প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১১প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ১১ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক) মহাস্থান ব্রাহ্মী লিপিতে — এর উল্লেখ আছে।উত্তর: মহাস্থান ব্রাহ্মী লিপিতে পুণ্ড্রনগরের উল্লেখ আছে।খ) ময়নামতি — সভ্যতার অন্যতম নিদর্শন।উত্তর: ময়নামতি বৌদ্ধ সভ্যতার অন্যতম নিদর্শন।গ) পাহাড়পুরের গুরুত্বপূর্ণ প্রধান প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ — মহাবিহার।উত্তর: পাহাড়পুরের গুরুত্বপূর্ণ প্রধান প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ সোমপুর মহাবিহার।ঘ) মধ্যযুগে দক্ষিণ-পূর্ববঙ্গের — কেন্দ্র ছিল সোনারগাঁ।উত্তর: মধ্যযুগে দক্ষিণ-পূর্ববঙ্গের প্রশাসনিক কেন্দ্র ছিল সোনারগাঁ।ঙ) লালবাগ দুর্গের আরেক নাম — কেল্লা।উত্তর: লালবাগ দুর্গের আরেক নাম আওরঙ্গবাদ কেল্লা।# নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো।ক) মহাস্থানগড় কুমিল্লা জেলায় অবস্থিত।—‘অ’খ) ময়নামতির বেশির ভাগ প্রত্নসামগ্রী পাওয়া গেছে শালবন বিহারে।—‘শু’গ) সত্যপীর ভিটার ধ্বংসাবশেষ পাহাড়পুরে।—‘শু’ঘ) গিয়াস উদ্দিন আজম শাহের সমাধি সোনারগাঁয়ে।—‘শু’ঙ) লালবাগ দুর্গে রয়েছে দরবার হল।—‘শু’# বাঁ পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো।ক) মহাস্থানগড়ে রয়েছে তাম্রশাসন পাওয়া গেছে।খ) ময়নামতিতে খননকাজ চালিয়ে বৌদ্ধ ও হিন্দু সমাজের নানা তথ্য দেয়।গ) পাহাড়পুরে প্রাপ্ত নিদর্শন লোকশিল্প জাদুঘর।ঘ) সোনারগাঁয়ে প্রতিষ্ঠিত হয়েছে আউলিয়া সুলতান মাহীসওয়ারের মাজারঙ) পরী বিবির কবর মার্বেল পাথর দিয়ে বাঁধানো জাতীয় জাদুঘর। উত্তর: ক) মহাস্থানগড়ে রয়েছে—আউলিয়া সুলতান মাহীসওয়ারের মাজারখ) ময়নামতিতে খনন কাজ চালিয়ে—তাম্রশাসন পাওয়া গেছে।গ) পাহাড়পুরে প্রাপ্ত নিদর্শন—বৌদ্ধ ও হিন্দু সমাজের নানা তথ্য দেয়া।ঘ) সোনারগাঁওয়ে প্রতিষ্ঠিত হয়েছে—লোকশিল্প যাদুঘর।ঙ) পরীবিবির করব—মার্বেল পাথর দিয়ে বাঁধানো।# সঠিক উত্তরটি লেখো।১. কোনটি প্রাচীন বাংলার নগরায়ণের সুস্পষ্ট প্রমাণ?ক) পাহাড়পুর খ) পুণ্ড্রনগর গ) সোনারগাঁ ঘ) পানাম নগর। উত্তর: পুণ্ড্রনগর।২. আনন্দ বিহার কোথায় অবস্থিত?ক) কুমিল্লার ময়নামতিতে খ) নওগাঁর বদলগাছীতে গ) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘ) ঢাকার লালবাগেউত্তর: কুমিল্লার ময়নামতিতে।৩. ১৭৭টি কক্ষ কোথায় অবস্থিত?ক) শালবন বিহারে খ) গোবিন্দভিটা মন্দিরে গ) সোমপুর বিহারে ঘ) সরদারবাড়িতেউত্তর: সোমপুর বিহারে।৪. কোন স্থানটি মধ্যযুগে ইসলামিক শিক্ষা ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল?ক) মহাস্থানগড় খ) ময়নামতি গ) পাহাড়পুর ঘ) সোনারগাঁউত্তর: সোনারগাঁ।৫. কারুকাজখচিত প্রাচীর ফটক কোথায় অবস্থিত?ক) বৈরাগীর ভিটায় খ) লালবাগ কেল্লায় গ) ময়নামতি প্রাসাদ টিলায় ঘ) স্নানঘাটেউত্তর: লালবাগ কেল্লায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল