প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৫ ও ১৬  প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের অধ্যায়ভিত্তিক সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা নিয়ে ধারাবাহিক আলোচনা করব।অধ্যায়-১৫১। ১৯৭১ সালে — মাসব্যাপী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।উত্তর: ১৯৭১ সালে নয় মাসব্যাপী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।২। পাকিস্তানে — সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ী হয়।উত্তর: পাকিস্তানে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ী হয়।৩। ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম — সংগ্রাম।’উত্তর: ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।’৪। পাকিস্তানি সেনারা — মার্চের মধ্যরাতে নিরীহ ও নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে।উত্তর: পাকিস্তানি সেনারা ২৫ মার্চের মধ্যরাতে নিরীহ ও নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে।৫। ১৯৭১ সালের পঁচিশে মার্চের রাতকে — বলা হয়।উত্তর: ১৯৭১ সালের পঁচিশে মার্চের রাতকে কালরাত বলা হয়।৬। ২৬ মার্চ আমাদের — দিবস।উত্তর: ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস।৭। জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীকে মুক্তিবাহিনীর — সেনাপতি পদে নিযুক্ত করা হয়।উত্তর: জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি পদে নিযুক্ত করা হয়।৮। মুক্তিযুদ্ধ কার্যকরভাবে পরিচালনার জন্য সারা বাংলাদেশকে — ভাগে ভাগ করা হয়।উত্তর: মুক্তিযুদ্ধ কার্যকরভাবে পরিচালনার জন্য সারা বাংলাদেশকে ১১টি ভাগে ভাগ করা হয়।৯। একাত্তরের মুক্তিযুদ্ধে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে ধানুয়া — গ্রাম।উত্তর: একাত্তরের মুক্তিযুদ্ধে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে ধানুয়া কামালপুর গ্রাম।১০। একাত্তরের এপ্রিল মাসে গঠিত হয় মুক্তিযুদ্ধের — নম্বর সেক্টর।উত্তর: একাত্তরের এপ্রিল মাসে গঠিত হয় মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর।১১। মুক্তিবাহিনীর গেরিলা আক্রমণ প্রচণ্ড রূপ নেয় — মাসের মধ্যে।উত্তর: মুক্তিবাহিনীর গেরিলা আক্রমণ প্রচণ্ড রূপ নেয় অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে।১২। ১৪ ডিসেম্বর আমরা — দিবস পালন করি।উত্তর: ১৪ ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি।১৩। প্রতিবছর ১৬ ডিসেম্বর আমরা যথাযোগ্য মর্যাদায় — দিবস উদ্যাপন করি।উত্তর: প্রতিবছর ১৬ ডিসেম্বর আমরা যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন করি।১৪। স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে — লাখ মানুষ শহীদ হয়েছেন।উত্তর: স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন।১৫। দুই লাখ মা-বোন হয়েছেন —।উত্তর: দুই লাখ মা-বোন হয়েছেন নির্যাতিতা।অধ্যায়-১৬১। আমরা মানুষ হিসেবে সকল জাতির সাথে — বন্ধনে আবদ্ধ হব।উত্তর: আমরা মানুষ হিসেবে সকল জাতির সাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হব।২। সকল জাতির মানুষকে—করব।উত্তর: সকল জাতির মানুষকে শ্রদ্ধা করব।৩। গারো উপজাতি বাংলাদেশের একটি প্রধান—।উত্তর: গারো উপজাতি বাংলাদেশের একটি প্রধান উপজাতি।৪। সিলেটের চা-বাগানে ও সুনামগঞ্জে কিছুসংখ্যক — বাস করে।উত্তর: সিলেটের চা-বাগানে ও সুনামগঞ্জে কিছুসংখ্যক গারো বাস করে।৫। পাহাড়ে যারা বাস করে তাদের বলা হয়—।উত্তর: পাহাড়ে যারা বাস করে তাদের বলা হয় আচ্ছিক।৬। গারোদের গায়ের রং—। উত্তর: গারোদের গায়ের রং ফর্সা।৭। গারোদের সমাজ—। উত্তর: গারোদের সমাজ মাতৃতান্ত্রিক।৮। গারোদের ঘর বেশ বড়, উঁচু এবং লম্বা—।উত্তর: গারোদের ঘর বেশ বড়, উঁচু এবং লম্বা আকৃতির।৯। গারোরা সাধারণত—করে জীবিকা নির্বাহ করে।উত্তর: গারোরা সাধারণত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে।১০। গারোদের ধর্মের নাম—। উত্তর: গারোদের ধর্মের নাম সংসারেক।# বাকি অংশ পরবর্তী সংখ্যায়