প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ৮ নম্বর অধ্যায় থেকে নমুনা রচনামূলক প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। প্রশ্ন: বাংলাদেশের শিল্পগুলোর নাম লেখো। শিল্পে ব্যবহূত কাঁচামাল সম্পর্কে লেখো।উত্তর: বাংলাদেশ শিল্পে বেশি সমৃদ্ধ নয়। বর্তমানে পোশাকশিল্প বাংলাদেশের উল্লেখযোগ্য প্রধান শিল্প। অন্যান্য শিল্পের মধ্যে সার, সিমেন্ট, কাগজ, দেশলাই, চিনি ও পাটশিল্প উল্লেখযোগ্য। আরও রয়েছে লোহা ও ইস্পাতশিল্প, জাহাজ মেরামত, চামড়া, কাচ, ওষুধ, বিভিন্ন ধরনের খাদ্য প্রক্রিয়াজাত, মৎস্য প্রক্রিয়াজাত, রাসায়নিক ও বিভিন্ন ধরনের কুটিরশিল্প ইত্যাদি।আমাদের দেশে বেশ কিছু শিল্পে বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ কাঁচামাল হিসেবে ব্যবহূত করা হয়। আবার কিছু কিছু শিল্পে আমাদের কাঁচামালের সঙ্গে বাইরের দেশ থেকে আনা কাঁচামাল ব্যবহূত হয়। আবার এমন বেশ কিছু শিল্প আছে, যা বিদেশে কাঁচামালের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। যেমন: লোহা ও ইস্পাতশিল্প। আমাদের দেশে দেশীয় কাঁচামাল ব্যবহার করে যেসব শিল্প গড়ে উঠেছে সেগুলো হলো চা-শিল্প, চামড়াশিল্প, চিনিশিল্প, বিভিন্ন ধরনের কুটিরশিল্প, মৎস্য প্রক্রিয়াজাত শিল্প, দেশলাই-শিল্প, কাঁচামাল-শিল্প ইত্যাদি।বিভিন্ন শিল্পের কাঁচামাল: পোশাকশিল্পের কাঁচামাল থানবস্ত্র ও উল প্রধানত বিদেশ থেকে আসে। সারশিল্পের কাঁচামাল গ্যাস, সিমেন্টশিল্পের কাঁচামাল চুনাপাথর, কাদা, ক্লিঙ্কার, ডলোমাইট ইত্যাদি। কাগজশিল্পের কাঁচামাল বাঁশ, আখের ছোবড়া, খড়, কাঠ, পাটকাঠি ইত্যাদি। দেশলাই-শিল্পের প্রধান কাঁচামাল নরম কাঠ। চিনিশিল্পের কাঁচামাল আখ। পাটশিল্পের কাঁচামাল পাট। লোহা ও ইস্পাতশিল্পের কাঁচামাল লোহা। চামড়াশিল্পের কাঁচামাল চামড়া। কাচশিল্পের কাঁচামাল সিলিকা বালু, লবণ, চুনাপাথর ইত্যাদি। দেশের খাদ্য প্রক্রিয়াজাত শিল্প দেশীয় খাদ্যশস্য ও ফলমূলের ওপর নির্ভর করে। চিংড়ি প্রক্রিয়াজাত শিল্প দেশের উপকূল অঞ্চলের উৎপাদিত চিংড়ির ওপর নির্ভর করে গড়ে উঠেছে। বিভিন্ন কুটিরশিল্পের কাঁচামালের মধ্যে তাঁতশিল্পের কাঁচামাল সুতা, রেশমশিল্পের কাঁচামাল রেশম সুতা ও সুতি বস্ত্রশিল্পের কাঁচামাল তুলা ব্যবহূত হয়। কাঠশিল্পে কাঠ ব্যবহূত হয়। বাঁশনির্ভর কুটিরশিল্পের প্রধান কাঁচামাল বাঁশ।