প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি বিষয়ের পাঠ্যবই অনুশীলনের ওপর আলোচনা করব। ইংরেজি একটি বিদেশি ভাষা। শ্রেণীকক্ষের বাইরে এ ভাষা শোনা, বলা বা লেখার সুযোগ আমাদের খুব সীমিত। তবু ইংরেজি জানতে হবে, বুঝতে হবে এবং শিখতে হবে। কারণ, ইংরেজি আন্তর্জাতিক ভাষা। বিশ্বায়নের এই যুগে ইংরেজি ভাষা জানা না থাকলে উচ্চশিক্ষা এবং উচ্চতর জ্ঞান আহরণের সুযোগ থেকে আমরা বঞ্চিত হব। এসব দিকে দৃষ্টি রেখে আমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকটিতে শব্দ, সংখ্যা, বাক্যাংশ, বাক্য, কথোপকথন, গল্প ও কবিতার মাধ্যমে ইংরেজি ভাষার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে। ইংরেজি বিষয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি পরীক্ষায়ও ভালো ফলাফল প্রয়োজন। আর এর জন্য বছরের শুরু থেকে সঠিক নিয়মে পাঠ অনুশীলন আরম্ভ করা দরকার। এসো, প্রথমে জেনে নেওয়া যাক ইংরেজি বিষয়ের প্রশ্নধারা।Type of questions:1. প্রদত্ত text সম্পৃক্ত : Choose the best answer given in the bracket অথবা Fill in the blanks with the words from the text [No alternative] 2. Text সম্পৃক্ত : Write true or false. If false, give the correct answer [No alternative will be given]or. Match the phrases from column A with the phrases from column B 3. Text সম্পৃক্ত : Answering question [No alternative will be given] 4. Write 10 lines of a mentioned poem 5. Making sentences from substitution table or Making sentences with the given words (5 out of 7) 6. Matching words with their similar meanings or, matching words with their opposite meanings. 7. Rewrite using capital letters and punctuation marks (5 individual sentences) or Rewrite using capital letters and punctuation marks (A text of 5 sentences) 8. Rearrange the sentences to build up questions and answer them. 9. Make a request dialogue and response. Use could or would [Here a situation will be cited for developing the dialogue & response] 10. Rewrite the correct form of verb (Individuals sentences) or rewrite the correct form of verb (A text of 5 sentences will be given) 11. Write a paragraph. (clue words or questions or A model paragraph will be cited for composing it) [with in 100 words] 12. Writing a letter. (A letter will be given for replying or A situation will be described for composing a letter) লক্ষ করো: ইংরেজি বিষয়ে সর্বমোট ১২টি প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু এ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তোমাকে শিখতে হবে মোট ২১ ধরনের প্রশ্ন। # এবার এসো, সমাপনী পরীক্ষার প্রস্তুতির জন্য ধারাবাহিকভাবে ইংরেজি পাঠ্যবই কীভাবে অনুশীলন করা দরকার তা জেনে নেওয়া যাক।বিষয়বস্তু: শুরুতে ইংরেজি পাঠ্যবইয়ের প্রতিটি lesson-এর প্রতিটি শব্দের অর্থ জেনে নিয়ে প্রত্যেক lesson-এর বিষয়বস্তু সুষ্ঠুভাবে অনুধাবন করতে হবে। শুদ্ধ বানান: প্রতিটি ইংরেজি শব্দের শুদ্ধ বানান নিশ্চিত করতে হবে। কারণ বানান সঠিক না হলে অর্থগত বিভ্রাট ঘটে থাকে। নম্বরও পাওয়া যাবে না। তাই শুদ্ধ বানান নিশ্চিত করার জন্য শব্দগুলো বারবার অনুশীলন করতে হবে। প্রয়োজনে text বইয়ের নতুন ও জটিল বানানগুলোর একটি তালিকা নোট খাতায় লিপিবদ্ধ করা যেতে পারে। সেই সঙ্গে যথাযথভাবে বাক্য গঠন শিখতে হবে এবং সঠিক বানানে অনুশীলন করতে হবে। Punctuation marks: ইংরেজি বিষয়ের পরীক্ষায় punctuation marks একটি আবশ্যকীয় প্রশ্ন। তাই punctuation marks সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এজন্য ইংরেজি বইয়ের lesson 17 ও 18 ভালোভাবে অনুশীলন করা দরকার। Capital ও Small Letter-এর ব্যবহার: বাক্যে capital ও small letter-এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। যেমন, বাক্যের শুরুতে capital letter, কোনো নামের শুরু capital letter দিয়ে ইত্যাদি পাঠ্যবইয়ের lesson 26 এবং অন্যান্য lesson-এর বিভিন্ন লেখা থেকে জেনে নিতে হবে। একই ধরনের Letter-এর পার্থক্য: ইংরেজি letterগুলোর মধ্যে কিছু কিছু letter আছে যা লিখতে গিয়ে প্রায় উল্টোপাল্টা হয়ে যায়। যেমন—c/e, n/r/r, d/b, I/i/, p/q, u/v ইত্যাদি। এগুলো যথাযথ অনুশীলনের মাধ্যমে ঠিক করে নিতে হবে। আমরা অনেক সময় ‘t’-এর মাথায় কাঠা দাগ দিতেও ভুলে যাই। ‘t’-এর মাথায় কাটা দাগ দিতে ভুলে গেলে সেটা বেমালুম l হয়ে যাবে। তাই t-এর মাথায় কাটা দাগ দেওয়ার ব্যাপারেও সচেতন হতে হবে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল