অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইসলাম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # শূন্যস্থান পূরণ কর।২৮. আল-হুসনা অর্থ -। উত্তর: আল-হুসনা অর্থ সুন্দরতম।২৯। সহনশীলতা-গুণ। উত্তর: সহনশীলতা খুব ভালো গুণ।৩০। আমরা বিশ্বাস করি-সব শোনেন।উত্তর: আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা সব শোনেন।৩১। আমরা কারও-তাঁর নিন্দা করব না।উত্তর: আমরা কারও অসাক্ষাতে তাঁর নিন্দা করব না।৩২। মহান আল্লাহ তাআলার একটি বড় নির্দেশ হলো-পালন করা। উত্তর: মহান আল্লাহ তাআলার একটি বড় নির্দেশ হলো রোজা পালন করা।৩৩। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে -সূচনা হয়।উত্তর: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দিনের সূচনা হয়।৩৪। এ পৃথিবীতে যার জন্ম আছে তার অবশ্যই-আছে।উত্তর: এ পৃথিবীতে যার জন্ম আছে তার অবশ্যই মৃত্যু আছে।৩৫। আখেরাত বা পরকালীন জীবন-জীবন।উত্তর: আখেরাত বা পরকালীন জীবন অনন্তকালের জীবন।৩৬। জান্নাত-জায়গা। উত্তর: জান্নাত সুখ-শান্তির জায়গা।৩৭। জাহান্নাম-স্থান। উত্তর: জাহান্নাম শাস্তির স্থান।৩৮। আমরা সব সময়-কথামতো চলব।উত্তর: আমরা সব সময় আল্লাহতায়ালা ও নবী-রাসুলের কথামতো চলব।৩৯। আরবি ভাষার শব্দ মিজান মানে-।উত্তর: আরবি ভাষার শব্দ মিজান মানে পরিমাপক।৪০। হাশর মানে-। উত্তর: হাশর মানে সমবেত হওয়া।# রচনামূলক প্রশ্নের উত্তর দাও।প্রশ্ন: ঈমান কাকে বলে? আকাঈদ বলতে কী বোঝ? আলোচনা করো।উত্তর: ঈমান একটি আরবি শব্দ। বাংলা ভাষায় ঈমান শব্দের অর্থ হলো দৃঢ়বিশ্বাস। ইসলামি পরিভাষায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সেসব বিষয়কে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সে অনুযায়ী কাজ করাকে ঈমান বলে।আকাঈদ শব্দটি আকিদা শব্দের বহুবচন। আল্লাহ তাআলা এক, মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ তাআলার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল, আসমানি কিতাব, ফেরেশতা, আখিরাত, জান্নাত-জাহান্নাম ইত্যাদি সংশ্লিষ্ট বিস্তারিত বিষয়ে দৃঢ়বিশ্বাস বা প্রত্যয়ের নাম আকিদা। একজন প্রকৃত মুসলিম তিনি, যিনি অন্তরে যে আকিদা পোষণ করেন, তা ভাষায় প্রকাশ করেন এবং কর্মে তার প্রতিফলন ঘটান।প্রকৃত মুসলিম হওয়ার জন্য একজন মানুষের ঈমান ও আকিদা বিশুদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম ও প্রধান হচ্ছে ঈমান। আবার বিশুদ্ধ আকিদা ছাড়া প্রকৃত মুমিন হওয়া যায় না। তাই আমরা ঈমান ও আকিদা সম্পর্কিত বিষয় বিস্তারিতভাবে পালনের দৃঢ় প্রত্যয় নিয়ে জীবন গঠন করব।প্রশ্ন: আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।উত্তর: আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা। তিনি এক ও অদ্বিতীয়। তিনি একমাত্র হুকুমদাতা, রিজিকদাতা ও পরিত্রাণকারী। আমাদের সামনে যা কিছু আছে, আমরা যা কিছু দেখতে পাই এ সবকিছুর দিকে তাকালে মহান আল্লাহর পরিচয় পাওয়া যায়। কারণ, আমাদের চারপাশের গাছপালা, ফুল, ফল, পাখি, চোখজুড়ানো সবুজ ধানের খেত, ছোট-বড় নদ-নদী, খাল-বিলের পানি, মাছ ইত্যাদি এমনিতেই সৃষ্টি হয়নি। এগুলো সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। শুধু তা-ই নয়, লালন-পালন করে এ সবকিছু বাঁচিয়ে রেখেছেন তিনি। তা ছাড়া আমাদের মাথার ওপরের নীল আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, তারকারাজি—এসবও তাঁর মহান সৃষ্টি। পশুপাখি, জীবজন্তু, সাগর, মহাসাগরসহ এই পৃথিবীর কোনো কিছুই আপনা-আপনি তৈরি হয়নি। কোনো মানুষও এগুলো তৈরি করতে পারে না। এই মহাবিশ্বের সবকিছুরই একমাত্র স্রষ্টা আল্লাহ তাআলা। পবিত্র কোরআনে আছে, ‘আকাশ ও পৃথিবী এবং এ দুয়ের মধ্যে যা কিছু আছে সবই আল্লাহ সৃষ্টি করেছেন।’ (সূরা আস-সাজদাহ: ৪) এই মহাবিশ্বে আরও অনেক কিছু আছে, যা আমরা দেখতে পাই না। সেগুলোও সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। কাজেই মহাবিশ্বের দেখা-অদেখা, আমাদের জানা-অজানা বস্তুসমূহের সৃষ্টিরহস্য অনুধাবন করলে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। আমরা আল্লাহ তাআলার সৃষ্ট সব সৃষ্টির সেরা, মানুষ। আমাদের জীবন ও মৃত্যুর মালিক তিনি। আমরা এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলার ইবাদত করব এবং বিপদে-আপদে সবসময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল