প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩  প্রাণিজগৎপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ৩ নম্বর অধ্যায় ‘প্রাণিজগৎ’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: কোন কোন বৈশিষ্ট্যের কারণে সাদা ভালুক মেরু এলাকায় অভিযোজিত হয়েছে, উল্লেখ করো।উত্তর: পরিবেশের কোনো পরিবর্তন ঘটলে প্রাণীর স্বভাব ও দৈহিক গঠনে নানারূপ পরিবর্তন ঘটে। নতুন পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার নামই অভিযোজন। মেরু অঞ্চলে সাদা ভালুকের অভিযোজিত হওয়ার কারণ হলো:১। এদের দেহ দীর্ঘ ঘন লোমে আবৃত থাকে।২। সাদা ভালুকের চামড়ার নিচে পুরু চর্বির স্তর থাকে বলে এদের দেহে তাপ ধারণ ক্ষমতা বেশি হয়, ফলে দেহ উষ্ণ থাকে।৩। এদের দেহে সাদা রঙের লোম থাকায় এদের সাদা বরফের মাঝে সহজে চিহ্নিত করা যায় না। ফলে এরা সহজে শিকারে পরিণত হয় না। এভাবে শত্রুর হাত থেকে এরা রক্ষা পায়।প্রশ্ন: কোন কোন বৈশিষ্ট্যের কারণে মাছ পানিতে বাস করে?উত্তর: মাছ একটা জলজ প্রাণী। নিচের বৈশিষ্ট্যগুলোর কারণে মাছ পানিতে বাস করে—১। মাছের মাথা ও লেজের দিক সরু এবং দেহের মধ্যভাগ চওড়া। পানিতে সাঁতার কাটার সময় পানির গতি রোধ করার জন্য দেহের গঠন এ রকম হয়েছে।২। সাঁতার কাটার জন্য পাখনা আছে, ফলে মাছ পানিতে দেহের ভারসাম্য বজায় রাখতে পারে।৩। এদের ফুসফুস নেই। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। ফুলকার সাহায্যে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ ও কার্বনডাই-অক্সাইড ত্যাগ করতে পারে, ফলে পানিতে ডুবে থাকতে কোনো অসুবিধা হয় না।প্রশ্ন: মরুভূমির প্রাণীদের কী কী বৈশিষ্ট্য থাকে?উত্তর: মরুভূমিতে দিনে খুব গরম ও রাতে খুব ঠান্ডা পড়ে।মরুভূমির এ ভিন্ন পরিবেশের ফলে সেখানকার প্রাণীদের মধ্যেও বিশেষ কিছু বৈশিষ্ট্য দেখা যায়। যেমন: ১। মরুভূমির প্রাণীরা খুব কম পানি পান করে বেঁচে থাকতে পারে।২। অনেক প্রাণী পরবর্তী সময়ে ব্যবহারের জন্য পেটে পানি জমিয়ে রাখতে পারে। যেমন: উট।৩। মরু এলাকার প্রাণীরা তীব্র গরম সহ্য করতে পারে।৪। মরুভূমির প্রাণীরা প্রয়োজনে নাকের ছিদ্র বন্ধ করে ধূলিঝড় থেকে আত্মরক্ষা করে থাকে।৫। মরুভূমির প্রাণীদের পা ও গলা লম্বা হয়। এতে দেহ বালু থেকে কয়েক ফুট উঁচুতে থাকে। ফলে বালুর তাপ দেহে কম পৌঁছায়।৬। লম্বা পা দিয়ে এরা দ্রুত দৌড়াতে পারে।