প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়—১৪  প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বইয়ের ১৪ অধ্যায় থেকে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ নিয়ে আলোচনা করছি।  প্রশ্ন: শূনস্থান পূরণ করো।১। যে টেলিফোন আমরা পকেটে নিয়ে ঘুরে বেড়াই তার নাম — টেলিফোন। উত্তর: যে টেলিফোন আমরা পকেটে নিয়ে ঘুরে বেড়াই তার নাম মোবাইল টেলিফোন।২। অপটিক্যাল ফাইবার হচ্ছে অত্যন্ত সরু — এর তন্তু।উত্তর: অপটিক্যাল ফাইকার হচ্ছে অত্যন্ত সরু কাঁচ-এর তন্তু।৩। কিবোর্ড এবং — ব্যবহার করে আমরা কম্পিউটারে তথ্য পাঠাই। উত্তর: কিবোর্ড এবং মাউস ব্যবহার করে আমরা কম্পিউটারে তথ্য পাঠাই।৪। কম্পিউটারের — হচ্ছে আউটপুট ইউনিটের উদাহরণ।উত্তর: কম্পিউটারের মনিটর হচ্ছে আউটপুট ইউনিটের উদাহরণ।৫। বিশাল আকৃতির উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটারকে বলে — কম্পিউটার।উত্তর: বিশাল আকৃতির উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটারকে বলে সুপার কম্পিউটার।৬। কম্পিউটার ব্যবহার করে তথ্য আদান-প্রদানের নাম — ।উত্তর: কম্পিউটার ব্যবহার করে তথ্য আদান-প্রদানের নাম ইন্টারনেট ।৭। তথ্য যোগাযোগ বলতে তথ্য — বুঝায়।উত্তর: তথ্য যোগাযোগ বলতে তথ্য আদান-প্রদানকে বুঝায়।৮। আজকাল উপগ্রহের পাশাপাশি — সংযোগ দেওয়া শুরু হয়েছে। উত্তর: আজকাল উপগ্রহের পাশাপাশি ফাইবার অপটিক সংযোগ দেওয়া শুরু হয়েছে।৯। টেলিফোনে কথা বলার সময় শব্দকে — রূপান্তরিত করা হয়।উত্তর: টেলিফোনে কথা বলার সময় শব্দকে তরঙ্গে রূপান্তরিত করা হয়।১০। — শব্দটির অর্থ হচ্ছে গতিশীল।উত্তর: মোবাইল শব্দটির অর্থ হচ্ছে গতিশীল।১১। কৃত্রিম উপগ্রহকে আমরা — বলি।উত্তর: কৃত্রিম উপগ্রহকে আমরা ভূ-উপগ্রহ বলি।১২। তথ্যের মহাসাগর হলো — ।উত্তর: তথ্যের মহাসাগর হলো ইন্টারনেট ।১৩। রেডিও টেলিভিশনের তথ্যপ্রবাহ —।উত্তর: রেডিও টেলিভিশনের তথ্যপ্রবাহ একমুখী।১৪। একমুখী তথ্যপ্রবাহকে বলে — বা —। উত্তর: একমুখী তথ্যপ্রবাহকে বলে ব্রডকাস্ট বা প্রচারধর্মী।১৫। ১৮৭৬ সালে — টেলিফোন আবিষ্কার করেন।উত্তর: ১৮৭৬ সালে আলেকজান্ডার গ্রাহামবেল টেলিফোন আবিষ্কার করেন।১৬। টেলিভিশন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড়—।উত্তর: টেলিভিশন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় গণমাধ্যম।১৭। বর্তমানে আধুনিক টেলিভিশনগুলো — মতো দেয়ালে ঝুলিয়ে রাখা যায়।উত্তর: বর্তমানে আধুনিক টেলিভিশনগুলো ছবির ফ্রেমের মতো দেয়ালে ঝুলিয়ে রাখা যায়।১৮। তথ্য যোগাযোগব্যবস্থায় — এক বিপ্লবের জন্ম দিয়েছে। উত্তর: তথ্য যোগাযোগব্যবস্থায় কৃত্রিম উপগ্রহ এক বিপ্লবের জন্ম দিয়েছে।১৯। টেলিভিশন শব্দটির বাংলা অর্থ —।উত্তর : টেলিভিশন শব্দটির বাংলা অর্থ দূরদর্শন। ২০। কম্পিউটারের যে অংশ তথ্য প্রক্রিয়া করে, তাকে বলে —।উত্তর: কম্পিউটারের যে অংশ তথ্য প্রক্রিয়া করে তকে বলে মাইক্রোপ্রসেসর। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল