অধ্যায়-১ জীবজগৎপ্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান বিষয়ের ‘জীব জগৎ’ অধ্যায় থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।# শূন্যস্থান পূরণ করে বাক্যটি খাতায় লেখো। প্রশ্ন: ফার্ন উদ্ভিদের কাণ্ড, — ও মূল আছে। উত্তর: ফার্ন উদ্ভিদের কাণ্ড, পাতা ও মূল আছে। প্রশ্ন: ছত্রাক — তৈরি করতে পারে না। উত্তর: ছত্রাক খাদ্য তৈরি করতে পারে না।প্রশ্ন: নগ্নবীজী উদ্ভিদে — থাকে না।উত্তর: নগ্নবীজী উদ্ভিদে শাখা-প্রশাখা থাকে না। প্রশ্ন: দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় — শিরাবিন্যাস দেখা যায়। উত্তর: দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় জালিকা শিরাবিন্যাস দেখা যায়।প্রশ্ন: সাইকাস ও পাইনাস — উদ্ভিদ। উত্তর: সাইকাস ও পাইনাস নগ্নবীজী উদ্ভিদ।প্রশ্ন: একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস —।উত্তর: একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস সমান্তরাল।প্রশ্ন: ধান একটি — উদ্ভিদ। উত্তর: ধান একটি একবীজপত্রী উদ্ভিদ।প্রশ্ন: শৈবাল, ছত্রাক, মস এবং ফার্ন — উদ্ভিদ। উত্তর: শৈবাল, ছত্রাক, মস এবং ফার্ন অপুষ্পক উদ্ভিদ।প্রশ্ন: — সাহায্যে ফার্ন বংশ বিস্তার করে। উত্তর: স্পোরের সাহায্যে ফার্ন বংশ বিস্তার করে।প্রশ্ন: ফার্ন সাধারণত — স্থানে জন্মে। উত্তর: ফার্ন সাধারণত ছায়াযুক্ত স্থানে জন্মে।প্রশ্ন: বৃক্ষের প্রধান কাণ্ডকে — বলা হয়। উত্তর: বৃক্ষের প্রধান কাণ্ডকে গাছের গুঁড়ি বলা হয়।প্রশ্ন: গুল্মজাতীয় উদ্ভিদ — আকারের। উত্তর: গুল্মজাতীয় উদ্ভিদ মাঝারি আকারের।প্রশ্ন: বিরুৎ-জাতীয় উদ্ভিদের আকার —। উত্তর: বিরুৎ-জাতীয় উদ্ভিদের আকার ছোট।প্রশ্ন: — আমের ফুল। উত্তর: মুকুল আমের ফুল।প্রশ্ন: আবৃতবীজী উদ্ভিদের বীজ ফলের — থাকে। উত্তর: আবৃতবীজী উদ্ভিদের বীজ ফলের ভেতরে থাকে।প্রশ্ন: পাইনাসের পাতা — মতো। উত্তর: পাইনাসের পাতা সুচের মতো।প্রশ্ন: দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজে দুটি — থাকে। উত্তর: দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে।প্রশ্ন: নারকেল, তাল, সুপারি, ধান, গম, ভুট্টা — উদ্ভিদ। উত্তর: নারকেল, তাল, সুপারি, ধান, গম, ভুট্টা একবীজপত্রী উদ্ভিদ। # সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।প্রশ্ন: বিরুৎ উদ্ভিব কোনটি? ক. আমগাছ খ. কাঁঠালগাছ গ. গোলাপগাছ ঘ. শিমগাছ। উত্তর: ঘ. শিমগাছ। প্রশ্ন: সাইকাস কোন ধরনের উদ্ভিদ? ক. আবৃতবীজী উদ্ভিদ খ. নগ্নবীজী উদ্ভিদ গ. শৈবাল ঘ. অপুষ্পক উদ্ভিদ। উত্তর: নগ্নবীজী উদ্ভিদ। প্রশ্ন: সমান্তরাল শিরাবিন্যাস কোন উদ্ভিদের পাতার বৈশিষ্ট্য? ক. দ্বিবীজপত্রী উদ্ভিদ খ. নগ্নবীজী উদ্ভিদ গ. একবীজপত্রী উদ্ভিদ ঘ. অপুষ্পক উদ্ভিদ। উত্তর: গ. একবীজপত্রী উদ্ভিদ। প্রশ্ন: কোনটি বৃক্ষ? ক. কামিনী খ. নিম গ. মরিচ ঘ. স্পাইরোগাইরা। উত্তর: খ. নিম।প্রশ্ন: শেকড়, কাণ্ড ও পাতা নেই এমন উদ্ভিদকে কী বলে? ক. শৈবাল খ. মস গ. ছত্রাক ঘ. স্পোরউত্তর: ক. শৈবাল।প্রশ্ন: কোনটি সপুষ্পক উদ্ভিদ? ক. মস খ. ছত্রাক গ. সাইকাস ঘ. ফার্ন উত্তর: গ. সাইকাস। প্রশ্ন: একবীজপত্রী উদ্ভিদ কোনটি? ক. গম খ. ছোলা গ. মটর ঘ. শিম। উত্তর: ক. গম। প্রশ্ন: কোন উদ্ভিদের পাতার শিরা জালের মতো ছড়িয়ে থাকে? ক. আম খ. নারকেল গ. তাল ঘ. ভুট্টা উত্তর: ক. আম। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল