অধ্যায়-৫প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের অধ্যায়-৫ ‘মানবাধিকার’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক) মানুষ হিসেবে একজন ব্যক্তির অধিকারগুলোকে বলা হয় —।উত্তর: মানুষ হিসেবে একজন ব্যক্তির অধিকারগুলোকে বলা হয় মানবাধিকার।খ) কাউকে খেয়াল-খুশিমতো — ও আটক করা যাবে না।উত্তর: কাউকে খেয়াল-খুশিমতো গ্রেপ্তার ও আটক করা যাবে না।গ) প্রত্যেকের চিন্তার ও নিজ নিজ — পালনের অধিকার আছে।উত্তর: প্রত্যেকের চিন্তার ও নিজ নিজ ধর্ম পালনের অধিকার আছে।ঘ) সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য মানবাধিকারের — নেই।উত্তর: সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য মানবাধিকারের বিকল্প নেই।ঙ) অন্যের মানবাধিকার ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ করা থেকে — থাকব।উত্তর: অন্যের মানবাধিকার ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকব।প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো।ক) সমাজের সব মানুষের মানবাধিকার ভোগের অধিকার আছে। — ‘শু’খ) সবার বিশ্রাম ও অবসর-বিনোদনের অধিকার আছে। — ‘শু’গ) সব মানুষ জন্মগতভাবে স্বাধীন।— ‘শু’ঘ) যৌতুক একটি ভালো সামাজিক প্রথা।— ‘অ’ঙ) আমরা সবাই মানবাধিকারকে সম্মান করব।— ‘শু’প্রশ্ন: বাঁ পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো।ক) মানবাধিকারের সর্বজনীন ৮ মার্চ ঘোষণাপত্র ঘোষিত ১০ ডিসেম্বরখ) বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস মানবাধিকারগ) বিশ্ব নারী দিবস ৩০টি ধারাঘ) মানুষ হিসেবে ব্যক্তির অধিকার ১২ জুনঙ) বর্তমানে যৌতুক একটি সামাজিক ব্যাধি উত্তর: ক) মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র ঘোষিত—১০ ডিসেম্বর।খ) বিশ্ব শিশু শ্রমবিরোধী দিবস—১২ জুন।গ) বিশ্ব নারী দিবস—৮ মার্চ।ঘ) মানুষ হিসেবে ব্যক্তির অধিকার —মানবাধিকার।ঙ) বর্তমানে যৌতুক একটি—সামাজিক ব্যাধি।প্রশ্ন: সঠিক উত্তর লেখো।১। নিজস্ব ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা প্রত্যেকের কী ধরণের অধিকার?ক) জন্মগত খ) মৌলিক গ) রাষ্ট্রীয় ঘ) মানবিকউত্তর: মৌলিক।২। কোনটি মানবাধিকার নয়?ক) নিরাপত্তা লাভের অধিকার খ) সম্পত্তির অধিকার গ) সমান মর্যাদা ও অধিকার ঘ) কাউকে আটক করার অধিকারউত্তর: কাউকে আটক করার অধিকার।৩। আমাদের দেশের কোন দলিলে মানবাধিকারের স্বীকৃত হয়েছে?ক) সংবিধান খ) শিক্ষানীতি গ) জাতীয় শিশু নীতি ঘ) পরিবেশ নীতিউত্তর: সংবিধান।৪। আমাদের দেশে শিশুশ্রমের প্রধান কারণ কী?ক) অসচেতনতা খ) লেখাপড়ার অনীহা গ) শিশুশ্রমের সুযোগ ঘ) দারিদ্র্যউত্তর: দারিদ্র্য।৫) এসিড নিক্ষেপের ফলে সর্বোচ্চ শাস্তি কী?ক) মৃত্যুদণ্ড খ) যাবজ্জীবন কারাদণ্ড গ) সশ্রম কারাদণ্ড ঘ) কোনোটাই নয়উত্তর: মৃত্যুদণ্ড।# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: মানবাধিকার কী? সবার কি এগুলো ভোগের অধিকার আছে?উত্তর: সুন্দর জীবন যাপনের জন্য এসব কিছুই আমাদের অধিকার। এ রকম আরও নানা রকম অধিকার রয়েছে। জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ নির্বিশেষে সবাই এসব অধিকার ভোগ করতে পারি। মানুষ হিসেবে ব্যক্তির এ অধিকারগুলোকে বলা হয় মানবাধিকার। স্বাধীন, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য মানবাধিকারের বিকল্প নেই। পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছ থেকে আমরা এই অধিকারগুলো পেয়ে থাকি। বাংলাদেশ জাতিসংঘের সদস্য। সদস্য রাষ্ট্র হিসেবে তাই বাংলাদেশ জাতিসংঘের ‘মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র’কে সম্মান করে। সে জন্যই আমাদের রাষ্ট্র পরিচালনার মূল দলিল নিশ্চিত করার জন্য সরকার তৈরি করেছে বিভিন্ন আইন, যেমন: শিশু অধিকার আইন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন, শিশু ও নারী নির্যাতনরোধ আইন ইত্যাদি। দেশের সব নাগরিকের এ অধিকার ভোগ করার অধিকার আছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল