অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ‘বাংলাদেশের ভৌগলিক পরিবেশ’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। অধ্যায়-৮ # সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: মানচিত্র আঁকার জন্য ছকবর্গ কীভাবে করতে হয়?উত্তর: ছকবর্গের সাহায্যে মানচিত্র অঙ্কন হলো মানচিত্র আঁকার সবচেয়ে সহজ পদ্ধতি। ছকবর্গের সাহায্যে মানচিত্র আঁকার জন্য প্রথমে আমরা যেকোনো ভূগোল বই থেকে বাংলাদেশের একটি মানচিত্র বেছে নিই। এরপর পেনসিল দিয়ে মানচিত্রটির ওপর হালকা করে সমান দূরত্ব বা ব্যবধানে উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিম বরাবর রেখা আঁকি। রেখাগুলো মানচিত্রটি ঘিরে আঁকতে হবে। উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিমে টানা রেখাগুলো পরস্পর ছেদ করে এক একটি ছকবর্গ তৈরি করবে। ফলে বেশ কয়েকটি ছকবর্গ হবে। ছকবর্গ যত ছোট হবে মানচিত্রটি তত নিখুঁতভাবে আঁকা সম্ভব হবে বা মানচিত্রটি আঁকা সঠিক হবে।প্রশ্ন: বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কী কী?উত্তর: বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে কৃষিজ সম্পদ, মৎস্য সম্পদ, খনিজ সম্পদ, বনজ সম্পদ ইত্যাদি। কৃষিজ সম্পদের মধ্যে রয়েছে খাদ্যশস্য, অর্থকরী ফসল।খাদ্যশস্য: ধান, গম, ডাল, তৈলবীজ, মসলা, শাকসবজি, ফলমূল ইত্যাদি।অর্থকরী ফসল: চা, পাট, তামাক, ইক্ষু, তুলা, রেশম ইত্যাদি।মৎস্য সম্পদ: রুই, কাতলা, ইলিশ, চিতল, চিংড়ি, কই, মাগুর, শিং ইত্যাদি।খনিজ সম্পদ: কয়লা, পিট কয়লা, চুনাপাথর, চিনামাটি, সিলিকা বালি, খনিজ বালি, কঠিন শিলা ইত্যাদি।বনজ সম্পদ: সেগুন, মেহগনি, ময়না, চাপালিশ, তেলসুর, জলপাই, ছাতিম, কদম, জামরুল, জাম, গামারি, শিমুল, শাল, গোলপাতা, কেওড়া, গরান ইত্যাদি।প্রশ্ন: অর্থকরী ফসল কাকে বলে?উত্তর: অর্থকরী ফসল বলতে যেসব ফসলের বিনিময়ে অর্থ উপার্জন করা হয় সেসব ফসলকে বোঝায়। বাংলাদেশে পাট এক সময় প্রধান অর্থকরী ফসল ছিল। বর্তমানে বাংলাদেশে পাটের উৎপাদন কমে গেছে। এখন চা বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।প্রশ্ন: আমদানি বলতে কী বোঝায়?উত্তর: কোনো দেশে কোনো দ্রব্য বা পণ্য উৎপাদন না হলে অথবা অভাব থাকলে এবং তা বিদেশ থেকে আনা হলে তাকে আমদানি পণ্য বলে। আমদানি সাধারণত বাণিজ্যের মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রায় হয়ে থাকে। বাংলাদেশ বিদেশ থেকে খাদ্যশস্য, বিভিন্ন শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি, অন্যান্য যন্ত্রপাতি, গাড়ি, ওষুধ, কসমেটিক্স, কাপড় ইত্যাদি প্রধানত আমদানি করে।প্রশ্ন: বাংলাদেশের বনভূমি কী কী?উত্তর: বাংলাদেশের বনভূমিকে তিনটি প্রধান অঞ্চলে ভাগ করা যায়। অঞ্চলগুলো হলো পাহাড়ি বনভূমি, শালবৃক্ষের বনভূমি, ম্যানগ্রোভ বনভূমি।পাহাড়ি বনভূমি: চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় এই বনভূমি দেখা যায়।শালবৃক্ষের বনভূমি: ঢাকা, ময়মনসিংহ ও টাঙ্গাইলের মধুপুর এবং ভাওয়ালের গড়ে প্রধানত শালবৃক্ষের বনভূমি অবস্থিত।ম্যানগ্রোভ বনভূমি: বাংলাদেশের সুন্দরবন ম্যানগ্রোভ বনভূমি। এ ধরনের বনভূমি বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় রয়েছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল