প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞান বিষয়ের ৩ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর অনুশীলন করব। এ ধরনের প্রশ্নোত্তরের জন্য অধ্যায়ভিত্তিক বিষয়বস্তু ভালোভাবে পড়বে। অধ্যায়-৩ # সঠিক উত্তরটি লেখো।৬. প্রজাপতি ও চিংড়িকে অমেরুদণ্ডী প্রাণী কেন বলা হয়?ক) সোজা হয়ে চলতে পারে খ) মেরুদণ্ড নেই গ) উড়তে পারে ঘ) আকারে ছোট।উত্তর: মেরুদণ্ড নেই।৭. পতঙ্গের বৈশিষ্ট্য কোনটি?ক) তিন জোড়া পা ও দুই জোড়া ডানা আছে খ) উড়তে পারে গ) দুই জোড়া পা ও দুই জোড়া ডানা আছে ঘ) মেরুদণ্ড নেই।উত্তর: তিন জোড়া পা ও দুই জোড়া ডানা আছে।প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।ক) সৌরজগতে — একমাত্র গ্রহ, যেখানে প্রাণের স্পন্দন আছে।উত্তর: সৌরজগতে পৃথিবীই একমাত্র গ্রহ, যেখানে প্রাণের স্পন্দন আছে।খ) জীবের বেঁচে থাকার জন্য — খুবই দরকার।উত্তর: জীবের বেঁচে থাকার জন্য তাপ ও আলো খুবই দরকার।গ) সূর্য হচ্ছে পৃথিবীর — মূল উৎস।উত্তর: সূর্য হচ্ছে পৃথিবীর তাপ ও আলোর মূল উৎস।ঘ) পৃথিবীর সব জায়গায় — সমানভাবে পড়ে না।উত্তর: পৃথিবীর সব জায়গায় সূর্যের আলো সমানভাবে পড়ে না।ঙ) উত্তর মেরু ও দক্ষিণ মেরু বছরের — সময় বরফে ঢাকা থাকে।উত্তর: উত্তর মেরু ও দক্ষিণ মেরু বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে।চ) মরুভূমিতে — খুব ঠান্ডা পড়ে।উত্তর: মরুভূমিতে দিনে গরম ও রাতে খুব ঠান্ডা পড়ে।ছ) প্রাণী তার — ওপর নির্ভরশীল।উত্তর: প্রাণী তার পরিবেশের ওপর নির্ভরশীল।জ) স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে — সর্বাপেক্ষা উন্নত।উত্তর: স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে মানুষ সর্বাপেক্ষা উন্নত।ঝ) সব প্রাণী — পরিবেশে টিকে থাকতে পারে না।উত্তর: সব প্রাণী প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে না।ঞ) যেসব প্রাণী গাছে বাস করে তাদের — বলে।উত্তর: যেসব প্রাণী গাছে বাস করে তাদের বৃক্ষবাসী বলে।