প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায় হজ প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘বিদায় হজ’ প্রবন্ধ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: বুঝিয়ে লেখো।হিজরি, জিলকদ, জাবালে রাহমাত, ক্রীতদাস।উত্তর: হিজরি: হজরত মুহাম্মদ (সা.)-এর মক্কা ছেড়ে মদিনা যাওয়ার দিন থেকে হিজরি সাল গণনা করা হয়। চাঁদের সঙ্গে যুক্ত বলে এই সালের মাসগুলোকে চান্দ্র মাস বলা হয়।জিলকদ: আরবি বছরের একটি মাসের নাম। জিলকদ মাসের পরের মাস জিলহজ। জিলহজ মাসে হজ অনুষ্ঠিত হয়।জাবালে রাহমাত: মক্কার প্রায় আট কিলোমিটার দূরে আরাফাত মাঠের পাশে অবস্থিত পাহাড়ের নাম। এই পাহাড়ে দাঁড়িয়ে মহানবী (সা.) বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।ক্রীতদাস: মহানবী (সা.)-এর সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে লোক বেচাকেনা হতো। এ রকম কেনা লোকদের ক্রীতদাস বলা হতো। ক্রীতদাস-দাসীদের প্রতি নির্দয় ও অমানবিক আচরণ করা হতো। মহানবী (সা.) ক্রীতদাস-দাসীদের প্রতি ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন।প্রশ্ন: আরাফাত ময়দানে মহানবী (সা.)-এর মনের অবস্থা কেমন হয়েছিল?উত্তর: দশম হিজরির জিলহজ মাস। আরব দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় দুই লাখ মানুষ হজ পালন করার জন্য কাবা শরিফে এসেছেন। আরাফাতের ময়দানে লাখ লাখ মানুষ দেখে নবীজির মন আনন্দে ভরে গেল। মহানবী (সা.) আবেগে আপ্লুত হলেন। জাবালে রাহমাত নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি প্রথমেই আল্লাহ তাআলার প্রশংসা করলেন। তারপর গভীর আবেগ আর অনুভূতি মিশিয়ে আরাফাত ময়দানে সমবেত মানুষের উদ্দেশে তাঁর জীবনের শেষ ভাষণ দেন।প্রশ্ন: বিদায় হজের ভাষণে মহানবী (সা.) ক্রীতদাস সম্পর্কে কী বলেছিলেন?উত্তর: আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিদায় হজের ভাষণ বিশ্বমানবতার এক অমূল্য সম্পদ। মহানবী (সা.) তার ভাষণে ক্রীতদাস-ক্রীতদাসী সম্পর্কে যা বলেছেন তা হলো:(১) তোমাদের ক্রীতদাস-ক্রীতদাসীরাও আল্লাহ তাআলার বান্দা।(২) তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না।(৩) তোমরা নিজেরা যা খাবে, তাদেরও তাই খেতে দেবে।(৪) নিজেরা যে কাপড় পরবে, তাদেরও তাই পরতে দেবে।(৫) কোনো ক্রীতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে। তখন বংশ মর্যাদার কথা বলবে না।প্রশ্ন: ধর্ম সম্পর্কে হজরত মুহাম্মদ (সা.) কী বলেছেন?উত্তর: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ‘বিদায় হজ’-এর ভাষণ ইতিহাস বিখ্যাত একটি গুরুত্বপূর্ণ ভাষণ। এই ভাষণে মহানবী (সা.) ধর্ম সম্পর্কে যে উপদেশ দিয়েছেন তা নিচে লেখা হলো: (১) ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। (২) নিজের ধর্ম পালন করবে। (৩) যারা অন্য ধর্ম পালন করে তাদের ওপর তোমরা ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না।প্রশ্ন: মহানবী (সা.) কোন চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন?উত্তর: হিজরি দশম সালে অনুষ্ঠিত বিদায় হজের ভাষণে নবীজি (সা.) চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন। এই চারটি কথা হলো:(১) আল্লাহ তাআলা ছাড়া অন্য কারও উপাসনা করো না।(২) অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না।(৩) পরের সম্পদ অপহরণ করো না।(৪) কারও ওপর অত্যাচার করো না।প্রশ্ন: হজরত মুহাম্মদ (সা.) আমাদের কাছে কোন দুটি জিনিস রেখে গেছেন?উত্তর: বিশ্বমানবতার মুক্তিদূত, ইসলাম ধর্মের প্রবর্তক আমাদের মহানবী হজরত মুহাম্মদ (সা.)। তিনি আমাদের জন্য দুটি মহা মূল্যবান জিনিস রেখে গেছেন। আমাদের কাছে তাঁর রেখে যাওয়া সেই দুটি জিনিস হলো: এক. আল্লাহ তাআলার বাণী আল কোরআন।দুই. আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ রাসুলের জীবনের আদর্শ।এ সম্পর্কে তিনি বিদায় হজের ভাষণে বলেছেন, ‘এই দুটি জিনিস যত দিন তোমরা আঁকড়ে ধরে থাকবে, তত দিন কেউ তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না।’প্রশ্ন: বিদায় হজে মহানবী (সা.) নারী-পুরুষ সম্পর্কে কী বলেছেন?উত্তর: বিদায় হজের ভাষণে মহানবী (সা.) নারী-পুরুষ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি বলেছেন, নারীর ওপর পুরুষের যেরূপ অধিকার আছে, পুরুষের ওপর নারীরও সেরূপ অধিকার রয়েছে।