প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২  সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদপ্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের অধ্যায়-২ এর ‘সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক) ব্যক্তির সম্পদই—সম্পদ।উত্তর: ব্যক্তির সম্পদই পারিবারিক সম্পদ।খ) আমাদের এলাকায় বেশ কিছু—সম্পদ রয়েছে।উত্তর: আমাদের এলাকায় বেশ কিছু সামাজিক সম্পদ রয়েছে।গ) সামাজিক সম্পদ—করার ক্ষমতা সমাজের নেই।উত্তর: সামাজিক সম্পদ হস্তান্তর করার ক্ষমতা সমাজের নেই।ঘ) আমাদের সবচেয়ে কল্যাণকর সংগঠন হলো—।উত্তর: আমাদের সবচেয়ে কল্যাণকর সংগঠন হলো রাষ্ট্র।ঙ) সমস্ত সামাজিক সম্পদই—সম্পদ।উত্তর: সমস্ত সামাজিক সম্পদই রাষ্ট্রীয় সম্পদ।প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো।ক) বিদ্যালয় আমাদের সামাজিক সম্পদ।—‘শু’খ) সুস্থ জীবনের জন্য আলো-বাতাসের প্রয়োজন নেই।—‘অ’গ) গল্পের বই আমাদের আনন্দ দেয়।—‘শু’ঘ) আমাদের দেশের অধিকাংশ মানুষ গরিব।—‘শু’ঙ) যমুনা সেতু ব্যক্তিগত সম্পদ।—‘অ’প্রশ্ন: বাম পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো। ক) বিদ্যালয়কে জাতি গঠনের দূষিত হয়। খ) নদীতে আবর্জনা ফেললে নদীর পানি সামাজিক প্রতিষ্ঠান। গ) এলাকার পাঠাগার একটি গুরুত্বপূর্ণ জীবন বলা হয়। ঘ) বই মানুষের উপকারী কারখানা বলা হয়। ঙ) নদীকে আমাদের দেশের বন্ধু। বিদ্যালয়।উত্তর: ক) বিদ্যালয়কে জাতি গঠনের কারখানা বলা হয়।খ) নদীতে আবর্জনা ফেললে নদীর পানি দূষিত হয়।গ) এলাকার পাঠাগার একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান।ঘ) বই মানুষের উপকারী বন্ধু।ঙ) নদীকে আমাদের দেশের জীবন বলা হয়।প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো।১. সুনাগরিক হিসেবে আমাদের জীবনকে গড়ে উঠতে কোনটি সাহায্য করে?ক) বিদ্যালয় খ) হাসপাতাল গ) অফিস ঘ) বাসস্থানউত্তর: বিদ্যালয়।২. এলাকার পার্ক আমাদের কী ধরনের সম্পদ?ক) ব্যক্তিগত সম্পদ খ) সামাজিক সম্পদ গ) পারিবারিক সম্পদ ঘ) আন্তর্জাতিক সম্পদউত্তর: সামাজিক সম্পদ।৩. নদীর প্লাবন জমির কী করে?ক) উর্বরতা বাড়ায় খ) উর্বরতা নষ্ট করে গ) মাটির গুণাগুণ নষ্ট করে ঘ) মাটি নষ্ট করে দেয়উত্তর: উর্বরতা বাড়ায়।৪. কোনটি রাষ্ট্রীয় সম্পদ?ক) কারখানা খ) বাড়ির আসবাবপত্র গ) বাড়ির গাছপালা ঘ) বাংলা একাডেমীউত্তর: বাংলা একাডেমী।৫. রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রে সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব কী?ক) রক্ষণাবেক্ষণ করা খ) অপব্যবহার করা গ) ধ্বংস করা ঘ) অবহেলা করাউত্তর: রক্ষণাবেক্ষণ করা।# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: সম্পদ কাকে বলে?উত্তর: জীবনযাপন ও জীবিকা নির্বাহের জন্য আমরা বিভিন্ন দ্রব্য ব্যবহার করি এবং বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলি। সাধারণভাবে এসব দ্রব্য ও প্রতিষ্ঠানকে সম্পদ বলে।প্রশ্ন: পারিবারিক সম্পদ কী কী?উত্তর: একজন ব্যক্তির সম্পদ তার বাড়ি, গাড়ি, জমিজমা, পুকুর, বাগান, কারখানা, যন্ত্রপাতি ইত্যাদি। এসব সম্পত্তি সে নিজের চেষ্টায় তৈরি করেছে, কিনেছে বা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তাই এসব সম্পদের ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও হস্তান্তর করার অধিকার ওই ব্যক্তির রয়েছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল