প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাগুরুর মর্যাদাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতা থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো।বারি, চরণ, শাহজাদা, কুমার, নয়ন, ভাল, পুলকিত, অনর্গল, স্পর্ধা, শির, সৌজন্য, শাহানশাহ, প্রক্ষালন, শাস্ত্র।উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ বারি পানি। চরণ পা। শাহজাদা বাদশার পুত্র। কুমার রাজার ছেলে। নয়ন চোখ। ভাল কপাল। পুলকিত আনন্দিত। অনর্গল অবিরাম। স্পর্ধা দর্প। শির মাথা। সৌজন্য ভদ্রতা। শাহানশাহ বাদশাহ। শাস্ত্র অনুশাসন। প্রক্ষালন ধোওয়া।প্রশ্ন: নিচের শব্দগুলো ব্যবহার করে সার্থক বাক্য রচনা করো।প্রক্ষালন, শাস্ত্র, সৌজন্য, অনর্গল, পুলকিত।উত্তর: প্রদত্ত শব্দ বাক্য রচনা প্রক্ষালন — স্কুল থেকে এসে হাত-পা প্রক্ষালন করা উচিত। শাস্ত্র — শাস্ত্রের কথা মেনে চলা ভালো। সৌজন্য — উপমার সৌজন্য আমাদের মুগ্ধ করেছে। অনর্গল — তৈষী তার বাবার সঙ্গে অনর্গল কথা বলে চলেছে। পুলকিত — পুরস্কার পেয়ে জাহিদ খুব পুলকিত হয়েছে।প্রশ্ন: বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন?উত্তর: ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতায় কবি কাজী কাদের নেওয়াজ দিল্লির বাদশাহ আলমগীরের পুত্রের জন্য নিযুক্ত একজন শিক্ষকের কথা উল্লেখ করেছেন। মোগল বংশীয় দিল্লির সম্রাট শাহজাহানের পুত্র আওরঙ্গজেব আলমগীর উপাধি ধারণ করে দিল্লির সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন। একজন মহানুভব সম্রাট হিসেবে তিনি অর্জন করেন যথেষ্ট সুনাম। দিল্লির এক জ্ঞানী ও বিজ্ঞ মৌলভি বাদশাহ আলমগীরের পুত্রকে পড়াতেন।প্রশ্ন: একদিন সকালে বাদশাহ কী দেখতে পেলেন?উত্তর: কবি কাজী কাদের নেওয়াজ ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতায় বাদশাহ আলমগীরের সকাল বেলায় দেখা একটি দৃশ্য সম্পর্কে আলোকপাত করেছেন।একদিন সকালে তিনি দেখতে পেলেন, শাহজাদা একটি পাত্র হাতে নিয়ে আনন্দের সঙ্গে তার শ্রদ্ধেয় শিক্ষকের পায়ে পানি ঢালছে আর শিক্ষক নিজের হাত দিয়ে নিজেরই পায়ের ধুলাবালি ধুয়ে-মুছে পরিষ্কার করছেন। শিক্ষকের পায়ে শুধু পানি ঢেলেই শাহজাদা তার শিক্ষকের প্রতি কর্তব্য সম্পাদন করছে। দূর থেকে বাদশাহ এই দৃশ্য দেখতে পেলেন এবং খুবই মর্মাহত হলেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল