প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুখু আর সুখুপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘দুখু আর সুখু’ গল্প থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: ঘোড়ার সঙ্গে দুখুর দেখা হওয়ার পর কী ঘটল? উত্তর: তুলোর পিছু ছুটতে ছুটতে দুখুর সঙ্গে অনেকের দেখা হয়। গাই আর কলাগাছের সঙ্গে দেখা হওয়ার পর দুখুর সঙ্গে একটা ঘোড়ার দেখা হয়। ঘোড়া দুখুর গন্তব্য জানতে চায়। তারপর বলে, লাগাম আর জিনপোশ তার পিঠে কেটে বসেছে। ঘাস খাওয়ার জন্য সে নিচু হতে পারছে না। ওগুলো খুলে দেওয়ার জন্য ঘোড়া দুখুকে অনুনয় করলে দুখু তখনই ঘোড়ার লাগাম আর জিনপোশ খুলে দেয়। ঘোড়া খুব খুশি হয় ও বলে, দুখুর এ উপকারের কথা তার মনে থাকবে।প্রশ্ন: প্রাসাদের কাছাকাছি এসে বাতাস দুখুকে কী বলল?উত্তর: বাতাসে উড়িয়ে নেওয়া তুলো ফিরে পাওয়ার আশায় দুখু বাতাসের পেছন পেছন চলছিল। চলতে চলতে ওরা এক প্রাসাদের কাছে এসে থামল। প্রাসাদের কাছাকাছি এসে বাতাস দুখুকে বলল, ওই প্রাসাদে চাঁদের মা বুড়ি থাকে। ওর কাছে গিয়ে তুলো চাওয়ার জন্য বাতাস দুখুকে বলে। বাতাস দুখুকে আরও বলে, চাঁদের মা বুড়ির কাছে দুখু যত তুলো চাইবে চাঁদের মা বুড়ি তাকে তত তুলো দেবে। প্রশ্ন: ফেরার পথে দুখু কার কার কাছ থেকে কী কী উপহার পেয়েছিল? উত্তর: চাঁদের মা বুড়িকে সালাম ও কৃতজ্ঞতা জানিয়ে বাড়ি ফেরার পথে দুখু অনেকের কাছ থেকে অনেক উপহার পেয়েছিল। ফেরার পথে একে একে ঘোড়া, কলাগাছ ও গাইয়ের সঙ্গে দুখুর আবার দেখা হলো। ঘোড়ার কাছ থেকে সে একটা পক্ষীরাজের ছানা উপহার পেয়েছিল। কলাগাছ উপহার দিয়েছিল সোনার বরণ একছড়া কলা ও সেই সঙ্গে এক ঘড়া মোহর। আর গাইয়ের কাছ থেকে উপহার পেয়েছিল কপিলা গাইয়ের বকনা, যার বাঁটে কখনো দুধ শুকোয় না। সবাইকে ধন্যি ধন্যি করে দুখু পক্ষীরাজ ঘোড়ায় চেপে বাড়ি ফিরল। প্রশ্ন: দুখু বাড়ি ফিরে কী করল?উত্তর: তুলোর পেছনে ছুটতে ছুটতে দুখু বাতাসের সঙ্গে চাঁদের বুড়ির প্রাসাদে পৌঁছে গিয়েছিল। চাঁদের বুড়ির কাছ থেকে সে পেয়েছিল বেনারসি কাপড় আর সোনা-হীরে-মুক্তোর গহনা। চাঁদের বুড়ির কাছ থেকে ফেরার পথে ঘোড়া, কলাগাছ আর গাইয়ের কাছ থেকেও পেয়েছিল অনেক উপহার। দুখু বাড়ি ফিরে অর্ধেক গহনা তার বোন সুখুকে দিয়ে দিল। দুখুর অন্তর ভালো, তাই সে সব গহনা নিজে না নিয়ে বোনের সঙ্গে ভাগাভাগি করে তৃপ্তি পেতে চেয়েছিল। প্রশ্ন: সুখু গয়না না নিয়ে কী জানতে চাইল? উত্তর: ‘দুখু আর সুখু’ গল্পে চাষির দুই মেয়ের স্বভাব ছিল দুই রকম। বড় মেয়ে দুখু ছিল শান্ত স্বভাবের। ছোট মেয়ে সুখু ছিল বদমেজাজি আর আলসে। শান্ত দুখু চাঁদের মা বুড়ির কাছ থেকে পাওয়া গয়নার অর্ধেক ছোট বোন সুখুকে দিতে চেয়েছিল। কিন্তু সুখুর বড় দেমাগ। সে দুখুর কাছ থেকে একটা গয়নাও নিল না। গয়না না নিয়ে সুখু উল্টো দুখুর কাছে জানতে চাইল, সে কীভাবে এগুলো পেল। দুখু সরল মেয়ে। সে চাঁদের মা বুড়ির কাছ থেকে গয়না পাওয়ার ঘটনা সুখুকে খুলে বলল। প্রশ্ন: কিছুক্ষণ সুতো কাটার পর সুখু কী ভেবে সুতো কাটা বন্ধ করে দিল? উত্তর: চাঁদের মা বুড়ির কাছ থেকে গয়না পাওয়ার ঘটনা সুখু তার বড় বোন দুখুর কাছ থেকে জেনে নিয়েছিল। আর তখনই মনে মনে সুখু ফন্দি এঁটেছিল, চাঁদের মা বুড়ির কাছ থেকে সে দুখুর চেয়ে বেশি গয়না নিয়ে আসবে। এই ভেবে সে দুখুর মতোই একদিন ভোর না হতেই সুতো কাটতে বসে চরকায়। অপেক্ষা করতে থাকে কখন বাতাস তার তুলো উড়িয়ে নেবে। কিছুক্ষণ সে সুতো কাটল। কিন্তু জোরালো বাতাস আর বইল না। সুখু ভাবল, খামোখা বসে বসে সুতো কেটে লাভ কী! যখন জোর বাতাস বইতে শুরু করবে তখন সুতো কাটলেই হলো। এই ভেবে সুখু সুতো কাটা বন্ধ করে দিল।