বাংলা পূর্ণমান-১০০: সময়-২ ঘণ্টা[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]১। কবিতা ও কবির নাম উল্লেখ করে ‘বাংলা ভাষা’ অথবা ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর?’ কবিতার প্রথম আট লাইন মুখস্থ লেখো। ১ + ১ + ৮ = ১০২। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখো (যেকোনো একটি): ৫(ক) ‘খেয়া পারাপার বন্ধ হয়েছে আজি রে’(খ) ‘যে শাস্তি পেলে, সে তো নিজের দোষেই পেলে।’৩। নিচের যেকোনো ৩টি প্রশ্নের উত্তর লেখো: ৪×৩=১২(ক) ‘নদীর সঙ্গে এ দেশের মানুষের গভীর মিতালি’—এ কথার অর্থ কী?(খ) বাংলাদেশের কামার-কুমোরেরা কী কী জিনিস তৈরি করে?(গ) মহানবী (সা.) কোন চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন?(ঘ) মাটির শিল্প আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় কেন?(ঙ) ‘কুমড়ো ও পাখির কথা’ থেকে যা শিখেছ, তা পাঁচটি বাক্যে লেখো।৪। শব্দের অর্থ লেখো (যেকোনো পাঁচটি): ৫×১=৫জাদুঘর, অনাহার, সর্বত্র, ভাষণ, সতত, পাঁজা।৫। নিচের শব্দ দিয়ে বাক্য রচনা করো (যেকোনো পাঁচটি): ১×৫=৫উজান, ধেলু, বেগে, সাফ, ইবাদত, পলে পলে।৬। প্রদত্ত অনুচ্ছেদটিতে বিরাম চিহ্ন বসাও: ৫দৈত্য এবারে বলল তোমার গোস্তাকি কী শুনবে বদনসিব জেলে তাহলে শোনো বলছি আমার নাম সক অল জিন আমি বাদশাহ সুলেমানের গোলাম ছিলাম আমার এমনই ক্ষমতা ছিল যে দুনিয়ার কাউকেই পরোয়া করতাম না৭। নিচের বন্ধনীর ( ) মধ্য থেকে সঠিক অংশটুকু বেছে নিয়ে প্রদত্ত ‘—’ ড্যাস চিহ্নের ওপর বসিয়ে বাক্য পূরণ করো (যেকোনো পাঁচটি): ৫(ক) রাখাল বালক কী জানি কোথায়—(বেলাটুকু পোহালে/ধবলীরে আনো গোহালে/সারা দিন আজি খোয়ালে)(খ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম—(১৭৬১ খ্রিস্টাব্দে/১২৫১ খ্রিস্টাব্দে/১৮৬১ খ্রিস্টাব্দে)(গ) কান্তজির মন্দির— (দিনাজপুরে/ময়নামতিতে/পাহাড়পুরে)(ঘ) ‘এত হাসি কোথায় পেলে’ কবিতাটি লিখেছেন—(জসীমউদ্দীন/কাজী নজরুল ইসলাম/বন্দে আলী মিয়া)(ঙ) কাদের ঘরে রঙিন পুতুল—(আদরে যে টুইটুবানি/কোন সে লতার দুল দুলানি/পাটের বনের বউটুবানি)৮। বিপরীত শব্দ লেখো (যেকোনো পাঁচটি): ৫যুদ্ধ, উপকারী, প্রশংসা, ধার্মিক, সাধু, ক্ষতি।৯। নিচের যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন করো (যেকোনো পাঁচটি): ৫ন্ধ, ল্ল, চ্ছ, ল্প, ব্দ, স্ত, ক্ত।১০। নিচে প্রদত্ত শব্দের দুটি করে সমার্থক শব্দ লেখো (পাঁচটি): ৫সাধু, নসিব, বাতাস, নদী, পাহাড়, পৃথিবী।১১। এক কথায় প্রকাশ করো (পাঁচটি): ৫পাখির কলরব, যে উপকারীর অপকার করে, যে বেশি কথা বলে, বিচার নেই এমন, প্রতিভা আছে যার, মেধা আছে এমন১২। বাক্যের ক্রিয়াপদের চলিত রূপ লেখো (পাঁচটি): ৫ঘুরিতেছে, ছুটিতেছে, দেখিব, চলিতেছে, হাঁটিতেছে, আসিতেছে।১৩। সংক্ষিপ্ত উত্তর লেখো (যেকোনো ৪টি): ৮(ক) গানের মেলা বলতে কী বুঝ?(খ) আউশের খেত কীভাবে জলে ভরে যায়?(গ) হিজরি কোন সালে বিদায় হজ অনুষ্ঠিত হয়?(ঘ) প্রকৃত সুখী মানুষ কে? (ঙ) জেলের সংসার কীভাবে চলত?(চ) রাখাল বালকের জন্য এত চিন্তা কেন?১৪। ‘শখের মৃৎশিল্প’ অথবা ‘তুলনা’ কবিতার মূল ভাব নিজের ভাষায় লেখো। ৮১৫। নিচের যেকোনো একটি বিষয়ের ওপর রচনা লেখো: ১৫(ক) আমাদের দেশ (খ) তোমার জীবনের লক্ষ্য (গ) বিদায় হজ (ঘ) বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল (ঙ) আমাদের মৃৎশিল্প।