প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার গণিত বিষয়ের ওপর আজকের আলোচনায় রয়েছে গণিত প্রশ্নের ধারা ও অনুশীলন প্রস্তুতি। এসো, তাহলে ২০১০ সালের প্রশ্নকাঠামো অনুসারে ২০১১ সালের প্রস্তুতি শুরু করা যাক। প্রশ্নকাঠামো নম্বর১. সংক্ষিপ্ত প্রশ্ন ১০টি ১×১০=১০২. (ক) বহু নির্বাচনী প্রশ্ন ৫টি ১×৫=০৫(খ) শূন্যস্থান পূরণ ৫টি ১×৫=০৫৩. যোগ ও বিয়োগ/গুণ-ভাগ/প্রাথমিক চার নিয়ম সম্পর্কিত সমস্যা ১×১০=১০৪. ঐকিক নিয়ম সম্পর্কিত সমস্যা ১×১০=১০৫. গড় সম্পর্কিত সমস্যা ১×১০=১০৬. ল.সা.গু/গ.সা.গু/গাণিতিক প্রতীক ও বাক্য ১×১০=১০৭. সরল (পূর্ণ সংখ্যা/সাধারণ ভগ্নাংশ/দশমিক ভগ্নাংশ) ১×১০=১০৮. সাধারণ ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা ১×১০=১০৯. দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা ১×১০=১০১০. শতকরা সম্পর্কিত সমস্যা ১×১০=১০১১. পরিমাপ সম্পর্কিত সমস্যা ১×১০=১০১২. লেখচিত্র/উপাত্ত বিন্যাসকরণ ১×১০=১০১৩. সময়/জমা খরচ/ক্যাশ মেমো ১×১০=১০১৪. জ্যামিতি: চিত্রসহ সংজ্ঞা ও অঙ্কন-বর্ণনা ৪+৬=১০প্রশ্নের ধারাবাহিকতায় ১, ২ এবং ১৪ নম্বর প্রশ্নসহ সর্বমোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন দেখে নেওয়া হলো। এবার চলো অনুশীলন প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন ও শূন্যস্থান পূরণ: সংক্ষেপে উত্তর দাও, সঠিক উত্তরটি লেখো এবং শূন্যস্থান পূরণ আবশ্যিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর যথার্থ উত্তর প্রদানের জন্য গণিত বইয়ের উদাহরণ থেকে ছোট ছোট অঙ্ক, অধ্যায়গুলো থেকে তথ্য ও সূত্রভিত্তিক কথা, অঙ্কের নমুনা, বক্স করা কথা ইত্যাদি ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং নিয়মিত অনুশীলন করতে হবে। অনুশীলনীর প্রশ্ন-সমস্যা ও সমাধান: অনুশীলনীর প্রশ্নগুলো সমাধানের জন্য উদাহরণে সমাধান অনুসরণ করাই উত্তম। উদাহরণের আলোকে সমাধান করার অভ্যাস সবচেয়ে উত্তম ও সহজ। পাশাপাশি উদাহরণের অঙ্কগুলো আলাদাভাবে খাতায় প্রশ্নাকারে তুলে নিয়ে সমাধান করার অভ্যাস করা ভালো। সরল অঙ্ক: সরল অঙ্কের ধারাবাহিকতা অনুসরণ করে সমাধান অনুশীলন করবে। যেমন, প্রথম বন্ধনী (), দ্বিতীয় বন্ধনী {}, তৃতীয় বন্ধনী [], এর, ভাগ (÷), গুণ (×), যোগ (+) ও বিয়োগের (-) কাজ ধারাবাহিক নিয়ম অনুসারে বারবার অনুশীলন করবে। গাণিতিক প্রতীক ও বাক্য সম্পর্কে সঠিক ধারণা অবশ্যই থাকতে হবে। সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, সম্পর্ক প্রতীক, বন্ধনী প্রতীক, বিশেষ প্রতীক, অক্ষর প্রতীক, সংখ্যারাশি, সমর্থক প্রতীক ইত্যাদি যথাযথভাবে লিখতে হবে এবং লেখার অভ্যাস করতে হবে। # ল.সা.গু ও গ.সা.গুর পূর্ণরূপ ও প্রতিশব্দ যথাযথভাবে শিখতে হবে। যেমন লঘিষ্ঠর প্রতিশব্দ: সবচেয়ে কম/ন্যূনতম/ক্ষুদ্রতম এবং গরিষ্ঠর প্রতিশব্দ: বৃহত্তম/সবচেয়ে বড়/সর্বাপেক্ষা ইত্যাদি। # ভাজ্য, ভাজক, ভাগফল, গুণ্য, গুণক, গুণফল, বিয়োজন, বিয়োজ্য, গুণনীয়ক, গুণিতক, উৎ পাদক সম্পর্কে স্বচ্ছ ধারণা নিতে হবে। # শতকরা বলতে কী বোঝায়, শতকরা চিহ্ন ও ব্যবহার সম্পর্কে যথার্থ ধারণা নিতে হবে। লাভ, ক্ষতি, মুনাফা, আসল, সময়, মুনাফার হার ও মুনাফাসহ আসল ইত্যাদি নির্ণয়ের সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। সংখ্যা কাটার ক্ষেত্রে (ওপরে-নিচে) এক (১) হলেও লিখতে হবে। ‘০’ কে ‘০’ দিয়ে কাটার অভ্যাস ত্যাগ করতে হবে। # দশমিকের গুণ, ভাগ, যোগ, বিয়োগের ক্ষেত্রে দশমিকের অবস্থান সম্পর্কে যথার্থ ধারণা থাকতে হবে। # সময়ের ক্ষেত্রে আন্তর্জাতিক ও দেশীয় সময় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। # লিটার, মিটার, গ্রাম, কেজি, কুইন্টাল। মেট্রিক টন, বর্গমিটার, হেক্টোমিটার, ফুট, বর্গফুট। ঘনলিটার, সের, মণ, দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফলের একক ইত্যাদি সম্পর্কে সঠিক ও যথাযথ ধারণা থাকতে হবে। # ঐকিক নিয়মের ক্ষেত্রে একক বের করে সমাধান করা শিখতে হবে। অঙ্কে যা চাওয়া হয়েছে তা ডান পাশে লিখতে হবে এবং প্রথম লাইনে সমান (=) চিহ্ন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। # পরিমাপের অঙ্ক করার ক্ষেত্রে সূত্র ও এককের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। # প্রকৃত, অপ্রকৃত, মিশ্র ও সমতুল ভগ্নাংশ সম্পর্কে স্বচ্ছ ধারণা নিতে হবে। # বয়সের অঙ্ক করার সময় জন্মদিন ও অবসরে যাওয়ার দিন কীভাবে বের করতে হয়, তা সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে হবে। # লেখচিত্র অঙ্কের সমাধানের ক্ষেত্রে যথাযথভাবে স্তম্ভের পরিমাপ, অঙ্কন ও ভরাটকরণ, ভূমি ও লম্বের কোন দিকে কী বোঝানো হয়েছে, তা লেখা এবং গ্রাফ পেপারের ব্যবহার শিখতে হবে। # প্রতিটি অঙ্কের প্রযোজ্য ক্ষেত্রে সমাধানের ডান পাশে দাগ টেনে রাফ/ব্যাখ্যা করা যেতে পারে। # প্রতিটি অঙ্কের সঠিক নম্বর প্রদান এবং ‘উঃ’ না লিখে ‘উত্তর:’ লেখার অভ্যাস রপ্ত করতে হবে। উত্তর লেখার সময় একক লেখা অনুশীলন করতে হবে। যেমন: ৫০ টাকা, সময় ৭ ঘণ্টা, ২০% ইত্যাদি।# জ্যামিতির সংজ্ঞা বইয়ের ভাষায় শেখার অভ্যাস করতে হবে এবং চিত্রের ক্ষেত্রে পেনসিল কম্পাস, স্কেল, কাঁটা কম্পাস, চাঁদা, কাঠপেনসিল ব্যবহারের নিয়ম জানতে হবে। জ্যামিতির চিত্র পেনসিল দিয়ে চিহ্নিত করতে হবে এবং বর্ণনা কলম দিয়ে লিখতে হবে। # কোণের পরিমাপ, সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, সরল কোণ, ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, চতুর্ভুজ, সামান্তরিক, রম্বস, আয়ত, বর্গ, বৃত্ত, বৃত্তের কেন্দ্র, জ্যা, চাপ, ব্যাস, ব্যাসার্ধ, অর্ধবৃত্ত ইত্যাদি সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে এবং বারবার অনুশীলন করতে হবে।