অপেক্ষা প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘অপেক্ষা’ গল্প থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য গল্পটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।প্রশ্ন: শব্দের অর্থ লেখো।অপেক্ষা, ভীষণ, বেণি, বুলেট, রাইফেলউত্তর:অপেক্ষা—প্রতীক্ষা। ভীষণ—ভয়াল। বেণি—বিনুনি। বুলেট—বন্দুকের গুলি। রাইফেল—দূরপাল্লার বন্দুকবিশেষ।প্রশ্ন: নিচের শব্দ দিয়ে বাক্য রচনা করো।জন্মদিন, আমের বোল, বুনো ফুল, দুমুঠোউত্তর:জন্মদিন—আজ রুবার দশম জন্মদিন।আমের বোল— চৈত্রের শেষে গাছে গাছে আমের বোল দেখা যায়।বুনো ফুল—মেয়েরা বুনো ফুল ছিঁড়ে বেণির সঙ্গে বেঁধে রাখে।দুমুঠো—মহিম দুমুঠো চাল কবুতরকে দিল।প্রশ্ন: প্রদত্ত অনুচ্ছেদটিতে বিরাম চিহ্ন বসাও।ফড়িং ধরে আবার আকাশে উড়িয়ে দেয় ফুলের পাপড়ি ছিঁড়ে খাতার ভেতর চাপা দিয়ে রাখে শুকিয়ে গেলে বাবার কপালে লাগিয়ে দিয়ে বলে বাবা তোমার হাজার বছর আয়ু হোক মায়ের কপালে লাগিয়ে দিয়ে বলে মা তোমার ভাতের হাঁড়ি ভরা থাকুক।উত্তর:ফড়িং ধরে। আবার আকাশে উড়িয়ে দেয়। ফুলের পাপড়ি ছিঁড়ে খাতার ভেতর চাপা দিয়ে রাখে। শুকিয়ে গেলে বাবার কপালে লাগিয়ে দিয়ে বলে, বাবা, তোমার হাজার বছর আয়ু হোক। মায়ের কপালে লাগিয়ে দিয়ে বলে, মা, তোমার ভাতের হাঁড়ি ভরা থাকুক।প্রশ্ন: নিচের বন্ধনীর ( ) মধ্য থেকে সঠিক অংশটুকু বেছে নিয়ে প্রদত্ত ‘—’ (ড্যাস) চিহ্নের ওপর বসিয়ে বাক্য পূরণ করো।(ক) ‘অপেক্ষা’ গল্পের লেখিকা — (বেগম রোকেয়া/ রাজিয়া খাতুন চৌধুরাণী/ সেলিনা হোসেন)(খ) রুমার জন্মের দিন ফুলে ফুলে ভরা ছিল — (কেয়াগাছ/ বকুলগাছ/ শিউলিগাছ)(গ) রুবার জন্মের দিন চারদিক ভরে ছিল — (বকুলের গন্ধে/ আমবোলের গন্ধে/ গোলাপের গন্ধে)(ঘ) ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’—বঙ্গবন্ধু এ ভাষণ দিয়েছিলেন — (৩রা মার্চে/ ৪ঠা মার্চে/ ৭মার্চে)(ঙ) বাবার মৃত্যুর পর রুমা-রুবা চুপ করে বসে থাকে — (রান্নাঘরের দরজায়/ আমগাছের নিচে/ উঠোনের এক কোণে)উত্তর:(ক) ‘অপেক্ষা’ গল্পের লেখিকা সেলিনা হোসেন।(খ) রুমার জন্মের দিন ফুলে ফুলে ভরা ছিল শিউলিগাছ।(গ) রুবার জন্মের দিন চারদিক ভরে ছিল আমবোলের গন্ধে।(ঘ) ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’—বঙ্গবন্ধু এ ভাষণ দিয়েছিলেন ৭ই মার্চে।(ঙ) বাবার মৃত্যুর পর রুমা-রুবা চুপ করে বসে থাকে রান্নাঘরের দরজায়।প্রশ্ন: বিপরীত শব্দ লেখো।উত্তর:প্রদত্ত শব্দ বিপরীত শব্দ প্রদত্ত শব্দ বিপরীত শব্দঝগড়া ভাব গভীর অগভীরবাইরে ভেতরে গরম ঠান্ডাশুকনো ভেজা খুশি অখুশিআক্রমণ প্রতিরোধ জ্ঞান অজ্ঞানখুশবু বদবু বন্ধ খোলানিচ ওপর শুরু শেষ# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল