অধ্যায়-৪প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ‘শ্রমের গুরুত্ব’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: বাড়ি পরিষ্কার রাখার জন্য আমাদের কী করা প্রয়োজন?উত্তর: বাড়ি পরিষ্কার ও সুন্দর রাখার জন্য আমাদের প্রতিদিন সকাল-বিকেল ঘর ও উঠোন ঝাড় দিতে হবে। আসবাবপত্র মুছতে হবে। বাড়ির জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে। নিয়মিত গোসলখানা ও শৌচাগার পরিষ্কার করতে হবে। বাড়ির সব ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। পরিবারের সদস্য হিসেবে মা-বাবার সঙ্গে বাড়ি পরিষ্কার রাখার কাজে আমরা সাহায্য করব। শুধু নিজের বাড়ি পরিষ্কার রাখলেই চলবে না। সমাজের সদস্য হিসেবে আমাদের পাড়া বা মহল্লাও পরিষ্কার রাখা প্রয়োজন। প্রশ্ন: বিদ্যালয় অপরিষ্কার কীভাবে হতে পারে এবং এর কারণে কী হয়?উত্তর: ধুলোবালি, ছেঁড়া-নোংরা কাগজ, খাদ্যের উচ্ছিষ্ট, দেয়ালে লিখন, যেখানে-সেখানে কফ, থুথু ফেলা ইত্যাদি বিদ্যালয়কে অপরিচ্ছিন্ন করে। বিদ্যালয় অপরিষ্কার থাকলে লেখাপড়ায় যেমন মন বসতে চায় না, তেমনি স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। বিদ্যালয়ের আশপাশের আগাছা, নর্দমা ও অপরিষ্কার জলাশয় বিভিন্ন রোগব্যাধির কারণ হতে পারে। বিদ্যালয়ের শৌচাগার যদি অপরিষ্কার থাকে, তাহলেও বিভিন্ন রোগ হতে পারে।প্রশ্ন: শ্রমের মর্যাদা কীভাবে প্রতিষ্ঠিত করা যায়?উত্তর: সমাজে সুস্থ-সুন্দর জীবনযাপনের জন্য আমরা শ্রমজীবীদের ওপর নির্ভরশীল। সব কাজেরই রয়েছে সমান গুরুত্ব। দেশের উন্নতিতেও রয়েছে তাদের কায়িক শ্রমের ভূমিকা। তাদের শ্রমের কারণেই সমাজ ও রাষ্ট্র তার কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে পারে। শ্রমিকের শ্রম ছাড়া আমরা সুষ্ঠু, সুন্দর ও স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে পারতাম না। আমাদের প্রতিদিনই প্রায় সব প্রয়োজনে তাদের ওপর নির্ভর করতে হয়। আমরা সবাই শ্রমজীবী মানুষের সেবা লাভ করি। তাদের ছাড়া আমরা চলতে পারি না। তাই তাদের আমরা কখনো ছোট করে দেখব না। তাদের কোনো কাজকে ছোট মনে করব না। শ্রমজীবীদের আমরা ভালোবাসব। প্রয়োজনে সাহায্য-সহযোগিতা করব ও বিপদে পাশে গিয়ে দাঁড়াব। তাদের কাজকে আমরা শ্রদ্ধা করব এবং তাদেরও আমরা শ্রদ্ধা করব। প্রশ্ন: সমাজে সুস্থ-সুন্দর জীবনযাপনের জন্য আমরা কেন শ্রমজীবীদের ওপর নির্ভরশীল?উত্তর: সমাজে সুস্থ-সুন্দর জীবনযাপনের জন্য আমরা শ্রমজীবীদের ওপর নির্ভরশীল। সব কাজেরই রয়েছে সমান গুরুত্ব। দেশের উন্নতিতেও রয়েছে তাদের কায়িক শ্রমের ভূমিকা। তাদের শ্রমের কারণেই সমাজ ও রাষ্ট্র তার কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে পারে। শ্রমিকের শ্রম ছাড়া আমরা সুষ্ঠু, সুন্দর ও স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে পারতাম না। আমাদের প্রতিদিনই প্রায় সব প্রয়োজনে তাদের ওপর নির্ভর করতে হয়।প্রশ্ন: শ্রমজীবীদের কেন আমাদের শ্রদ্ধা করা প্রয়োজন?উত্তর: সমাজে সুস্থ-সুন্দর জীবনযাপনের জন্য আমরা শ্রমজীবীদের ওপর নির্ভরশীল। দেশের উন্নতিতেও রয়েছে তাদের কায়িক শ্রমের ভূমিকা। তাদের শ্রমের কারণেই সমাজ ও রাষ্ট্র তার কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে পারে। শ্রমিকের শ্রম ছাড়া আমরা সুষ্ঠু, সুন্দর ও স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে পারতাম না। আমাদের প্রতিদিনই প্রায় সব প্রয়োজনে তাদের ওপর নির্ভর করতে হয়। আমরা সবাই শ্রমজীবীদের সেবা লাভ করি। তাদের ছাড়া চলতে পারি না। তাই শ্রমজীবীদের কাজকে আমরা শ্রদ্ধা করব এবং তাদেরও আমরা শ্রদ্ধা করব। প্রশ্ন: ক্লাব ও সংঘের কয়েকটি উদাহরণ দাও। উত্তর: আমাদের সমাজের কাজের জন্য বিভিন্ন ক্লাব, সংঘ ইত্যাদি গড়ে তুলি। পাঠাগার, ব্যায়ামাগার, ক্রিকেট ক্লাব, ফুটবল ক্লাব, বিদ্যালয় ক্লাব ও হলদে পাখির দল ইত্যাদি বিভিন্ন ক্লাব ও সংঘের উদাহরণ। প্রশ্ন: সামাজিক মূল্যবোধ থাকলে আমাদের কী কী উপকার হয়?উত্তর: সামাজিক মূল্যবোধ মানুষের প্রতি সাহায্য ও সহযোগিতার মধ্যে ঐক্য স্থাপন করে। দেশের জন্য ভালোবাসা জন্মায়। সামাজিক মূল্যবোধ মানুষের প্রতি সদাচরণ করতে শেখায়। জীবনে শৃঙ্খলা আনে এবং মানুষকে পরিপূর্ণ হতে সাহায্য করে।