অধ্যায়-৩ প্রাণিজগৎপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ৩ নম্বর অধ্যায় ‘প্রাণিজগৎ’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো।১. পৃথিবী পৃষ্ঠের সব জায়গায় সূর্যের আলো সমানভাবে পড়ে। —অশুদ্ধ২. ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন প্রাণী বাস করে। —শুদ্ধ৩. জীবন ধারণের জন্য পরিবেশের উপযোগী স্বভাব ও শারীরবৃত্তিক পরিবর্তনকে অভিযোজন বলে। —শুদ্ধ৪. প্রতিকূল পরিবেশে বাঁচার জন্য অভিযোজন একান্ত জরুরি। —শুদ্ধ৫. মরুভূমিতে দিনে খুব গরম ও রাতে খুব ঠান্ডা পড়ে। —শুদ্ধ৬. উট ও সাদা ভালুক পৃথিবীর যেকোনো পরিবেশে দেখা যায়। —অশুদ্ধ৭. সাদা ভালুকের দেহ দীর্ঘ সাদা ঘন লোমে ঢাকা থাকে। —শুদ্ধ৮. উট কম পানি খেয়ে বাঁচতে পারে। —শুদ্ধ৯. দেহের পিঠের মাঝ বরাবর শক্ত দন্ডকে কশেরুকা বলে। —অশুদ্ধ১০. চিংড়ি মেরুদণ্ডী প্রাণী। —অশুদ্ধ১১. কুমির স্তন্যপায়ী প্রাণী। —অশুদ্ধ১২. ব্যাঙাচি ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। —শুদ্ধ১৩. ব্যাঙ ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। —শুদ্ধ১৪. মৌমাছির মৌচাক থেকে আমরা মধু ও মোম পাই। —শুদ্ধ১৫. সরীসৃপ প্রাণী লাফিয়ে লাফিয়ে চলে। —অশুদ্ধ১৬. তিমি ও শুশুকের ফুলকা নেই। —শুদ্ধ১৭. মশা ও মাছি উপকারী পতঙ্গ। —অশুদ্ধ১৮. গাছে বাস করা প্রাণীকে বৃক্ষবাসী প্রাণী বলে। —শুদ্ধ১৯. তিমি ও শুশুক স্তন্যপায়ী প্রাণী। —শুদ্ধ২০. তিমি মাছ আসলে মাছ নয়। —শুদ্ধ# সংক্ষিপ্ত উত্তর দাও।প্রশ্ন: কোন ধরনের প্রাণীকে সরীসৃপ বলে? উদাহরণ দাও।উত্তর: যেসব মেরুদণ্ডী প্রাণী বুকের ভর দিয়ে চলে তাদের সরীসৃপ বলে। যেমন: সাপ, কুমির, টিকটিকি ইত্যাদি।প্রশ্ন: অভিযোজন কাকে বলে? কোনো প্রাণী পানিতে অভিযোজিত হওয়ার কারণ কী?উত্তর: প্রতিটি প্রাণী তার নিজ পরিবেশে স্বাভাবিকভাবে বেঁচে থাকে ও বংশবিস্তার করে। পরিবেশের কোনো পরিবর্তন ঘটলে প্রাণীর স্বভাব ও দৈহিক গঠনে নানারূপ পরিবর্তন ঘটে। নতুন পরিবেশের সঙ্গে প্রাণীর নিজেকে এভাবে খাপ খাইয়ে নেওয়াকে অভিযোজন বলে।কোনো প্রাণী পানিতে অভিযোজিত হওয়ার পেছনে কতগুলো কারণ থাকে। যেমন, তিমি মাছ নয়, এটি স্তন্যপায়ী প্রাণী। তিমি যেসব কারণে পানিতে অভিযোজিত হয় সেগুলো হলো—১। তিমির সামনের ও পেছনের পা পরিবর্তিত হয়ে পাখনার মতো অঙ্গ সৃষ্টি হয়। ২। এদের লেজ নৌকার হালের মতো কাজ করে। ৩। নাকের ছিদ্র মাথার ওপরের দিকে থাকায় বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে সুবিধা হয়। ৪। ফুসফুসের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন টেনে দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকতে পারে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল