প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১  জীবজগৎপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞান বিষয়ের ‘জীব জগৎ’ অধ্যায় থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।# সঠিক উত্তরটি লিখ।প্রশ্ন: কোন গাছের পাতা থেকে নতুন চারাগাছ জন্মে? ক. পেয়ারা খ. জবা গ. পাথরকুচি ঘ. লেবু। উত্তর: গ. পাথরকুচি। প্রশ্ন: কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ? ক. ধান খ. গম গ. তাল ঘ. ছোলা। উত্তর: ঘ. ছোলা। প্রশ্ন: কোনটি শীতকালীন ফুল? ক. গাঁদা খ. সূর্যমুখী গ. বেলী ঘ. কামিনী। উত্তর: ক. গাঁদা। প্রশ্ন: নিচের কোন শ্রেণীর উদ্ভিদের ক্লোরোফিল নেই? ক. শৈবাল খ. ছত্রাক গ. মস ঘ. ফার্ন। উত্তর: খ. ছত্রাক। # শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় করো।১. ধানবীজে দুটি বীজপত্র থাকে।—অশুদ্ধ ২. গম একবীজপত্রী উদ্ভিদ।—শুদ্ধ ৩. ক্লোরেলা সপুষ্পক উদ্ভিদ।—অশুদ্ধ৪. শৈবাল, ছত্রাক, মস এবং ফার্ন সপুষ্পক উদ্ভিদ।—অশুদ্ধ ৫. ফার্ন বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে।—শুদ্ধ৬. উদ্ভিদের আকার ও কাণ্ডের প্রকৃতির ভিত্তিতে উদ্ভিদ চার প্রকার।—অশুদ্ধ৭. বৃক্ষের মূল মাটির অনেক গভীরে প্রবেশ করে।—শুদ্ধ ৮. গুল্মের কাণ্ড দীর্ঘ, শক্ত ও মোটা।—অশুদ্ধ৯. পাইনাসের পাতা সুচের মতো।—শুদ্ধ১০. ফার্ন সাধারণত ছায়াযুক্ত স্থানে জন্মে।—শুদ্ধ১১. ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে।—অশুদ্ধ১২. সপুষ্পক উদ্ভিদের ফুল হয় না।—অশুদ্ধ১৩. বিরুৎ-জাতীয় উদ্ভিদের আকার বড়।—অশুদ্ধ১৪. গুল্মজাতীয় উদ্ভিদ মাঝারি আকারের।—শুদ্ধ১৫. যে উদ্ভিদের প্রধান কাণ্ড দীর্ঘ, শক্ত ও মোটা সেগুলো বৃক্ষ।—শুদ্ধ১৬. আকার ও কাণ্ডের প্রকৃতির ভিত্তিতে উদ্ভিদ তিন ধরনের।—শুদ্ধ১৭. বৃক্ষের প্রধান কাণ্ডকে গাছের গুঁড়ি বলা হয়।—শুদ্ধ১৮. লাউ, কুমড়া, পুঁইশাক এগুলো বিরুৎ উদ্ভিদ।—শুদ্ধ # সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরপ্রশ্ন: তিনটি গুল্ম উদ্ভিদের নাম লেখো। উত্তর: তিনটি গুল্ম উদ্ভিদের নাম হলো—১. লেবুগাছ, ২. গোলাপগাছ ৩. কামিনীগাছ। প্রশ্ন: অপুষ্পক ও সপুষ্পক উদ্ভিদের পার্থক্য লেখো। উত্তর: অপুষ্পক ও সপুষ্পক উদ্ভিদের পার্থক্য নিচের ছকে দেওয়া হলো।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল