প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ ও বিয়োগপ্রিয় শিক্ষার্থী, গতকালের পর আজ গণিত বিষয় থেকে গাণিতিক সমস্যার সমাধান করব। প্রশ্ন: মীনার কাছে ৪৫৯৮৭ টাকা আছে। রাজুর কাছে মীনা অপেক্ষা ৮২৫০ টাকা কম আছে। রানীর কাছে রাজু অপেক্ষা ৯৮৫ টাকা বেশি আছে। তিনজনের মোট টাকা কত? সমাধান: মীনার নিকট আছে ৪৫৯৮৭ টাকা। রাজুর নিকট মীনা অপেক্ষা ৮২৫০ টাকা কম আছে। সুতরাং, রাজুর আছে: (৪৫৯৮৭-৮২৫০) টাকা = ৩৭৭৩৭ টাকা আবার, রানীর নিকট রাজু অপেক্ষা ৯৮৫ টাকা বেশি আছে।সুতরাং, রানীর আছে: (৩৭৭৩৭+৯৮৫) টাকা = ৩৮৭২২ টাকা এখন, মীনার আছে: ৪৫৯৮৭ টাকা রাজুর আছে: ৩৭৭৩৭ টাকা রানীর আছে: ৩৮৭২২ টাকা মীনা, রাজু ও রানীর মোট আছে: ১২২৪৪৬ টাকা সুতরাং, তিনজনের মোট ১২২৪৪৬ টাকা আছে। উত্তর: ১২২৪৪৬ টাকা প্রশ্ন: চারটি সংখ্যার যোগফল ৪৬৮৫২০। এর মধ্যে দুইটি সংখ্যা ৭৩৫৮৪ ও ৬৪২০৯। তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা ৯৪৮৫ কম। চতুর্থ সংখ্যাটি কত?সমাধান: ধরা যাক, প্রথম সংখ্যা ৭৩৫৮৪ দ্বিতীয় সংখ্যা ৬৪২০৯প্রশ্নমতে, তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা ৯৪৮৫ কম। সুতরাং, তৃতীয় সংখ্যাটি: ৭৩৫৮৪-৯৪৮৫ = ৬৪০৯৯এখানে, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার যোগফল: ৭৩৫৮৪+৬৪২০৯+৬৪০৯৯ = ২০১৮৯২এখন চারটি সংখ্যার যোগফল ৪৬৮৫২০প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এই তিনটি সংখ্যার যোগফল ২০১৮৯২সুতরাং, চতুর্থ সংখ্যাটি হবে: ৪৬৮৫২০-২০১৮৯২ = ২৬৬৬২৮উত্তর: চতুর্থ সংখ্যাটি ২৬৬৬২৮প্রশ্ন: সীমার চাচা পুকুরে মাছ বিক্রি করে ২৯৮৫০ টাকা এবং মুরগির ডিম বিক্রি করে ২০৬৭৮ টাকা পেলেন। ওই টাকা থেকে তিনি ছেলেকে ১৫৬০০ টাকা ও মেয়েকে ১০৮৯০ টাকা দিলেন। বাকি টাকা থেকে ১৫০০০ টাকা দিয়ে একটি গাভি কিনলেন। তাঁর কত টাকা অবশিষ্ট রইল?সমাধান: সীমার চাচা, পুকুরে মাছ বিক্রি করে পেলেন ২৯৮৫০ টাকা মুরগির ডিম বিক্রি করে পেলেন (+) ২০৬৭৮ টাকা সীমার চাচা মোট পেলেন ৫০৫২৮ টাকা ওই টাকা থেকে তিনি ছেলেকে দিলেন ১৫৬০০ টাকা মেয়েকে দিলেন (+)১০৮৯০ টাকা ছেলে ও মেয়েকে দিলেন মোট ১৬৪৯০ টাকা এখন, সীমার চাচা মাছ ও ডিম বিক্রি করে পেলেন ৫০৫২৮ টাকা ছেলে ও মেয়েকে দিলেন মোট (-) ২৬৪৯০ টাকা বাকি থাকল ২৪০৩৮ টাকা গাভি কিনলেন (-) ১৫০০০ টাকা অবশিষ্ট রইল ৯০৩৮ টাকা সুতরাং, তাঁর ৯০৩৮ টাকা অবশিষ্ট রইল। উত্তর: ৯০৩৮ টাকা।