প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, আজ ইসলাম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নত্তোরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # শূন্যস্থান পূরণ কর।১। ঈমান শব্দের অর্থ-বিশ্বাস। উত্তর: ঈমান শব্দের অর্থ দৃঢ় বিশ্বাস।২। আকিদা শব্দের বহুবচন-।উত্তর: আকিদা শব্দের বহুবচন আকাঈদ।৩। মহান আল্লাহ তাআলা আমাদের-।উত্তর: মহান আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা।৪। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে-। উত্তর: ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে ঈমান।৫। - আল্লাহ তাআলার নির্দেশ পালনের জন্য সর্বদা প্রস্তুত থাকেন।উত্তর: ফেরেশতাগণ আল্লাহ তাআলার নির্দেশ পালনের জন্য সর্বদা প্রস্তুত থাকেন।৬। আমাদের সবাইকে একদিন-হবে।উত্তর: আমাদের সবাইকে একদিন মরতে হবে।৭. মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাদের-জীবিত করবেন।উত্তর: মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাদের পুনরায় জীবিত করবেন।৮. হাশরের ময়দানে আমাদের-হিসাব নেওয়া হবে।উত্তর: হাশরের ময়দান আমাদের কাজের হিসাব নেওয়া হবে।৯. আমরা পবিত্র কোরআনের-জীবন গড়ব।উত্তর: আমরা পবিত্র কোরআনের আলোকে জীবন গড়ব।১০. আল্লাহ তাআলার অনেকগুলো-নাম আছে।উত্তর: আল্লাহ তাআলার অনেক গুলো গুণবাচক নাম আছে।১১. আল্লাহ তাআলা এক ও -।উত্তর: আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়।১২. আমরা সবাই-গ্রহণ করি ও-ছেড়ে দিই।উত্তর: আমরা সবাই প্রশ্বাস গ্রহণ করি ও নিঃশ্বাস ছেড়ে দিই।১৩. আল্লাহ তাআলা-পছন্দ করেন না।উত্তর: আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না।১৪. সূর্যের আলো ছাড়া-বাঁচতে পারে না।উত্তর: সূর্যের আলো ছাড়া কোনো প্রাণীই বাঁচতে পারে না।১৫. মহান আল্লাহ তাআলা সব-গুণের অধিকারী।উত্তর: মহান আল্লাহ সব উত্তম গুণের অধিকারী। ১৬. মহান আল্লাহ তাআলা সব গুণের -।উত্তর: মহান আল্লাহ তাআলা সব গুণের আধার।১৭. আমরা বিশ্বাস করি-সবকিছু দেখেন।উত্তর: আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা সবকিছু দেখেন।১৮. -আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষ।উত্তর: নবী-রাসূলগণ আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষ।১৯. পানির অপর নাম-।উত্তর: পানির অপর নাম জীবন।২০. জীবন রক্ষার দিক দিয়ে-ও-একে অপরের ওপর নির্ভরশীল।উত্তর: জীবন রক্ষার দিক দিয়ে মানুষ ও গাছপালা একে অপরের ওপর নির্ভরশীল।২১. বিশুদ্ধ পানি পান করলে-ভালো থাকে।উত্তর: বিশুদ্ধ পানি পান করলে স্বাস্থ্য ভালো থাকে।২২. পুকুরের পানিতে কোনো-আবর্জনা ফেলা যাবে না। উত্তর: পুকুরের পানিতে কোনো ময়লা-আবর্জনা ফেলা যাবে না।২৩. কোনো সময়-অপচয় করা যাবে না।উত্তর: কোনো সময় পানি অপচয় করা যাবে না।২৪. কাজ করতে-লাগে।উত্তর: কাজ করতে শক্তি লাগে।২৫. সূর্যের আলো ছাড়া-প্রাণীই বাঁচতে পারে না।উত্তর: সূর্যের আলো ছাড়া কোনো প্রানীই বাঁচতে পারে না।২৬. আলো বাতাস মাটি পানি-মহান আল্লাহ তাআলার দান। উত্তর: আলো বাতাস মাটি পানি সবই মহান আল্লাহ তাআলার দান।২৭. মহান আল্লাহ তাআলা সব-গুণের অধিকারী।উত্তর: মহান আল্লাহ তাআলা সব উত্তম গুণের অধিকারী।# পরবর্তী অংশ ছাপা হবে আগামী রোববার