কেপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘কে?’ কবিতা থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য কবিতাটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। নিচে কবিতার মূলভাব ও প্রশ্নোত্তরের দেওয়া হলো। মূলভাব: কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত রচিত ‘কে?’ কবিতায় পৃথিবীতে ধার্মিক, সুখী, বিজ্ঞ, ধীর, সাধু, জ্ঞানী ও মূর্খ ব্যক্তিদের বৈশিষ্ট্য সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। স্রষ্টার সৃষ্ট সব জীবের প্রতি যে ব্যক্তির দয়া ও সহানুভূতি রয়েছে, এই পৃথিবীতে সেই ব্যক্তিই ধার্মিক হিসেবে পরিচিতি লাভ করে থাকেন। সব সময় যিনি রোগমুক্ত জীবন যাপন করেন তিনিই প্রকৃত সুখী। ভালোমন্দ জ্ঞান বিবেচনা যাঁর প্রখর, তাঁকেই বিজ্ঞ বলা যায়। যে ব্যক্তি বিপদে-আপদে বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করে বিপদ মোকাবিলা করতে জানেন, তিনি প্রকৃত ধীর স্বভাবের ব্যক্তি। যে ব্যক্তি নিজের ভালোমন্দ বোঝেন না, নিজের ক্ষতি নিজে করেন, তিনি নির্বোধ, তাঁকে মূর্খ বলা হয়। পরোপকারী ব্যক্তিকে সাধু বলা হয়। তিনিই প্রকৃত সাধু ব্যক্তি, যিনি পরের কারণে স্বার্থ বলি দেন। আর সেই ব্যক্তিই সত্যিকার অর্থে জ্ঞানী, যাঁর ভালোমন্দ বোঝার ক্ষমতা রয়েছে।প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো।ধার্মিক, সর্বজীবে, সতত, আরোগী, বিজ্ঞ, হিতাহিত, মূর্খ, বোধ, সাধু, নিজ বোধ।উত্তরপ্রদত্ত শব্দ শব্দের অর্থধার্মিক যিনি নিজ ধর্মীয় আদেশ-নির্দেশ মেনে চলেনসর্বজীবে সবরকম জীবের প্রতিসতত সব সময়আরোগী নীরোগবিজ্ঞ যার বিশেষ জ্ঞান আছে।হিতাহিত কল্যাণ ও অকল্যাণমূর্খ নিতান্ত বোকা, যার কোনো বোধশক্তি নেই।বোধ বোঝার ক্ষমতাসাধু সৎ, ধার্মিকপ্রশ্ন: বাক্য তৈরি করো।ধার্মিক, সতত, আরোহী, বিজ্ঞ, হিতাহিত, মূর্খ, বোধ, সাধু, স্থির, জ্ঞানী, সুখী।উত্তর প্রদত্ত শব্দ বাক্যধার্মিক ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ ধার্মিক ছিলেনসতত সতত ভালো কাজ করব, কারও মনে দুঃখ দেব না।আরোগী সিরাজের অটুট স্বাস্থ্য দেখলেই বোঝা যায় সে আরোগীবিজ্ঞ বিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নেওয়া ভালো।হিতাহিত হিতাহিত বিবেচনা করে কাজ করা ভালো।মূর্খ কথায় আছে মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু ভালো।বোধ নিজ বোধ ও বিবেচনায় দিয়ে আমাদের কাজ করা দরকার।সাধু লোকটি যেমন সাধু, তেমনি নিরহংকার।স্থির তিনিই প্রকৃত ধীর ব্যক্তি, যিনি বিপদে স্থির থাকেন।জ্ঞানী তিনিই প্রকৃত জ্ঞানী ব্যক্তি, যিনি ভালোমন্দ বোঝার ক্ষমতা রাখেন।সুখী সব সময় যিনি রোগমুক্ত জীবন যাপন করেন তিনিই প্রকৃত সুখী।প্রশ্ন: প্রকৃত ধার্মিক ব্যক্তির কোন গুণ থাকা উচিত?উত্তর: স্রষ্টার সৃষ্ট সব জীবের প্রতি যার অসীম দয়া ও সহানুভূতি রয়েছে সে-ই প্রকৃত ধার্মিক। প্রকৃত ধার্মিক ব্যক্তির যেসব গুণ থাকা উচিত তা হলো—স্রষ্টার প্রতি আনুগত্য, স্রষ্টার সৃষ্ট সব জীবের প্রতি সমান দয়া ও সহানুভূতি, ধৈর্যশীল ও সর্বজীবে সেবা প্রদানের মনোবৃত্তি।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল