প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০  বায়ুপ্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ১০ নম্বর অধ্যায় ‘বায়ু’ থেকে নমুনা প্রশ্নত্তোর আলোচনা করব।# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:১। বায়ুর ওজন আছে, বায়ু জায়গা দখল করে এবং বলপ্রয়োগে বাধা দেয়, সুতরাং বায়ুকে কী বলা যায়?(ক) পদার্থ (খ) শক্তি (গ) প্রযুক্তি (ঘ) বল।উত্তর: (ক) পদার্থ।২। বায়ু এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় কেন?(ক) এটা বায়ুর ধর্ম (খ) আশপাশের বায়ু চাপ দেয় বলে (গ) তাপের তারতম্যের কারণে (ঘ) বায়ু পদার্থ বলে।উত্তর: (গ) তাপের তারতম্যের কারণে।৩। মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলে গরম বেশি কেন?(ক) বিষুবীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে।(খ) মেরু অঞ্চল সূর্যের খুব কাছে বলে।(গ) মেরু অঞ্চলে সূর্য কোনো দিনই ওঠে না।(ঘ) বিষুবীয় অঞ্চলে পানির পরিমাণ কম বলে।উত্তর: (ক) বিষুবীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে।৪। বায়ুচাপ কোথায় সবচেয়ে বেশি?(ক) সমুদ্রপৃষ্ঠে (খ) ভূপৃষ্ঠে (গ) ঊর্ধ্বাকাশে (ঘ) পাহাড়ের চূড়ায়।উত্তর: (খ) ভূপৃষ্ঠে।৫। বায়ুর চাপ নির্ণয় করার যন্ত্রের নাম কী?(ক) থার্মোমিটার (ক) ল্যাকটোমিটার (গ) স্পিডোমিটার (ঘ) ব্যারোমিটার।উত্তর: (ঘ) ব্যারোমিটার।৬। বায়ুর বিশাল আবরণকে কী বলা হয়?(ক) আবহাওয়া (খ) জলবায়ু (গ) বায়ুমণ্ডল (ঘ) আয়নমণ্ডল।উত্তর: (গ) বায়ুমণ্ডল।৭। ভূপৃষ্ঠের সমান্তরাল বায়ুর এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হওয়াকে কী বলে?(ক) বায়ুচাপ (খ) বায়ুপ্রবাহ (গ) উচ্চচাপ (ঘ) নিম্নচাপ।উত্তর: (খ) বায়ুপ্রবাহ।৮। যেসব স্থানে সূর্য কিরণ খাড়াভাবে পড়ে, সেসব স্থানে তাপমাত্রা কী হয়?(ক) কমে যায় (খ) স্থির থাকে (গ) হালকা হয় (ঘ) বেড়ে যায়।উত্তর: (ঘ) বেড়ে যায়।৯। শক্তি উৎপাদনে ও সেচের কাজে কী ব্যবহার করা হয়?(ক) বায়ুকল (খ) বায়ু (গ) বায়ুচাপ (ঘ) গ্যাস।উত্তর: (ক) বায়ুকল।১০। বায়ুতে জলীয় বাষ্প কমে গেলে বায়ুচাপের কী পরিবর্তন হয়?(ক) কমে যায় (খ) বেড়ে যায় (গ) স্থির থাকে (ঘ) শূন্য হয়।উত্তর: (খ) বেড়ে যায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল