প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-১৫ প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বইয়ের অধ্যায়-১৫ থেকে আলোচনা করছি। সঠিক উত্তর খাতায় লেখো।১. মাটিদূষণের জন্য দায়ী কোনটি?ক. প্লাস্টিক খ. কাগজ গ. কাপড় ঘ. চামড়া।উত্তর: ক. প্লাস্টিক২. বর্জ্য থেকে পরিবেশদূষণ রোধের উপায় কী?ক. বর্জ্য পোড়ানো খ. বর্জ্যের পরিশোধন গ. বর্জ্য জমিয়ে রাখা ঘ. বর্জ্য ঢেকে রাখাউত্তর: খ. বর্জ্যের পরিশোধন ৩. কলকারখানার বর্জ্য যাতে পরিবেশ দূষিত না করে সেজন্য কী ব্যবস্থা নেওয়া যায়? ক. বর্জ্য পোড়ানো খ. বর্জ্য মাটিতে পোঁতা গ. বর্জ্য পরিশোধন ঘ. বর্জ্য জমিয়ে রাখা উত্তর: গ. বর্জ্য পরিশোধন৪. মাটির নিচে পলিথিন বা প্লাস্টিক থাকলে উদ্ভিদের কী হয়? ক. উদ্ভিদের মূল মাটির গভীরে যেতে পারে না খ. উদ্ভিদের মূল সহজে মাটির গভীরে যেতে পারে গ. উদ্ভিদ দ্রুত বেড়ে ওঠে ঘ. উদ্ভিদের মূল শক্ত হয় উত্তর: ক. উদ্ভিদের মূল মাটির গভীরে যেতে পারে না। ৫. পরিবেশের প্রাকৃতিক উপাদান কোনটি? ক. ঘরবাড়ি খ. রাস্তাঘাট গ. বাঁধ ঘ. গাছপালা উত্তর: ঘ. গাছপালা৬. গাছপালা বায়ুমণ্ডলে কোন গ্যাসটি ছাড়ে? ক. কার্বন ডাই-অক্সাইড খ. অক্সিজেন গ. হাইড্রোজেন ঘ. নাইট্রোজেন উত্তর: অক্সিজেন৭. বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পেলে তাপমাত্রা কী হয়? ক. বৃদ্ধি পাবে খ. হ্রাস পাবে গ. সমান থাকবে ঘ. কিছুই হবে না উত্তর: ক. বৃদ্ধি পাবে ৮. বনভূমি কোন কারণে অনুর্বর হয়? ক. দাবানল খ. বৃক্ষ নিধন গ. জনসংখ্যা বৃদ্ধি ঘ. ভূমিক্ষয় উত্তর: ক. দাবানল৯. দূষিত পানিতে গোসল করলে কী হয়? ক. চর্মরোগ হয় খ. সর্দি হয় গ. জন্ডিস হয় ঘ. টাইফয়েড হয়উত্তর: ক. চর্মরোগ হয় ১০. পলিথিন ও প্লাস্টিক মাটিতে কী অবস্থায় থাকে? ক. পচে যায় খ. সারে পরিণত হয় গ. অবিকৃত অবস্থায় থাকে ঘ. মিশে যায়উত্তর: গ. অবিকৃত অবস্থায় থাকে১১. বিভিন্ন বর্জ্য মাটিতে জমে মাটির কী করে? ক. উর্বরতা বৃদ্ধি করে খ. উর্বরতা নষ্ট করে গ. উৎপাদন বাড়ায় ঘ. উর্বরতা ঠিক রাখে উত্তর: খ. উর্বরতা নষ্ট করে শূন্যস্থান পূরণ করো।১. মাটি, পানি, বায়ু, পাহাড়, নদী ইত্যাদি — উপাদান।উত্তর: মাটি, পানি, বায়ু, পাহাড়, নদী ইত্যাদি প্রাকৃতিক উপাদান।২. ঘরবাড়ি, রাস্তাঘাট, কলকারখানা — উপাদান।উত্তর: ঘরবাড়ি, রাস্তাঘাট, কলকারখানা কৃত্রিম উপাদান।৩. — ভাবে তৈরি ঘরবাড়ি রাস্তাঘাট পরিবেশ সুন্দর করে।উত্তর: পরিকল্পিতভাবে তৈরি ঘরবাড়ি রাস্তাঘাট পরিবেশ সুন্দর করে।৪. অপরিকল্পিতভাবে তৈরি অপরিচ্ছন্ন ঘরবাড়ি রাস্তাঘাট — দূষিত করে।উত্তর: অপরিকল্পিতভাবে তৈরি অপরিচ্ছন্ন ঘরবাড়ি রাস্তাঘাট পরিবেশকে দূষিত করে।৫. — বনভূমিতে বহু দিন পর্যন্ত গাছপালা জন্মায় না।উত্তর: পোড়া বনভূমিতে বহুদিন পর্যন্ত গাছপালা জন্মায় না।৬. ইটের — কালো ধোঁয়া বায়ু দূষিত করে।উত্তর: ইটের ভাটার কালো ধোঁয়া বায়ু দূষিত করে।৭. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি পেলে তাপমাত্রা—।উত্তর: বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পাবে।৮. পরিবেশ একবার দূষিত হলে তা — করা অনেক কষ্টকর ও ব্যয়বহুল।উত্তর: পরিবেশ একবার ধূষিত হলে তা দূষণমুক্ত করা অনেক কষ্টকর ও ব্যয়বহুল।৯. মাটিদূষণের জন্য — বা — দায়ী।উত্তর: মাটিদূষণের জন্য পলিথিন বা প্লাস্টিক দায়ী।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল