বিজ্ঞান সময়: ২ ঘণ্টা \ মান: ১০০১. সংক্ষেপে উত্তর দাও। ৩×১০=৩০ক) বায়বীয় পদার্থের ৫টি বৈশিষ্ট্য লেখো।খ) বস্তুর ওজন বলতে কী বোঝায়?গ) যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থের উদাহরণ দাও।ঘ) তাপ প্রয়োগে পদার্থের কী কী পরিবর্তন হয়?ঙ) চুম্বকের মেরু কয়টি এবং কী কী? চুম্বকের ৩টি ব্যবহার লেখো।চ) ব্যারোমিটার কী কাজে লাগে?ছ) জলবায়ু কাকে বলে? জলবায়ুর উপাদানগুলোর নাম লেখো।জ) রিমোট কন্ট্রোল কী? রিমোট কন্ট্রোল কী কী কাজে ব্যবহূত হয়।ঝ) আবহাওয়া ও জলবায়ুর তিনটি পার্থক্য লেখো।ঞ) ধূমকেতু কী? হ্যালির ধূমকেতুর বর্ণনা দাও।২. যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দাও। ৪×১০=৪০ক) কৃষি প্রযুক্তি কী? কৃষিকাজে প্রযুক্তি কীভাবে সহায়তা করছে?খ) বায়ুর যে ওজন আছে, তা প্রমাণের পরীক্ষাটি বর্ণনা করো।গ) লোডশেডিং কী? বিদ্যুৎশক্তির অপচয় তুমি কীভাবে রোধ করবে।ঘ) পরমাণু ও অণুর বৈশিষ্ট্যগুলো লেখো।ঙ) পদার্থের অবস্থা কয়টি? প্রতিটি অবস্থার বৈশিষ্ট্য বর্ণনা করো।চ) বাতজ্বর হওয়ার কারণ কী? বাতজ্বরের লক্ষণগুলো কী?৩. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ২×৫=১০ক) কোনটি পদার্থ নয়?১) অক্সিজেন ২) পানি ৩) নাইট্রোজেন ৪) আলোখ) প্রাকৃতিক চুম্বক কোথায় আবিষ্কৃত হয়েছিল?১) রাশিয়ায় ২) এশিয়ার মাইনরে ৩) যুক্তরাজ্যে ৪) ইরানেগ) বায়ুচাপ কোথায় সবচেয়ে বেশি?সমুদ্রপৃষ্ঠে ২) ভূপৃষ্ঠে ৩) ঊর্ধ্বাকাশে ৪) পাহাড়ের চূড়ায়ঘ) পৃথিবী তার নিজ অক্ষের ওপর কোন দিক থেকে কোন দিকে ঘুরছে?১) পূর্ব থেকে পশ্চিমে ২) পশ্চিম থেকে পূর্বে ৩) উত্তর থেকে দক্ষিণে ৪) দক্ষিণ থেকে উত্তরেঙ) পরীক্ষা-নিরীক্ষা থেকে প্রাপ্ত জ্ঞানকে কী বলা হয়?১) প্রযুক্তি ২) বিদ্যা ৩) বিজ্ঞান ৪) দক্ষতা৪. শূন্যস্থানপূরণ করো। ২×৫=১০ক) শুকতারা আসলে একটি — ।খ) বর্তমানে আবিষ্কৃত মোট মৌলিক পদার্থের সংখ্যা — টি।গ) লিপ ইয়ারের বছর — দিনে হয়।ঘ) অকারণে শক্তি নষ্ট করাকে শক্তির — বলে।ঙ) বিষুবরেখা বরাবর সারা বছর সূর্যরশ্মি — ভাবে পড়ে।৫. নিচের বাক্যগুলো উত্তরপত্রে লেখো। যে বাক্যটি সঠিক তার ডানপাশে ‘শুদ্ধ’ এবং যেটি সঠিক নয়, তার ডানপাশে ‘ভুল’ লেখো। ২×৫=১০ক) নীহারিকা তরল পদার্থ দ্বারা পূর্ণ।খ) জলবায়ু পরিবর্তন হতে অনেক সময় লেগে যায়।গ) কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।ঘ) বায়ু একটি মৌলিক পদার্থ।ঙ) প্রথম রিমোট কন্ট্রোল তৈরি হয় ১৯৯৮ সালে।