ঐকিক নিয়মপ্রিয় শিক্ষার্থীরা, আজ গণিত বিষয়ের ৪ নম্বর অধ্যায় থেকে গাণিতিক সমস্যার সমাধান করব।প্রশ্ন: ২০০ জন লোক যে খাদ্য ২০ দিন খেতে পারে, কতজন লোক সে খাদ্য ৪০ দিনে খেতে পারবে?সমাধান: ২০ দিন খেতে পারে ২০০ জন লোক ১ ” ” ” (২০০x২০) জন লোক = ৪০০০ জন লোক ৪০ ” ” ” (৪০০০÷৪০) জন লোক = ১০০ জন লোক উত্তর: ১০০ জন লোক। প্রশ্ন: একটি ছাত্রাবাসে ১৬ জন ছাত্রের ২৫ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রের সংখ্যা কত? সমাধান: ২৫ দিনের খাদ্য আছে ১৬ জনের ১ ” ” ” (১৬x২৫) জনের = ৪০০ জনের ২০ ” ” ” (৪০০÷২০) জনের = ২০ জনেরসুতরাং নতুন ছাত্রের সংখ্যা হলো: (২০-১৬) জন = ৪ জন উত্তর: ৪ জন। প্রশ্ন: কোনো শিবিরে ১২০০ সৈন্যের ২০ দিনের খাদ্য আছে। ওই শিবির হতে ৪০০ সৈন্য চলে গেলে বাকি সৈন্যের ওই খাদ্য কত দিন চলবে? সমাধান: শিবিরে সৈন্য ছিল ১২০০ জন শিবির হতে সৈন্য চলে গেল ৪০০ জন শিবিরে সৈন্য বাকি থাকল ৮০০ জনএখন, ওই খাদ্যে ১২০০ সৈন্যের চলে ২৮ দিন ” ” ১ ” ” (২৮x১২০০) দিন = ৩৩৬০০ দিন ” ” ৮০০ ” ” (৩৩৬০০÷৮০০) দিন = ৪২ দিনসুতরাং বাকি সৈন্যের ওই খাদ্য ৪২ দিন চলবে। উত্তর: ৪২ দিন। প্রশ্ন: কোনো ছাত্রাবাসে ৫০০ জন ছাত্রের ৫০ দিনের খাবার আছে। ১০ দিন পর ওই ছাত্রাবাসে আরও ৩০০ জন ছাত্র এল। বাকি খাদ্যে তাদের আর কতদিন চলবে? সমাধান: ১০ দিন পর:খাবার থাকে (৫০-১০) দিনের = ৪০ দিনের ছাত্র সংখ্যা হয় (৫০০+৩০০) জন = ৮০০ জন এখন, বাকি খাদ্যে ৫০০ জন ছাত্রের চলে ৪০ দিন ” ” ১ ” ” ” (৪০x৫০০) দিন = ২০০০০ দিন ” ” ৮০০ ” ” ” (২০০০০÷৮০০) দিন = ২৫ দিনসুতরাং বাকি খাদ্যে তাদের আর ২৫ দিন চলবে।উত্তর: ২৫ দিন। প্রশ্ন: কোনো পরিবারে ৮ জন লোকের ২৬ দিনের খাদ্য আছে। ৫ দিন পর ১ জন লোক বাইরে চলে গেল। এখন বাড়ির লোকের অবশিষ্ট খাদ্যে আর কতদিন চলবে? সমাধান: ৫ দিন পরপরিবারে লোক থাকে (৮-১) জন = ৭ জন পরিবারে খাদ্য থাকে (২৬-৫) দিনের = ২১ দিনের এখন, অবশিষ্ট খাদ্য ৮ জনের চলে ২১ দিন ” ” ১ ” ” (২১x৮) দিন = ১৬৮ দিন ” ” ৭ ” ” (১৬৮÷৭) দিন = ২৪ দিনসুতরাং বাড়ির লোকের অবশিষ্ট খাদ্যে আর ২০ দিন চলবে।উত্তর : ২৪ দিনপ্রশ্ন: একটি পুকুর খনন করতে ২০০ জন লোকের ২৫ দিন লাগে। পুকুরটি ২০ দিনে খনন করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করা প্রয়োজন? সমাধান: ২৫ দিনে পুকুরটি খনন করতে পারে ২০০ জন লোক ১ ” ” ” ” ” (২০০x২৫) জন লোক = ৫০০০ জন লোক ২০ ” ” ” ” ” (৫০০০÷২০) জন লোক = ২৫০ জন লোক সুতরাং অতিরিক্ত লোক নিয়োগ করা প্রয়োজন (২৫০-২০০) জন = ৫০ জন উত্তর: ৫০ জন।