প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০  বায়ুপ্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ১০ নম্বর অধ্যায় ‘বায়ু’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# শূন্যস্থান পূরণ করে বাক্যটি খাতায় লেখো।১। তাপমাত্রার ভিন্নতার কারণে বায়ুচাপে তারতম্য হয় এবং — সৃষ্টি হয়।উত্তর: তাপমাত্রার ভিন্নতার কারণে বায়ুচাপে তারতম্য হয় এবং বায়ুপ্রবাহ সৃষ্টি হয়।২। ভূপৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে —।উত্তর: ভূপৃষ্টে বায়ুর চাপ সবচেয়ে বেশি।৩। তাপে বায়ু — ও — হয়।উত্তর: তাপে বায়ু প্রসারিত ও হালকা হয়।৪। — থেকে যতই উত্তরে বা দক্ষিণে যাওয়া যায় সূর্যকিরণ ততই — ভাবে পড়ে।উত্তর: বিষুবরেখা থেকে যতই উত্তরে বা দক্ষিণে যাওয়া যায় সূর্যকিরণ ততই তির্যকভাবে পড়ে।৫। বায়ুর ওজনের জন্য যে চাপ সৃষ্টি হয়, তাই —।উত্তর: বায়ুর ওজনের জন্য যে চাপ সৃষ্টি হয় তাই বায়ুচাপ।৬। যে যন্ত্রের সাহায্যে বায়ুচাপ নির্ণয় করা হয়, তাকে — বলে।উত্তর: যে যন্ত্রের সাহায্যে বায়ুচাপ নির্ণয় করা হয় তাকে ব্যারোমিটার বলে।৭। ব্যারোমিটারে পারদের উচ্চতা — সেমি।উত্তর: ব্যারোমিটারে পারদের উচ্চতা ৭৬ সেমি।৮। ব্যারোমিটারে পারদের উচ্চতা ৭৬ সেমির নিচে নেমে গেলে — এর সম্ভাবনা বোঝায়।উত্তর: ব্যারোমিটারে পারদের উচ্চতা ৭৬ সেমির নিচে নেমে গেলে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা বোঝায়।৯। পারদের উচ্চতা অত্যধিক নেমে গেলে — বা — সম্ভাবনা থাকে।উত্তর: পারদের উচ্চতা অত্যধিক নেমে গেলে সাইক্লোন বা প্রবল ঝড়ের সম্ভাবনা থাকে।১০। সমুদ্রগামী জাহাজের — ব্যারোমিটার ব্যবহার করে থাকেন।উত্তর: সমুদ্রগামী জাহাজের নাবিকেরা ব্যারোমিটার ব্যবহার করে থাকেন।১১। ভূপৃষ্ঠের ওপর অনেক দূর পর্যন্ত বিস্তৃত বায়ুর আবরণকে — বলে।উত্তর: ভূপৃষ্ঠের ওপর অনেক দূর পর্যন্ত বিস্তৃত বায়ুর আবরণকে বায়ুমণ্ডল বলে।১২। — ভূপৃষ্ঠের তাপের সমতা রক্ষা করে।উত্তর: বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠের তাপের সমতা রক্ষা করে।১৩। বিষুবীয় অঞ্চলে সূর্যরশ্মি সব সময়ই — ভাবে পড়ে।উত্তর: বিষুবীয় অঞ্চলে সূর্যরশ্মি সব সময়ই খাড়াভাবে পড়ে।১৪। বায়ুপ্রবাহের প্রধান কারণ —।উত্তর: বায়ুপ্রবাহের প্রধান কারণ সূর্যতাপ।১৫। পৃথিবীর সব স্থানে — সমানভাবে পায় না।উত্তর: পৃথিবীর সব স্থানে সূর্যতাপ সমানভাবে পায় না।১৬। জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে — কমে যায়।উত্তর: জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপ কমে যায়।১৭। কোনো স্থানের উষ্ণতা বেশি হলে বায়ুতে — সৃষ্টি হয়।উত্তর: কোনো স্থানের উষ্ণতা বেশি হলে বায়ুতে নিম্নচাপের সৃষ্টি হয়।১৮। ভূপৃষ্ঠে এক বর্গমিটার জায়গার ওপর এক নিউটন বল পড়লে তাকে — বায়ুচাপ বলে।উত্তর: ভূপৃষ্ঠে এক বর্গমিটার জায়গার ওপর এক নিউটন বল পড়লে তাকে এক প্যাসকেল বায়ুচাপ বলে।১৯। বায়ুর চাপ ওঠানামার সঙ্গে সঙ্গে — পারদের উচ্চতা কমতে ও বাড়তে থাকে।উত্তর: বায়ুর চাপ ওঠানামার সঙ্গে সঙ্গে ব্যারোমিটারের পারদের উচ্চতা কমতে ও বাড়তে থাকে।২০। শক্তি উৎপাদনে ও সেচের কাজে — ব্যবহূত হয়।উত্তর: শক্তি উৎপাদনে ও সেচের কাজে বায়ুকল ব্যবহূত হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল