প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ১১ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: মহাস্থানগড় ব্রাহ্মী লিপি থেকে কী জানা যায়?উত্তর: বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিমে মহাস্থান গড়ের অবস্থান। পুণ্ড্রনগরে ব্রাহ্মী লিপিতে লেখা একটি খণ্ডিত শিলালিপি পাওয়া গেছে। এর নাম মহাস্থান ব্রাহ্মীলিপি। এ শিলালিপিতে ‘পুণ্ড্রনগর’-এর উল্লেখ রয়েছে। এ থেকে ধারণা করা হয়, এটি পুণ্ড্রনগর অঞ্চলে মৌর্য শাসনের প্রাচীনতম সাক্ষ্য বহন করছে। এ শিলালিপি বাংলার যেকোনো অঞ্চলের মধ্যে প্রথম নগরায়ণের সুনির্দিষ্ট প্রমাণ দেয়। এ লিপি থেকে প্রাকৃতিক দুর্যোগে জনগণকে শাসকবর্গ কর্তৃক সহযোগিতার কথাও জানা যায়। এ ছাড়া পুণ্ড্রনগর অঞ্চলে বিনিময়মাধ্যম হিসেবে কড়ির প্রচলন সম্পর্কে ধারণা পাওয়া যায় ব্রাহ্মী লিপি থেকে।প্রশ্ন: ময়নামতিতে খননকাজ হয়েছে এমন কয়েকটি স্থনের নাম লেখো।উত্তর: কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে ময়নামতির অবস্থান। প্রাচীন বাংলার বৌদ্ধ সভ্যতার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো কুমিল্লার ময়নামতি। ময়নামতিতে খননকাজের জন্য ৫০-এর বেশি স্থান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সামান্য পরিসরে নয়টির খননকাজ সম্পন্ন হয়েছে। খননকাজ হয়েছে এমন কয়েকটি স্থানের নাম হলো—১) শালবন বিহার ২) আনন্দ বিহার ৩) ভোজ বিহার ৪) ময়নামতি প্রাসাদ টিলা ৫) রূপবান মুরা ৬) কুটিলা মুরা ৭) চারপত্র মুরা ৮) ইটাখোলা মুরা ৯) ময়নামতি টিলা ইত্যাদি উল্লেখযোগ্য।প্রশ্ন: ময়নামতিতে প্রাপ্ত নিদর্শনসামগ্রীর গুরুত্ব কী?উত্তর: ১৯৫৫ সালের জানুয়ারি মাসে এখানে প্রত্নতত্ত্বের সন্ধানে খননকাজ শুরু হয়। ময়নামতিতে খননকাজ চালিয়ে বেশ কিছু তাম্রশাসন ও মূর্তি পাওয়া গেছে। এ ছাড়া অনেক স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, পোড়া মাটির সিল, মূর্তি ইত্যাদি এখানকার জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। এসব সামগ্রী থেকে ৮ থেকে ১২ শতক সময়কালে দক্ষিণ-পূর্ব বাংলার তৎকালীন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা সম্বন্ধে জানা যায়। বাংলার এ অঞ্চলে বৌদ্ধ সভ্যতার উদ্ভব, বিকাশ ও ধ্বংসের একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো ময়নামতি। অর্থাৎ ময়নামতির প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করার সুযোগ করে দিয়েছে।প্রশ্ন: পাহাড়পুরের প্রধান প্রধান প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের নাম লেখো।উত্তর: নওগাঁ জেলার বদলগাছী থানার একটি গ্রামের নাম পাহাড়পুর। এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। খননের ফলে পাহাড়পুরে সোমপুর মহাবিহার নামে এক বিরাট বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এই বিরাট স্থাপনার চারদিকে বসবাসের জন্য ১৭৭টি কক্ষ, বড় প্রবেশপথ, অসংখ্য নিবেদন স্তুপ, মন্দির পাওয়া গেছে।পাহাড়পুরে আবিষ্কৃত সোমপুর বিহার পাল বংশের শাসক ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন। এ ছাড়া পাহাড়পুরে বিভিন্ন সময়ে নির্মিত আরও কিছু ইমারতের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এসব ধ্বংসাবশেষের মধ্যে উল্লেখযোগ্য হলো স্নানঘাট, গন্ধেশ্বরীর মন্দির ও সত্যপীর ভিটা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল