গণিত পূর্ণমান-১০০: সময়-২ ঘণ্টা[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। ১ নম্বর ও ১৪ নম্বরসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দাও।]১। সংক্ষেপে উত্তর দাও। ১০ক। নিঃশেষে ক্ষুদ্রতম সংখ্যা থেকে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হয়?খ। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফলের সূত্রটি লেখো।গ। ৮টি পেনসিলের দাম ২৪ টাকা হলে ৪টি পেনসিলের দাম কত?ঘ। গড় নির্ণয়ের সূত্রটি লেখো।ঙ। গ.সা.গু.-এর পূর্ণ বাক্যটি লেখো।চ। সম্পর্ক প্রতীকগুলো লেখো। ছ। দুটি মিশ্র ভগ্নাংশ লেখো।জ। যেকোনো পূর্ণসংখ্যাকে কত হরবিশিষ্ট ভগ্নাংশের আকারে লেখা যায়?ঝ। ৩/৪ এর বিপরীত ভগ্নাংশটি লেখো।ঞ। কোনো ভগ্নাংশ x, ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ কত? ২। ক) সঠিক উত্তর খাতায় লেখো। ৫i) ৪টি খাতার দাম ২৪ টাকা হলে ১টির দাম—হবে/সমান হবে/বেশি হবে/দ্বিগুণ হবেii) ৪, ৮, ১৬-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক—২/৩/১৫/১৬iii) ১টি কলমের দাম ৪ টাকা হলে ৩টি কলমের দাম—৬/১২/১৮/২০iv) ১টি খাতার দাম ৮ টাকা হলে ৮টি খাতার দাম—১/১৬/৬৪/২০v) শতকরা একটি—হর/লব/ভগ্নাংশ/গুণখ) শূন্যস্থান পূরণ করো। ৫i) গুণনীয়কের অপর নাম—। ii) গড়×রাশির সংখ্যা —।iii) সাধারণ মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে — পড়া হয়। iv) গণিতে বিভিন্ন প্রকারের — ব্যবহার করা হয়।v) ভগ্নাংশ × পূর্ণ সংখ্যা — ।৩। আবদুল লতিফের ৬,২১,৩৪৫ টাকা ছিল। তিনি ওই টাকা থেকে বড় মেয়েকে ৮৫,৯২৮ টাকা, ছোট মেয়েকে ৮৪,৭৯০ টাকা এবং ছেলেকে বড় মেয়ে অপেক্ষা ৯,৮৩০ টাকা বেশি দিলেন। বাকি টাকা স্ত্রীকে দিলেন। তাঁর স্ত্রী কত টাকা পেলেন? ১০৪। এক ব্যক্তির দৈনিক আয় ২৭৫ টাকা। এক বছরে তাঁর আয় কত হবে? [১ বছর = ৩৬৫ দিন] ১০৫। ১৪০ টাকা করে প্রতিজনকে দিলে ১০,৫০০ টাকা খরচ হয়। কতজন লোককে এ টাকা দেওয়া যাবে?৬। একটি ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ২০ দিনের খাদ্য আছে। যদি ছাত্রাবাসে আরও ১০ জন ছাত্র যোগ দেয়, তবে ওই খাদ্যে তাদের কত দিন চলবে? ১০৭। সরল করো: [৩৬÷{২ + ২৮÷(৪ + ১২÷৪)}]÷৬ ১০৮। তিন সন্তান ও তাদের পিতার গড় বছর ১৭ বছর। ওই তিন সন্তান ও তাদের মাতার গড় বয়স ১৬ বছর। মাতার বয়স ৩৪ বছর হলে পিতার বয়স কত? ১০৯। কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ৭ যোগ করলে যোগফল ১৫, ১৮, ২০, ২৪ ও ৩২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?১০১০। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১৩৭, ২১২ ও ৪৫২ কে ভাগ দিলে প্রতি ক্ষেত্রে ২ অবশিষ্ট থাকে? ১০১১। জলিল মিয়ার কাছে ২০০ টাকা ছিল। তিনি তাঁর টাকার ২/৫ অংশ কামালকে এবং ১/৪ অংশ মুকুলকে দিলেন। তাঁর কাছে আর কত টাকা রইল? ১০১২। মলি বার্ষিক পরীক্ষায় বাংলায় ৬৮, গণিতে ৯৬ এবং ইংরেজিতে ৭৩ নম্বর পেয়েছে। সে প্রতি বিষয়ে গড়ে কত নম্বর পেয়েছে। ১০১৩। ৬টি চেয়ার ও ৪টি টেবিলের মূল্য একত্রে ৫,৫৭০ টাকা। একটি চেয়ারের মূল্য ৬৭৫ টাকা হলে একটি টেবিলের মূল্য কত?১৪। (ক) একটি সমকোণী ত্রিভুজ আঁকো। সমকোণ ছাড়া অপর দুটি কোণের পরিমাপের যোগফল নির্ণয় করো। ২ + ২ = ৪(খ) চিত্রসহ সংজ্ঞা লেখো (যেকোনো দুটি): ৩×২ = ৬পূরক কোণ, বর্গ, সামান্তরিক।