শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা কুমড়ো ও পাখির কথাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘কুমড়ো ও পাখির কথা’ নাটিকা থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করবো।প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো।নির্জন, দুশমন, পরাগ, চমৎকার, হাওয়া, সতর্কউত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ নির্জন জনশূন্য দুশমন শত্রু পরাগ ফুলের রেণু চমৎকার সুন্দর হাওয়া বাতাস সতর্ক সাবধান।প্রশ্ন: নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো।দোয়েল, রোদ, চমৎকার, নির্জন, পরাগ।উত্তর: প্রদত্ত শব্দ বাক্যদোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি।রোদ বৃষ্টি শেষে রোদ উঠেছেচমৎকার শরতের সকাল খুবই চমৎকার।নির্জন নির্জন বনপথে একা চলা ঠিক নয়।পরাগ প্রত্যেক ফুলে পরাগ থাকে।প্রশ্ন: দোয়েল পাখি কুমড়োর কী উপকার করে?উত্তর: কুমড়োগাছের প্রধান শত্রু পোকামাকড়। ওরা কুমড়োগাছের সব ফুল খেয়ে ফেলে। পোকামাকড়ের জ্বালায় কুমড়োর ফুলগুলো ফলে পরিণত হতে পারে না। দোয়েল পাখি এসব ক্ষতিকর পোকামাকড় খেয়ে কুমড়োর উপকার করে। এ ছাড়া দোয়েল পাখি কুমড়োর পরাগায়নেও সাহায্য করে থাকে।প্রশ্ন: মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি কী কী অভিযোগ করেছে?উত্তর: ‘কুমড়ো ও পাখির কথা’ নাটিকার অন্যতম চরিত্র দোয়েল পাখি। সুসভ্য ও বুদ্ধিবিবেকসম্পন্ন মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি এই নাটিকায় সংলাপের মধ্য দিয়ে অনেক অভিযোগ করেছে। মানুষের বিরুদ্ধে দোয়েল পাখির অভিযোগগুলো নিচে উল্লেখ করা হলো:ক) মানুষ প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী বনের গাছপালা কেটে সাফ করে ফেলছে।খ) প্রকৃতির অন্যতম সম্পদ পাখি ও জীবজন্তু মানুষ খেয়ে ফেলে।গ) মুক্ত প্রকৃতির পাখি ও জীবজন্তু ধরে ধরে মানুষ খাঁচায় ভরে রাখে।ঘ) মানুষ মানুষকে মারার জন্য নানা রকম অস্ত্র বানাচ্ছে এবং বোমা মারছে।প্রশ্ন: টুনটুনি কুমড়োকে কী খবর দিল?উত্তর: টুনটুনি কুমড়োকে খবর দিল যে বনের ভেতর কে যেন চাষ করার জন্য গাছপালা কেটে জমি করেছে। তারপর সেই ডালপালা পোড়ানোর জন্য আগুন দিয়েছে। আর সেই আগুন চার দিকে ছড়িয়ে পড়েছে। বৈশাখ মাসের শুকনো পাতা ও ডালপালায় ছড়িয়ে পড়া আগুনের মধ্যে হাওয়াও এসে জুটেছে। দাউ দাউ করে জ্বলছে সবকিছু। বনের টিয়ে, ফিঙে, দাঁড়কাক, বানর, ভালুক—সবাই মিলে ছোটাছুটি, চেঁচামেচি করে বন তোলপাড় করে তুলেছে। পশুপাখিদের চেঁচামেচিতে মানুষজন ছুটে এসেছে এবং আগুন নেভাচ্ছে। টুনটুনি কুমড়োকে আরও খবর দিল যে দোয়েলের গায়ে আগুনের একটু আঁচ লেগেছে। টোনা দোয়েলকে সেবা করছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল