কুমড়ো ও পাখির কথাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘কুমড়ো ও পাখির কথা’ নাটিকা থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করবো।প্রশ্ন: বনে আগুন লেগে কী ক্ষতি হলো? আগুন নেভাতে কারা ছুটে এল?উত্তর: বন প্রকৃতির অনন্য সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে বনের গাছপালা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বনে আগুন লেগে অনেক ক্ষতি হলো। অনেক জ্যান্ত গাছপালা পুড়ে ছাই হয়ে গেল। অনেক পশুপাখি পুড়ে মরল। কুমড়োর উপকারী বন্ধু দোয়েলও আগুনে আহত হলো।বনের এই ভয়াবহ আগুন নেভাতে মানুষ ছুটে এল।প্রশ্ন: শরৎকালে কুলগাছে ফিরে এসে দোয়েল পাখি কী দেখল?উত্তর: ‘কুমড়ো ও পাখির কথা’ নাটিকার একটি বিশেষ চরিত্র দোয়েল পাখি। কুমড়োর সঙ্গে দোয়েল পাখির ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। কুমড়ো দোয়েল পাখিকে উপকারী বন্ধু হিসেবে জানত। বনের অগ্নিকাণ্ডে আহত হওয়ায় দোয়েল পাখি বর্ষাঋতু পর্যন্ত কুমড়োর কোনো খোঁজখবর নিতে পারেনি। শরৎকালে কুলগাছে ফিরে এসে দোয়েল পাখি দেখল, পুরোনো সেই জায়গাটিতে কুমড়ো নেই। তার বদলে সেখানে রয়েছে কয়েকটি চারাগাছ। দোয়েল পাখির কাছে ওরা পরিচয় দিয়ে বলল যে ওরা সেই পুরোনো চালকুমড়োর চারা।প্রশ্ন: ‘কুমড়ো ও পাখির কথা’ থেকে যা শিখেছ তা পাঁচটি বাক্যে লেখো।উত্তর: ‘কুমড়ো ও পাখির কথা’ নাটিকা থেকে আমরা যা শিখেছি তা নিচে পাঁচটি বাক্যে লেখা হলো:১। দোয়েল পাখি ক্ষতিকর পোকামাকড় খেয়ে কুমড়োগাছের উপকার করে।২। গাছের শেকড় দিয়ে মাটি থেকে সংগৃহীত রস ও রোদের সাহায্যে পাতা গাছের জন্য খাবার তৈরি করে।৩। বাতাস, মৌমাছি, ভোমর ও পাখি ফুলের পরাগায়নে সাহায্য করে।৪। দুঃখকষ্টের কথা যত ভুলে থাকা যায় ততই ভালো।৫। উপকারীর উপকার স্বীকার করা উচিত।