প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০  বায়ুপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ১০ নম্বর অধ্যায় ‘বায়ু’ থেকে নমুনা প্রশ্নত্তোর আলোচনা করব।# সঠিক উত্তরটি লিখ।১১। সাধারণ অবস্থায় বায়ুর চাপকে কী বলা হয়?(ক) বায়ুপ্রবাহ (খ) অ্যাটমোসফিয়ার (গ) প্যাসকেল (ঘ) নিম্নচাপ।উত্তর: (খ) অ্যাটমোসফিয়ার।১২। বায়ুতে বল প্রয়োগ করলে কী হয়?(ক) বাধা দেয় (খ) স্থির থাকে (গ) সরে যায় (ঘ) ঝড় ওঠে।উত্তর: (ক) বাধা দেয়।# ভুল-শুদ্ধ নির্ণয় করো।১। বায়ুর ওজন আছে, বায়ু জায়গা দখল করে। — ‘শুদ্ধ’২। বায়ু একটি পদার্থ।— ‘শুদ্ধ’৩। ব্যারোমিটারের সাহায্যে বায়ুর তাপমাত্রা মাপা হয়।— ‘অশুদ্ধ’৪। বায়ু সব সময় নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলে প্রবাহিত হয়।— ‘অশুদ্ধ’৫। সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে গেলে বায়ুর চাপ বেড়ে যায়।— ‘অশুদ্ধ’৬। বায়ুতে জলীয়বাষ্প কমলে বায়ুচাপ কমে।— ‘অশুদ্ধ’৭। বায়ুচাপ সব সময় সব জায়গায় এক রকম থাকে।— ‘অশুদ্ধ’৮। দিনের বেলায় সূর্য কিরণে স্থলভাগ তাড়াতাড়ি শীতল হয়।— ‘অশুদ্ধ’৯। জলীয়বাষ্প বায়ুর চেয়ে ভারী।— ‘শুদ্ধ’১০। বায়ুর এক স্থান থেকে অন্য স্থানে চলাচলকে বায়ুচাপ বলে।— ‘অশুদ্ধ’১১। বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠের তাপের সমতা রক্ষা করে।— ‘শুদ্ধ’১২। বায়ু স্থিরভাবে কোনো একটি স্থানে থাকে না।— ‘শুদ্ধ’১৩। ব্যারোমিটারের সাহায্যে বৃষ্টির পরিমাণ জানা যায়।— ‘অশুদ্ধ’১৪। বৃষ্টি হওয়ার পূর্বে বায়ুর চাপ কমে যায়। — ‘শুদ্ধ’১৫। তাপে বায়ু প্রসারিত ও হালকা হয়।— ‘শুদ্ধ’১৬। বায়ুর অস্বাভাবিক প্রবাহ আমাদের জন্য লাভজনক।— ‘অশুদ্ধ’১৭। বায়ুপ্রবাহ দ্বারা পালের নৌকা চালানো হয়।— ‘শুদ্ধ’১৮। আমরা বায়ুর সমুদ্রে ডুবে আছি।— ‘শুদ্ধ’১৯। বায়ুর কোনো ওজন নেই।— ‘অশুদ্ধ’২০। পৃথিবী পৃষ্ঠে উচ্চতার কারণে বায়ুচাপ কমবেশি হয়।— ‘শুদ্ধ’ # সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও।প্রশ্ন: বায়ুমণ্ডল কাকে বলে? উত্তর: আমাদের চারপাশে বায়ু আছে। এমনকি পৃথিবীকে ঘিরে আছে বায়ু। বায়ুর এ বিশাল আবরণকে বায়ুমণ্ডল বলা হয়। প্রশ্ন: বায়ু কেন একটি পদার্থ?উত্তর: আমরা জানি, পদার্থের কতগুলো বৈশিষ্ট্য আছে। যেমন—পদার্থের ওজন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে। বায়ুরও ওজন আছে, বায়ু জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে—সুতরাং বায়ু একটি পদার্থ। প্রশ্ন: ভূপৃষ্ঠে এক বর্গমিটার জায়গায় বায়ুর চাপ কত?উত্তর: ভূপৃষ্ঠে এক বর্গমিটার জায়গায় বায়ুর চাপ ‘এক নিউটন’ বল। প্রশ্ন: ব্যারোমিটার কী কাজে লাগে?উত্তর: বায়ুর চাপ নির্ণয় করতে ব্যারোমিটার কাজে লাগে। কোনো স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে কত ওপরে বা নিচে তা স্থির করা যায়। সমুদ্রগামী জাহাজের নাবিকেরা ব্যারোমিটারের সাহায্যে ঝড়-বৃষ্টির আভাস পান, ফলে তাঁরা সতর্ক হতে পারেন। প্রতিদিনের আবহাওয়ার পূর্বাভাস নির্ণয় করার জন্য ব্যারোমিটার ব্যবহার করা হয়। প্রশ্ন: ব্যারোমিটারে পারদের স্বাভাবিক উচ্চতা কত সেন্টিমিটার থাকে?উত্তর: ব্যারোমিটারে পারদের স্বাভাবিক উচ্চতা ৭৬ সেন্টিমিটার থাকে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল