প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১  জীবজগৎপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞান বিষয়ের ‘জীবজগৎ’ অধ্যায় থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: তিনটি একবীজপত্রী ও তিনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ দাও। উত্তর: একবীজপত্রী উদ্ভিদ: যেসব উদ্ভিদের বীজে একটিমাত্র বীজপত্র থাকে তাদেরকে একবীজপত্রী উদ্ভিদ বলে। যেমন: ধানগাছ, গমগাছ, ভুট্টাগাছ। দ্বিবীজপত্রী উদ্ভিদ: যেসব উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে তাদেরকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে। যেমন: আমগাছ, জামগাছ, কাঁঠালগাছ।প্রশ্ন: নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ কাকে বলে? উদাহরণ দাও।উত্তর: নগ্নবীজী উদ্ভিদ: কিছু সপুষ্পক উদ্ভিদের ফল হয় না, শুধু বীজ হয়। বীজগুলো একপ্রকার বীজ ধারকপত্রে নগ্ন বা খোলা অবস্থায় থাকে, তাই এদের নগ্নবীজী উদ্ভিদ বলে। যেমন: সাইকাস, পাইনাস। আবৃতবীজী উদ্ভিদ: যেসব উদ্ভিদের বীজ ফলের ভেতর আবৃত অবস্থায় থাকে, তাকে আবৃতবীজী উদ্ভিদ বলে। যেমন: আম, কাঁঠাল, লিচু ইত্যাদি।প্রশ্ন: সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। উত্তর: যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় তাদের সপুষ্পক উদ্ভিদ বলে, যেমন: আম, জাম।সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য:১। সপুষ্পক উদ্ভিদের ফুল ও ফল হয়। ২। এসব উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতা আছে। ৩। এসব উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। ৪। এসব উদ্ভিদ আকারে বড় ও শক্ত-মজবুত। ৫। এসব উদ্ভিদের মূল মাটির গভীরে যায়। ৬। সপুষ্পক উদ্ভিদ শাখা-প্রশাখায় বিভক্ত। যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় না, তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে, যেমন: শৈবাল, ছত্রাক।অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য: ১. অপুষ্পক উদ্ভিদের ফুল ও ফল হয় না। ২. এসব উদ্ভিদের কাণ্ড ও পাতা নেই, কিছু উদ্ভিদের মূলও নেই। ৩. অধিকাংশ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না।৪. এসব উদ্ভিদের মূল মাটির গভীরে যায় না। ৫. এসব উদ্ভিদের আকার ছোট ও নরম। ৬. এদের শাখা-প্রশাখা নেই। প্রশ্ন: নারকেল গাছ একবীজপত্রী উদ্ভিদ কেন—ব্যাখ্যা করো। উত্তর: নারকেল গাছ একবীজপত্রী উদ্ভিদ, কারণ এই উদ্ভিদে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য বিদ্যমান। যেমন:১। নারকেল গাছের বীজে একটি বীজপত্র বা বীজদল থাকে। ২। নারকেল গাছের শাখা-প্রশাখা নেই। ৩। এর পাতার বিন্যাস সমান্তরাল। ৪। নারকেল গাছের মূল গুচ্ছমূল।৫। উপরিউক্ত বিশ্লেষণে বোঝা যায়, নারকেল গাছ একবীজপত্রী উদ্ভিদ। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল