প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ‘বাংলাদেশের ভৌগলিক পরিবেশ’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। অধ্যায়-৮ # সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: বাংলাদেশের মাছের ক্ষেত্রগুলোর নাম লেখো।উত্তর: বাংলাদেশের মৎস্যক্ষেত্রগুলো হলো—নদী বা প্রাকৃতিক জলাশয়ের মাছ, কৃত্রিম জলাশয়ের মাছ, বাংলাদেশের মোহনা বা খাঁড়ির মাছ, উপকূলীয় অঞ্চলের নোনা পানির মাছ, সামুদ্রিক মাছ।নদী বা প্রাকৃতিক জলাশয়: নদী বা প্রাকৃতিক জলাশয় হলো নদী, খাল, বিল, ঝিল, হাওর, বাঁওড় ইত্যাদি। এসব জলাশয়ে মিঠাপানির মাছের মধ্যে রয়েছে ইলিশ, রুই, কাতলা, মৃগেল, বাউস, কালবাউস, আইড়, বোয়াল, চিতল, বাটা, চিংড়ি প্রভৃতি।কৃত্রিম জলাশয়ের মাছ: এসব জলাশয়ের মধ্যে রয়েছে পুকুর, দিঘি, হ্রদ ইত্যাদি। যেমন: কাপ্তাই হ্রদ, সেচ খাল ইত্যাদি। এসব জলাশয়ে রুই, কাতলা, মৃগেল, বাউস, কালবাউস, শোল, গজার প্রভৃতি মাছ পাওয়া যায়।বাংলাদেশের মোহনা বা খাঁড়ির মাছ: বাংলাদেশের মোহনায় চিংড়ি, ইলিশ, তপসে, ভেটকি, কোরাল, ফাইসা, বাঁশপাতা, চেলা ইত্যাদি মাছ পাওয়া যায়।উপকূলীয় অঞ্চলের নোনা পানির মাছ: বাংলাদেশের দক্ষিণে উপকূলীয় অঞ্চলে চিংড়ি মাছের ব্যাপক চাষ হয়। উৎপাদিত চিংড়ি বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে।সামুদ্রিক মাছ: সামুদ্রিক মাছের মধ্যে ভেটকি, লৈটা, চেলা, পোয়া, রূপচাঁদা, ভারতীয় স্যামন, ছুরি মাছ উল্লেখযোগ্য।প্রশ্ন: বাংলাদেশের প্রধান খনিজ সম্পদের একটি তালিকা দাও।উত্তর: প্রাকৃতিক গ্যাস আমাদের দেশের প্রধান খনিজ সম্পদ। প্রাকৃতি গ্যাস ক্ষেত্রেগুলো প্রধানত দেশের পূর্বাঞ্চলে অবস্থিত। এ ছাড়া কয়লা, পিট কয়লা, চুনাপাথর, চিনামাটি, সিলিকা বালি, খনিজ বালি, কঠিন শিলা ইত্যাদি পাওয়া যায়। রাজশাহী বিভাগের বগুড়ায় জামালগঞ্জ ও দিনাজপুরের বড় পুকুরিয়ায় কয়লার খনি আছে। পিট কয়লা বাংলাদেশে ব্যাপকভাবে পাওয়া যায়, তবে ফরিদপুর, খুলনায় পিট কয়লার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে খনি রয়েছে। পিট কয়লা নিকৃষ্ট মানের কয়লা। সিলেট অঞ্চলে দেশের অন্যতম চুনাপাথরের খনি রয়েছে। সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চলে সিলিকা বালি এবং কক্সবাজার সমুদ্র সৈকতে ছড়ানোভাবে খনিজ বালি পাওয়া যায়। দিনাজপুরের মধ্যপাড়ায় কঠিন শিলার খনি রয়েছে। বাংলাদেশের উপকূলবর্তী এবং চট্টগ্রাম অঞ্চলে খনিজ তেল পাওয়ার সম্ভাবনা রয়েছে।