প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনী-৭  গ.সা.গুপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ গণিত বিষয়ের ৭ নম্বর অধ্যায থেকে গ.সা.গুসংক্রান্ত আলোচনা করব। এর আগের পাঠ আলোচনায় আমরা গ.সা.গু কী এবং কয়টি পদ্ধতি অনুসরণ করে গ.সা.গু নির্ণয় করা যায় তা আমরা জেনেছি। আজ গ.সা.গুসংক্রান্ত কথার সমস্যা নিয়ে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব।খুব সহজ পদ্ধতি হলেও গ.সা.গুসংক্রান্ত সমস্যার সমাধান করতে গিয়ে আমরা অনেক সময় বেশ অসুবিধায় পড়ে থাকি। তবে একটু সচেতনভাবে সমাধান করলে আশা করি এই অসুবিধা আর থাকার কথা নয়। যেমন, ৬০টি আম ও ১৫০টি লিচু সর্বাধিক কতজন বালক-বালিকার মধ্যে নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে? এই সমস্যাটির সমাধান যদি এভাবে করা হয়: ৬০)১৫০(২ ১২০ ৩০)৬০(২ ৬০ নির্ণেয় গ.সা.গু ৩০ জন# এ রকম সমাধান কখনো গ্রহণযোগ্য নয়। কারণ সমাধানটি কেন গ.সা.গু করা হলো এবং কীভাবে ৩০ জন হলো তা স্পষ্ট নয়।# গ.সা.গু নির্ণয় করার পর শেষ স্তরে লেখা হয়েছে নির্ণেয় গ.সা.গু এবং তার সামনে ৩০ জন।লক্ষ করো: গ.সা.গুসংক্রান্ত কথার অঙ্ক সমাধানের ক্ষেত্রে নির্ণেয় গ.সা.গু লেখা ঠিক নয়। এবং গ.সা.গুর সামনে জন/টি/লিটার ইত্যাদি লেখা সমীচীন নয়। নির্ণেয় গ.সা.গু কথাটি কেবল গ.সা.গু নির্ণয় করতে বলা হলে তবেই লেখা হয়। ওপরে বর্ণিত সমস্যাটিতে ছাত্রছাত্রীর সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। কাজেই সমস্যাটির সমাধান গ.সা.গুর নিয়মে সমাধান করতে হবে ঠিকই, কিন্তু নির্ণেয় গ.সা.গু ৩০ জন লেখা ঠিক হবে না। প্রশ্ন করতে পারো, তাহলে কী লেখা হবে? এই সম্পর্কিত ধারণা উদাহরণ ১৪-এর শেষ অংশে অথবা আমাদের আদর্শ সমাধানে পাওয়া যাবে।# এবার এসো, গ.সা.গুসংক্রান্ত সমস্যার সমাধান করি।প্রশ্ন: ৬০টি আম ও ১৫০টি লিচু সর্বাধিক কতজন বালক-বালিকার মধ্যে নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে? প্রত্যেকে কয়টি আম ও কয়টি লিচু পাবে?সমাধান: এখানে, আম ৬০টি।লিচু ১৫০টিনির্ণেয় সর্বাধিক বালক-বালিকার সংখ্যা হবে৬০ ও ১৫০-এর গ.সা.গু যত তত জন।এখন, ৬০ ও ১৫০-এর গ.সা.গু নির্ণয় করি। ৬০)১৫০(২ ১২০ ৩০)৬০(২ ৬০ ০৬০ ও ১৫০-এর গ.সা.গু ৩০অতএব, সর্বাধিক ৩০ জন বালক-বালিকার মধ্যে এগুলো নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে।এখন, প্রত্যেকে আম পাবে (৬০÷৩০)টি = ২টিপ্রত্যেকে লিচু পাবে (১৫০÷৩০)টি = ৫টিউত্তর: ৩০ জন, ২টি আম, ৫টি লিচু।# উত্তরমালায় দেওয়া ৩টি লিচুর স্থলে ৫টি লিচু হবে।প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১৩৭, ২১২ ও ৪৫২কে ভাগ দিলে প্রতি ক্ষেত্রে ২ অবশিষ্ট থাকে?সমাধান: যে বৃহত্তম সংখ্যা দ্বারা ১৩৭, ২১২ ও ৪৫২কে ভাগ দিলে প্রতিক্ষেত্রে ২ অবশিষ্ট থাকে তা হচ্ছে (১৩৭-২)= ১৩৫, (২১২-২)= ২১০ এবং (৪৫২-২)= ৪৫০-এর গ.সা.গু যত, তত।এখন, ১৩৫, ২১০ ও ৪৫০-এর গ.সা.গু নির্ণয় করি।১৩৫)২১০(১ ১৩৫ ৭৫)১৩৫(১ ৭৫ ৬০)৭৫(১ ৬০ ১৫)৬০(৪ ৬০ ০ ১৩৫ ও ২১০-এর গ.সা.গু ১৫।আবার, ১৫)৪৫০(৩০ ৪৫ ০ ০ ০সুতরাং ১৩৫, ২১০, ৪৫০-এর গ.সা.গু ১৫। অতএব, নির্ণেয় বৃহত্তম সংখ্যা ১৫।উত্তর: ১৫।