অধ্যায়-১৩প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ১৩ নম্বর অধ্যায় থেকে নমুনা শুন্যস্থানপূরণ আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # শূন্যস্থান পূরণ করো।১। আলট্রাসনোগ্রাফ যন্ত্রে—তরঙ্গ ব্যবহার করা হয়।উত্তর: আলট্রাসনোগ্রাফ যন্ত্রে শব্দতরঙ্গ ব্যবহার করা হয়।২। ফসলের বীজ বোনার নতুন প্রযুক্তির নাম—।উত্তর: ফসলের বীজ বোনার নতুন প্রযুক্তির নাম ড্রামসিডার।৩। টিভির রিমোট কন্ট্রোলে—সংকেত ব্যবহার করা হয়।উত্তর: টিভির রিমোট কন্ট্রোলে অবলোহিত সংকেত ব্যবহার করা হয়।৪। অন্য প্রাণীর চেয়ে মানুষের—অনেক বেশি।উত্তর: অন্য প্রাণীর চেয়ে মানুষের বুদ্ধি অনেক বেশি।৫। বিজ্ঞান হচ্ছে মানুষের অর্জিত বিশেষ—।উত্তর: বিজ্ঞান হচ্ছে মানুষের অর্জিত বিশেষ জ্ঞান।৬। কৃষি প্রযুক্তির উন্নয়নে আমাদের—অভাব অনেকাংশে দূর হয়েছে।উত্তর: কৃষি প্রযুক্তির উন্নয়নে আমাদের খাদ্যের অভাব অনেকাংশে দূর হয়েছে।৭। শরীরের ভেতরে ভাঙা হাড় শনাক্ত করতে—ব্যবহার করা হয়।উত্তর: শরীরের ভেতরে ভাঙা হাড় শনাক্ত করতে এক্স-রে ব্যবহার করা হয়।৮। —অনেক ডায়াবেটিস রোগীর জীবন যাপন সহজ করেছে।উত্তর: ইনসুলিন অনেক ডায়াবেটিস রোগীর জীবন যাপন সহজ করেছে।৯। প্রথম রিমোট কন্ট্রোল তৈরি করেন বিজ্ঞানী—।উত্তর: প্রথম রিমোট কন্ট্রোল তৈরি করেন বিজ্ঞানী নিকোলা টেসলা।১০। পৃথিবীর দেশগুলোকে কাছে নিয়ে এসেছে—প্রযুক্তি।উত্তর: পৃথিবীর দেশগুলোকে কাছে নিয়ে এসেছে যোগাযোগ প্রযুক্তি।১১। চিকিৎসা প্রযুক্তি অনেক—ব্যাধির চিকিৎসার সুযোগ দিয়েছে।উত্তর: চিকিৎসা প্রযুক্তি অনেক দুরারোগ্য ব্যাধির চিকিৎসার সুযোগ দিয়েছে।১২। কৃষি প্রযুক্তি—উৎপাদন বৃদ্ধি করেছে।উত্তর: কৃষি প্রযুক্তি ফসলের উৎপাদন বৃদ্ধি করেছে।১৩। যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার—কমিয়ে দিয়েছে।উত্তর: যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার দূরত্বকে কমিয়ে দিয়েছে।১৪। জটিল অস্ত্রোপচারে—ব্যবহার করা হয়।উত্তর: জটিল অস্ত্রোপচারে লেজার রশ্মি ব্যবহার করা হয়।১৫। লেজার রশ্মি ব্যবহার করে—ছাড়াই জটিল অস্ত্রোপচার করা হচ্ছে।উত্তর: লেজার রশ্মি ব্যবহার করে রক্তপাত ছাড়াই জটিল অস্ত্রোপচার করা হচ্ছে।১৬। রোবট হচ্ছে—চালিত যন্ত্র।উত্তর: রোবট হচ্ছে কম্পিউটার-চালিত যন্ত্র।১৭। যেসব কাজ মানুষের জন্য বিপজ্জনক, সেসব কাজে মানুষের পরিবর্তে ব্যবহূত হচ্ছে—।উত্তর: যেসব কাজ মানুষের জন্য বিপজ্জনক, সেসব কাজে মানুষের পরিবর্তে ব্যবহূত হচ্ছে রোবট।১৮। রোবট মানুষের পরিবর্তে অনেক—কাজও করছে।উত্তর: রোবট মানুষের পরিবর্তে অনেক সূক্ষ্ম কাজও করছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল