শহীদ তিতুমীরপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘শহীদ তিতুমীর’ প্রবন্ধ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। # শব্দগুলোর অর্থ লেখ। জেদি, মুক্তি, শায়েস্তা, মুক্তিকামী, সশস্ত্র, জুলুম, লড়াই, ধর্মপ্রাণউত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ জেদি একগুঁয়ে সশস্ত্র অস্ত্রসহ মুক্তি স্বাধীনতা জুলুম অত্যাচার শায়েস্তা শাস্তি লড়াই যুদ্ধ মুক্তিকামী স্বাধীনতাকামী ধর্মপ্রাণ পরম ধার্মিক# বাক্য রচনা করো। পরাধীন, দাপটে, প্রিয় পাত্র, ডনকুস্তি, অসি চালনা, দুর্ভেদ্য, দুর্গ, বাঁশের কেল্লাউত্তর: প্রদত্ত শব্দ বাক্য রচনাপরাধীন আমরা এখন আর পরাধীন নই, স্বাধীন জাতি।দাপটে বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স এবার খুব দাপটের সঙ্গে খেলেছে।প্রিয় পাত্র শিক্ষকের প্রিয় পাত্র হতে হলে ভালোভাবে লেখাপড়া করতে হয়।ডনকুস্তি তিতুমীর শৈশবেই ডনকুস্তিতে পারদর্শী হয়ে ওঠেন।অসি চালনা অসি চালনায় সব সৈনিকই সিদ্ধহস্ত।দুর্ভেদ্য চীনের প্রাচীর দুর্ভেদ্য।দুর্গ যুদ্ধের সময় দুর্গের বাইরেও পাহারা দেওয়া হয়।বাঁশের কেল্লা ইতিহাসে তিতুমীরের বাঁশের কেল্লার কাহিনী লেখা আছে।# শূন্যস্থান পূরণ কর।ক. ছোট্ট শিশুটি ছিল যেমন দেখতে সুন্দর, তেমনি — তার গড়ন।উত্তর: ছোট্ট শিশুটি ছিল যেমন দেখতে সুন্দর, তেমনি বলিষ্ঠ তার গড়ন।খ. শিশুটি ছিল খুব — । উত্তর: শিশুটি ছিল খুব জেদি।গ. শিশুকালে তার একবার কঠিন — হলো।উত্তর: শিশুকালে তার একবার কঠিন অসুখ হলো।ঘ. ইংরেজ — ঘোড়া ছুটিয়ে চলত দারুণ দাপটে।উত্তর: ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে চলত দারুণ দাপটে।ঙ. তিতুমীরের গ্রামে ছিল এক — ।উত্তর: তিতুমীরের গ্রামে ছিল এক মাদ্রাসা।চ. সেকালে গ্রামে গ্রামে — আর শরীরচর্চার ব্যায়াম হতো।উত্তর: সেকালে গ্রামে গ্রামে ডনকুস্তি আর শরীরচর্চার ব্যায়াম হতো।ছ. তিতুমীরের — শক্তি ছিল প্রচুর।উত্তর: তিতুমীরের গায়ে শক্তি ছিল প্রচুর।জ. ইংরেজদের সঙ্গে হাত মেলাল — জমিদারেরা।উত্তর: ইংরেজদের সঙ্গে হাত মেলাল দেশি জমিদারেরা।ঝ. আলেকজান্ডার তার সিপাহি বাহিনী নিয়ে — হন তিতুমীরের হাতে।উত্তর: আলেকজান্ডার তার সিপাহি বাহিনী নিয়ে পরাস্ত হন তিতুমীরের হাতে।ঞ. তিতুমীরের — জন সৈন্যকে ইংরেজরা বন্দি করল।উত্তর: তিতুমীরের ২৫০ জন সৈন্যকে ইংরেজরা বন্দি করল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল