অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বিজ্ঞান বিষয়ের ২ নম্বর অধ্যায় ‘ফুল, ফল ও সবজি চাষ’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।# সঠিক উত্তরটি লেখো।১। কাশফুল কোন ঋতুতে ফোটে? (ক) গ্রীষ্ম (খ) বর্ষা (গ) শরৎ (ঘ) শীত উত্তর: (গ) শরৎ। ২। সারা বছর কমবেশি পাওয়া যায় কোনটি? (ক) পেঁপে (খ) ডাটা (গ) কাকরোল (ঘ) করলা উত্তর: পেঁপে। ৩। শীতকালীন ফল কোনটি? (ক) কমলালেবু (খ) তাল (গ) পেয়ারা (ঘ) কলা। উত্তর: (ক) কমলালেবু। ৪। ফল কখন লাগালে ভালোভাবে বৃদ্ধি পায়? (ক) গ্রীষ্মকালে, (খ) শরৎকালে (গ) শীতকালের শেষে (ঘ) বর্ষাকালের শুরুতে। উত্তর: (ঘ) বর্ষাকালের শুরুতে। ৫। চন্দ্রমল্লিকা ফোটে কোন কালে? (ক) গ্রীষ্মকালে (খ) শীতকালে (গ) বর্ষায় (ঘ) শরৎকালে। উত্তর: (খ) শীতকালে। ৬। কোনটি বসন্তের ফুল? (ক) বেলি (খ) টগর (গ) ডালিয়া (ঘ) কৃষ্ণচূড়া। উত্তর: (ঘ) কৃষ্ণচূড়া। # শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় করো ১। দোআঁশ মাটি ফল গাছের জন্য ভালো।—‘শুদ্ধ’ ২। শুকনো মৌসুমে গাছের গোড়ায় খুব বেশি পানি দিতে হয় না।—‘অশুদ্ধ’ ৩। গ্রীষ্মকালীন শাকসবজি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে চাষ করা হয়। —‘শুদ্ধ’ ৪। পটোল, ঢ্যাঁড়স, শসা ইত্যাদি শীতকালীন প্রধান সবজি।—‘অশুদ্ধ’ ৫। যেসব গাছের কাণ্ড দুর্বল, তাদের বৃদ্ধি ও ভালো ফলনের জন্য মাচা করে দিতে হয়।—‘শুদ্ধ’৬। ফুল লাগাতে হলে প্রথমে মাটি তৈরি করতে হয়।—‘শুদ্ধ’৭। টবে ফুল গাছের চারা অথবা কলম লাগানো যায় না।—‘অশুদ্ধ’ ৮। কাশফুল গ্রীষ্মকালের বৈশিষ্ট্য।—‘অশুদ্ধ’ ৯। কাকন, পলাশ, কৃষ্ণচূড়া ইত্যাতি বসন্তের ফুল।—‘শুদ্ধ’১০। ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ।—‘শুদ্ধ’ ১১। গাঁদা, জিনিয়া, কসমস বর্ষাকালে ফোটে।—‘অশুদ্ধ’ ১২। গাছের চারা বর্ষার শুরুতে লাগালে তাড়াতাড়ি বড় হয়।—‘শুদ্ধ’১৩। সবসময় গাছের গোড়ায় পানি জমে থাকা ভালো।—‘অশুদ্ধ’ ১৪। গাছের চারা লাগানোর জন্য দেড় হাত চওড়া ও দেড় হাত গভীর গর্ত করতে হবে।—‘শুদ্ধ’১৫। কাঁচাকলা, পেঁপে সারা বছর কমবেশি পাওয়া যায়।—শুদ্ধ ১৬। পেয়ারা, আমড়া বর্ষাকালীন ফল।—‘শুদ্ধ’ ১৭। আম, জাম, কাঁঠাল গ্রীষ্মকালীন ফল।—‘শুদ্ধ’১৮। কমলালেবু, জলপাই শীতকালীন ফল। —‘শুদ্ধ’ # সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন: ফুল লাগানোর জন্য মাটি কীভাবে তৈরি করা হয়, তার বর্ণনা করো। উত্তর: ফুল লাগাতে হলে প্রথমে মাটি তৈরি করতে হবে। প্রথমে মাটি কুপিয়ে আলগা ও ঝুরঝুরে করতে হয়, তারপর মাটির সঙ্গে বিভিন্ন জৈব সার যেমন—গোবর পচা সার, আবর্জনা পচা সার, হাড়ের গুঁড়া, খৈল, ছাই, হাস-মুরগির বিষ্ঠা ইত্যাদি মেশাতে হয়, ফলে মাটির উর্বরাশক্তি বৃদ্ধি পায়। দোআঁশ মাটিতে ফুল ভালো জন্মে। একইভাবে ফুলের টবের মাটিও তৈরি করতে হবে। প্রশ্ন: খুব সহজে কীভাবে কলম করা যায় লেখো। উত্তর: খুব সহজ উপায়ে গাছের কলম তৈরি করা যায়। পাতাবাহার, রঙ্গন, টগর গাছের পাতাসহ ডাল কেটে বোতলের পানিতে গোড়ার দিক ডুবিয়ে রাখতে হবে। লক্ষ রাখতে হবে বোতলের পানি যেন শুকিয়ে না যায়। কিছুদিন পর দেখা যাবে ডালের গোড়া থেকে শেকড় বের হয়েছে। এভাবে খুব সহজে কলম তৈরি করা যায়। প্রশ্ন: শীতকালীন শাকসবজির একটি তালিকা তৈরি করো। উত্তর: শীতকালীন শাকসবজির তালিকা নিচে দেওয়া হলো—লাউ, শিম, বাঁধাকপি, ফুলকপি, মুলা, টমেটো, গাজর, মটরশুঁটি, পালংশাক, আলু, ইত্যাদি। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত শীতকালীন শাকসবজির চাষ হয়। প্রশ্ন: গ্রীষ্মকালীন, বর্ষাকালীন ও শীতকালীন ফলের তিনটি করে উদাহরণ দাও।উত্তর: গ্রীষ্মকালীন ফল: আম, জাম ও লিচু। বর্ষাকালীন ফল: পেয়ারা, আমড়া ও জামরুল। শীতকালীন ফল: কমলালেবু, বরই ও জলাপাই।প্রশ্ন: গ্রীষ্মকালীন শাকসবজির তালিকা তৈরি করো।উত্তর: এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত যেসব শাকসবজি চাষ করা হয়, সেগুলো গ্রীষ্মকালীন শাকসবজি। যেমন: পটোল, ঢ্যাঁড়স, চালকুমড়া, শসা, ঝিঙা, করলা, উচ্ছে, কাকরোল, ডাঁটা, পুঁইশাক ইত্যাদি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল