প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা আমাদের মাতৃভাষা। স্বাভাবিকভাবেই বাংলা বিষয়ের পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার কথা। অথচ দেখা যায়, অন্য বিষয়ের তুলনায় বাংলা বিষয়ে নম্বর কম উঠছে। এর অন্যতম কারণ হলো চর্চা ও সঠিক অনুশীলনের অভাব। প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ভালো করার কৌশল নিচে দেওয়া হলো।প্রথম কাজ: প্রথমেই জেনে নিতে হবে বাংলা পাঠ্যবইয়ে মোট কতটি গল্প, প্রবন্ধ, নাটিকা ও কবিতা আছে। এরপর শিখে নিতে হবে প্রতিটি গল্প, প্রবন্ধ ও লেখকের নাম এবং সব কবিতার সঠিক বানানসহ কবির নাম ও কবিতার নাম।কবিতা লেখায় যথার্থ নম্বর পেতে হলে: সঠিক বানানে কবিতার শিরোনাম এবং কবির নাম শিখে নিতে হবে। লাইনের ধারাবাহিকতা ঠিক রেখে সঠিক বানান, বিরাম চিহ্নের সঠিক ব্যবহার করে এবং পাঠ্যপুস্তকের স্টাইল ঠিক রেখে কবিতা লেখার অভ্যাস করতে হবে।ব্যাখ্যা লেখা: গল্প, প্রবন্ধ, নাটিকা ও কবিতার বিশেষ লাইনগুলো বারবার অনুশীলন করতে হবে, যাতে করে প্রশ্ন একবার দেখেই বুঝে নেওয়া যায় প্রদত্ত লাইন, পঙিক্ত কোন গল্প, প্রবন্ধ বা কবিতা থেকে নেওয়া হয়েছে।# গদ্য ও পদ্যের শিরোনামে উদ্ধৃতি (‘ ’) চিহ্ন দেওয়া অনুশীলন করতে হবে।# লেখক বা কবির নাম সঠিক বানানে লেখার অভ্যাস করতে হবে।# উৎস, প্রসঙ্গ, বিশ্লেষণ ধারাবাহিকভাবে লেখার অভ্যাস করতে হবে। তবে ‘উৎস’, ‘প্রসঙ্গ’, ‘বিশ্লেষণ’ ‘মন্তব্য’—এই শব্দগুলো ব্যবহার না করাই উত্তম।রচনামূলক প্রশ্ন: রচনামূলক প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে প্রশ্নের মান বণ্টনের দিকে লক্ষ রেখে উত্তর লিখতে হয়। তাই এসব প্রশ্নের উত্তর শেখার সময় খেয়াল রাখতে হবে, কোনো প্রশ্নের উত্তর যেন একেবারে সংক্ষিপ্ত বা দীর্ঘ না হয়ে যায়।শব্দার্থ লেখার নিয়ম: শব্দার্থ লেখার ক্ষেত্রে ‘=’ চিহ্ন না দিয়ে শব্দ লিখে ‘—’ চিহ্ন দিয়ে শব্দের অর্থ লেখার অভ্যাস করতে হবে। শব্দের অর্থ লেখার পর দাঁড়ি দিতে হয়, এটা খেয়াল রাখতে হবে। যেমন, গগনে—আকাশে।বাক্য রচনা: শব্দ ব্যবহার করে বাক্য রচনার ক্ষেত্রে মূল শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে। শব্দের অর্থ দিয়ে যাতে বাক্য তৈরি না করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।বিরাম চিহ্ন বসানো: বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ ভালো করে শিখে নিতে হবে। পাঠ্যবইয়ের যেসব গল্প-প্রবন্ধের অনুচ্ছেদে বিরাম চিহ্নের বেশি প্রয়োগ রয়েছে, সেসব গল্প-প্রবন্ধের বিশেষ অনুচ্ছেদগুলো বেশি বেশি পড়তে হবে। পাশাপাশি গল্প, প্রবন্ধ ও কবিতার মূলভাব, কবি পরিচিতি ভালোভাবে পড়তে হবে।সঠিক অংশ বেছে নিয়ে লেখা: এই প্রশ্নের যথার্থ ও সঠিক উত্তর নিশ্চিত করার জন্য পাঠ্যসূচি সম্পূর্ণ আয়ত্তে রাখতে হবে। এই প্রশ্নে কবিতার যেকোনো লাইন, শব্দার্থ থেকে যেকোনো অংশ, প্রবন্ধ-গল্প থেকে, পাঠ শিখি অংশ থেকে, কবি পরিচিতি অংশ এবং কবির নাম ইত্যাদি ভালো করে শিখতে হবে। বিপরীত শব্দ: বিপরীত শব্দ লেখার সময় যাতে শব্দের অর্থ না লেখা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পাঠ্যবইয়ের ১৮, ৩৬, ৪৯, ৬৭, ৭৬, ৮০, ৮৪, ৮৮, ১১০, ১৩৭ ও ১৪২ পৃষ্ঠার বিপরীত শব্দগুলো ভালো করে শিখে নিতে হবে।যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন: যুক্তবর্ণ ভেঙে না লিখে প্রদত্ত যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ তৈরি করতে হয়। এ ক্ষেত্রে পাঠ্যবইয়ের ৮৪, ১৩৭ ও ১৪১ পৃষ্ঠার যুক্তবর্ণগুলো ভালোভাবে দেখে নেওয়ার পাশাপাশি পাঠ্যসূচির বিভিন্ন গল্প ও কবিতায় ব্যবহূত যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ তৈরি শিখে নিতে হবে।অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরি: কমপক্ষে পাঁচটি প্রশ্ন তৈরি করা যায়, এমন অনুচ্ছেদগুলো গল্প-প্রবন্ধ থেকে বাছাই করে নিতে হবে। প্রশ্ন তৈরির কৌশল শিখে নিতে হবে। প্রশ্ন যেন যথার্থ হয় সেদিকে খেয়াল রাখতে হবে।সমার্থক শব্দ: পরীক্ষায় প্রদত্ত প্রতিটি শব্দের জন্য দুটি করে সমার্থক শব্দ লিখতে হয়। তাই সমার্থক শব্দ শেখার সময় কমপক্ষে দুটি করে সমার্থক শব্দ শিখে নেবে। পাঠ শিখি অংশের শব্দার্থ থেকে এবং পাঠ্যবইয়ের ১৪২ পৃষ্ঠার ৭ নম্বর প্রশ্নের একই অর্থ হয় এমন শব্দগুলো ভালো করে শিখে নেবে।এককথায় প্রকাশ: এককথায় প্রকাশ করার ক্ষেত্রে এককথায় প্রকাশিত শব্দটির বানান সঠিকভাবে শিখতে হবে এবং লেখার অনুশীলন করতে হবে। পাঠ্যবইয়ের ৪৯, ৬০ ও ১০১ পৃষ্ঠার এককথায় প্রকাশগুলো এবং শব্দার্থ থেকে এককথায় প্রকাশ করা যায় এমন শব্দ বাছাই করে শিখে নিতে হবে।ক্রিয়াপদের চলিত রূপ: ক্রিয়াপদের চলিত রূপ শেখার সময় খেয়াল রাখতে হবে সঠিক বানানের দিকে। সাধারণত প্রশ্নে ক্রিয়ার পদের সাধুরূপ দেওয়া থাকে। প্রদত্ত সাধু রূপের চলিত রূপ লেখার অভ্যাস করতে হবে। এ ক্ষেত্রে পাঠ্যবইয়ের ২২ পৃষ্ঠার ৪ নম্বর প্রশ্ন অনুসরণ করা যেতে পারে।সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন: গদ্য ও পদ্য থেকে ছোট ছোট প্রশ্ন (পাঠভিত্তিক) বাছাই করে নেবে। সংক্ষিপ্ত উত্তর যেন রচনামূলক প্রশ্নের উত্তরের মতো না হয়ে যায়। পাঠ শিখি অংশের তুলনামূলক ছোট প্রশ্নগুলোর উত্তর আয়ত্তে রাখতে হবে।মূলভাব: সব কবিতা ও গদ্যের মূলভাব ভালোভাবে শিখে নেবে। শেখা মূলভাব বারবার লেখার অভ্যাস করতে হবে।রচনা লিখন: পয়েন্ট ব্যবহার করে রচনা লেখার অভ্যাস করতে হবে। রচনার মান বণ্টনের দিকে লক্ষ রেখে লেখার অভ্যাস রপ্ত করতে হবে। রচনা অনেক বড় কিংবা একেবারে ছোট যেন না হয়, সেদিকেও দৃষ্টি রাখতে হবে। পাঠ্যপুস্তকের বিষয়ের আলোকে রচনা তৈরি করে লেখার অভ্যাস রপ্ত করতে হবে।