৮৩০ সালে খ) ১৮৩৫ সালে গ) ১৮৭৬ সালে ঘ) ১৯০৭ সালে। উত্তর: ১৮৭৬ সালে। ৯। সুনামি কী? ক) ভূমিকম্প খ) ঘূর্ণিঝড় গ) টর্নেডো ঘ) ভূমিকম্পে সৃষ্ট সমুদ্রের ঢেউউত্তর: ভূমিকম্পে সৃষ্ট সমুদ্রের ঢেউ। ১০। কোনটির সাহায্যে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিতরণ করা যায়?ক) টেলিগ্রাফ খ) ফ্যাক্স গ) কম্পিউটার ঘ) টেলিগ্রাম। উত্তর: গ) কম্পিউটার। ১১। কীসের সাহায্যে চিঠি ও দলিল দ্রুতগতিতে অন্যত্র প্রেরণ করা যায়? ক) ফ্যাক্সের সাহায্যে খ) রেডিওর সাহায্যে গ) টেলিভিশনের সাহায্যে। ঘ) উড়োজাহাজের সাহায্যে। উত্তর: ক) ফ্যাক্সের সাহায্যে। ১২। কৃত্রিম উপগ্রহকে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উঁচুতে স্থাপন করা হয়েছে? ক) ৩৬ কি.মি. খ) ৩৬০ কি.মি. গ) ৩৬০০ কি.মি. ঘ) ৩৬,০০০ কি.মি. উত্তর: ঘ) ৩৬,০০০ কি.মি. ১৩। আকাশের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ায় সাহায্য করে কোনটি? ক) ডিশ এন্টেনা খ) কৃত্রিম উপগ্রহ গ) কম্পিউটার ঘ) ফ্যাক্স উত্তর: খ) কৃত্রিম উপগ্রহ। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল