প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫  সরলপ্রিয় শিক্ষার্থীরা, আজ গণিত বিষয়ের ৫ নম্বর অধ্যায় থেকে ‘সরল’ নিয়ে আলোচনা এবং গাণিতিক সমস্যার সমাধান করব।‘সরল’ কথাটি খুব সহজ-সরল হলেও অসচেতনতার কারণে অনেক সময় এই সরল অঙ্ক আমাদের বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। তাই সরল অঙ্ক সমাধানের সময় খুব ধীরস্থির ও ধৈর্যশীল হতে হয়। তাড়াহুড়ো করে সরল অঙ্ক সমাধান করা কখনো ঠিক নয়। এবার সরল অঙ্ক সমাধানের পাঠ শুরু করার আগে এই অঙ্কের ধারাবাহিক নিয়মটা দেখে নেওয়া যাক।সরল অঙ্কের সাধারণ নিয়ম:# প্রথমে অঙ্কটি খাতায় তুলতে হয়।# অঙ্কটিতে শুধু যোগ ও বিয়োগ চিহ্ন থাকলে প্রথমে যোগ এবং পরের ধাপে বিয়োগের কাজ করতে হয়।# যোগ, বিয়োগ ও গুণ চিহ্ন থাকলে প্রথমে গুণের কাজ এবং পরে যোগ ও শেষ ধাপে বিয়োগের কাজ করতে হয়।# যোগ, বিয়োগ, গুণ ও ভাগ চিহ্ন থাকলে প্রথমে ভাগের কাজ, পরের ধাপে গুণের কাজ, তার পরের ধাপে যোগ এবং শেষে বিয়োগের কাজ করতে হয়।# যোগ, বিয়োগ ও ভাগ চিহ্ন থাকলে প্রথমে ভাগের কাজ, তারপর যোগ ও বিয়োগের কাজ করতে হয়।# সরল অঙ্কে বন্ধনী থাকলে প্রথমে প্রথম বন্ধনী ( ), তারপর দ্বিতীয় বন্ধনী { } ও তৃতীয় বন্ধনীর [ ] কাজ ধারাবাহিকভাবে করে যেতে হয়।# বন্ধনীর আগে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন ধরা হয়।এবার নিয়মের ধারাবাহিকতায় কয়েকটি সরল অঙ্ক সমাধান করা যাক।সরল করো: ৬৮৮ - ৫৮৯ + ৩২১ - ৩০১ + ৮১সমাধান: ৬৮৮ - ৫৮৯ + ৩২১ - ৩০১ + ৮১ = (৬৮৮ + ৩২১ + ৮১) - (৫৮৯ + ৩০১) = ১০৯০ - ৮৯০ = ২০০উত্তর: ২০০।লক্ষ করো: এখানে যোগবোধক সংখ্যাগুলো একত্রে যোগ করা হয়েছে এবং বিয়োগবোধক সংখ্যাগুলো একত্রে যোগ করা হয়েছে। তারপর যোগবোধক সংখ্যাগুলোর যোগফল থেকে বিয়োগবোধক সংখ্যাগুলোর যোগফল বিয়োগ করা হয়েছে। একই চিহ্নযুক্ত সংখ্যাকে একত্রিত করার জন্য ( ) বন্ধনী ব্যবহার করা হয়েছে।সরল করো: ১৬ – ৪ + ১৬৮ — ৮ - ৬৫ + ৪৮সমাধান: ১৬ – ৪ + ১৬৮ — ৮ - ৬৫ + ৪৮ = ১৬ – ৪ + ২১ - ৬৫ + ৪৮ = ৬৪ +২১ - ৬৫ + ৪৮ = (৬৪ + ২১ + ৪৮) - ৬৫ = ১৩৩ - ৬৫ = ৬৮উত্তর: ৬৮।লক্ষ করো: অঙ্কটিতে যোগ, বিয়োগ, গুণ ও ভাগের কাজ রয়েছে। নিয়ম অনুসারে প্রথম ধাপে ভাগের কাজ করা হয়েছে। পরের ধাপে গুণের কাজ এবং শেষে যোগ ও বিয়োগের কাজ করা হয়েছে।সরল করো: ৪৯ — ৭ - ৬৪ — ৮ + ৮১ — ৯ - ৪২ — ৬সমাধান: ৪৯ — ৭ - ৬৪ — ৮ + ৮১ — ৯ - ৪২ — ৬ = ৭ - ৮ + ৯ - ৭ = (৭ + ৯) - (৮ + ৭) = ১৬ - ১৫ = ১উত্তর: ১।সরল করো: ১২ – ১৪ + ৮৫ – ৫ - ৪১ – ৪ - ৬ – ৩সমাধান: ১২ – ১৪ + ৮৫ – ৫ - ৪১ – ৪ - ৬ – ৩ = ১৬৮ + ৪২৫ - ১৬৪ - ১৮ = (১৬৮ + ৪২৫) - (১৬৪ + ১৮) = ৫৯৩ - ১৮২ = ৪১১উত্তর: ৪১১।সরল করো: ১৬ — ৪ + ১৫ — ৩ – ২সমাধান: ১৬ — ৪ + ১৫ — ৩ – ২ = ৪ + ৫ – ২ = ৪ + ১০ = ১৪উত্তর: ১৪।